ই-পেপার মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

নবী মুসা ও মা হাজেরা (আ.) যেভাবে আল্লাহর ওপর ভরসা রেখেছিলেন

আমার বার্তা অনলাইন
০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৪৬

তাওয়াক্কুল অর্থাৎ, আল্লাহর ওপর নির্ভরতা মানুষকে কঠিন মুহূর্তে নির্ভার রাখতে সাহায্য করে এবং কঠিন বিপদ থেকে মুক্ত রাখে। তাওয়াক্কুলের অগণিত ঘটনা বর্ণিত হয়েছে কোরআন ও হাদিসে। এমন দু’টি ঘটনা হলো হজরত ইবব্রাহিম (আ.)-এর স্ত্রী হাজেরা (আ.) ও হজরত মুসা (আ.)-এর ঘটনা। কঠিন মুহূর্তে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস তাদের বিপদ থেকে রক্ষা করেছিল।

হজরত হাজেরা (আ.)-এর তাওয়াক্কুল ও ভরসা

আল্লাহর নির্দেশে শিশু ইসমাঈল ও হাজেরা (আ.)-কে নির্জন মরুভূমিতে রেখে গিয়েছিলেন হজরত ইব্রাহিম (আ.)। খাবার পানীয় যা দিয়েছিলেন তা অল্প সময়ে শেষ হয়ে গেল। মায়ের বুকের দুধও শুকিয়ে গেল। সেই নির্জন মরুতে ক্ষুধায় কাতর হয়ে উঠলেন শিশু ইসমাঈল।

ক্ষুধায় কাতর শিশুকে নিয়ে নির্জন মরুতে একা হয়ে গেলেন মা হাজেরা (আ.)। আশপাশে কোথাও মানুষ নেই, পানি নেই, কোনো প্রাণের সাড়া নেই। ক্ষুর্ধাত শিশুকে নিয়ে তিনি অসহায় হয়ে পড়লেন। কোথায় যাবেন? কার কাছে একটু খাবার পানি পাবেন! দিশেহারা হয়ে ছুটোছুটি করতে লাগলেন।

দিশেহারা মা হাজেরা একবার সাফা পাহাড়ে যান, পাহাড়ের চূড়া থেকে মরুর দূর দিগন্তে তাকিয়ে দেখেন, কোনো কাফেলা বা কেউ এদিকে আসছে কিনা! কিন্তু কাউকে দেখতে পেলেন না। তখন তিনি আবার মারওয়া পাহাড়ের দিকে ছুটলেন। সেখানে গিয়েও নিরাশ হলেন। কোনো জনমানবের চিহ্ন নেই। এভাবে বারবার দুই পাহাড়ের মাঝে দৌঁড়াতে থাকলেন এবং আল্লাহর ওপর ভরসা রাখলেন।

এক পর্যায়ে আল্লাহ তায়ালা শিশু ইসমাঈলের পায়ের গোড়ালি থেকে যমযমের পানির উৎস বের করলেন। যা বর্তমান পৃথিবীতেও বিশ্ব মুসলিমের জন্য বরকতের প্রতীক ও আল্লাহর নিদর্শনের অন্তর্ভুক্ত।

সন্তানের জীবন বাঁচাতে আল্লাহর ওপর মা হাজেরা ভরসা ও সেই দৌঁড়ানোকে আল্লাহ তায়ালা আজও মুসলিম উম্মাহের মাধ্যমে হজ-ওমরাহর গুরুত্বপূর্ণ আমল হিসেবে জিইয়ে রেখেছেন। কোটি কোটি মুসলমান আজও হজ-ওমরার সময় সাফা-মারওয়ার মাঝে সাঈ করেন।

উত্তাল সমুদ্র ও ফেরাউন বাহিনীর সামনে মুসা (আ.)-এর তাওয়াক্কুল ও ভরসা

বর্বর শাসন, নির্যাতন আর দাসত্বে জর্জরিত ছিল বনি ইসরাঈল। আল্লাহ তাদের মুক্তির জন্য পাঠিয়েছিলেন হজরত মুসা (আ.)-কে। আল্লাহর নির্দেশে তিনি তার জাতিকে নিয়ে মিসর ছেড়ে গেলে। রাতের অন্ধকারে তারা ছুটে চললেন, কিন্তু ফেরাউন খবর পেয়ে সেনাবাহিনী নিয়ে তাদের তাড়া করল।

চলতে চলতে পথ গিয়ে ঠেকল লোহিত সাগরের সামনে। সামনের বিশাল সমুদ্র, পেছনে বর্বর ফেরাউন। অনেকে হতাশ হয়ে পড়লেন, কেউ কেউ মুসা (আ.)-কে দোষারোপও করলেন। তবে মুসা বললেন,আমার প্রভু আমার সঙ্গে আছেন, তিনি অবশ্যই পথ দেখাবেন।

আল্লাহ তায়ালা মুসা (আ.)-কে লাঠি দিয়ে সাগরে আঘাত করতে বললেন। সাগর দ্বিখণ্ডিত হলো। বনি ইসরাইল পার হয়ে গেল, আর ফেরাউন সেই সাগরেই ডুবে গেল। আল্লাহর ওপর ভরসা ও তায়াক্কুল মুসা (আ.)-কে তার জাতিসহ মুক্তি এনে দিলো।

তাওয়াক্কুল আসলে কী

এই দুই ঘটনা শুধু ইতিহাস নয়, তাওয়াক্কুলের শক্তির চিরন্তন উদাহরণ। আল্লাহর ওপর অটল বিশ্বাস ও নির্ভরতা নবী-রাসুলদের অন্যতম বৈশিষ্ট্য। নবী মুহাম্মদ (সা.)-এর একটি উপাধিও ছিল আল-মুতাওয়াক্কিল—অর্থাৎ যিনি সর্বদা আল্লাহর ওপর ভরসা করেন। আর আল্লাহর একটি সুন্দর নাম হলো আল-ওয়াকিল—যিনি সবকিছুর দায়িত্ব নেওয়ার যোগ্যতম।

যখন ইবরাহিম (আ.)-কে আগুনে নিক্ষেপ করা হচ্ছিল, তিনি বলেছিলেন, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনিই শ্রেষ্ঠ কর্মবিধায়ক।

আমার বার্তা/জেএইচ

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে ইসলাম যা বলে

প্রশ্ন: ইসলামে দ্বিতীয় বিয়ের জন্য প্রথম স্ত্রীর অনুমতি লাগে? প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া আরেকটি বিয়ে

১৮ এপ্রিল থেকে শুরু হজ ফ্লাইট, ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী ১৮ এপ্রিল। এ উপলক্ষ্যে হজ এজেন্সি ও হজযাত্রী

সংসারে শান্তি আনতে অনুরণ করুন নবীজির ১০ সুন্নত

ভালোবাসা মানুষের সম্পর্ক দৃঢ় করে, মানুষকে আবেগী করে তুলে, দৃষ্টিভঙ্গি বদলে দেয়। বর্তমানে আমাদের তরুণদের

টিকা নেওয়ার আগে ১১ ধরনের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে হজযাত্রীদের

হজযাত্রীদের টিকা নেওয়ার আগে স্বাস্থ্য অধিদপ্তর নির্ধারিত ১১ ধরনের স্বাস্থ্য পরীক্ষা আগামী ২৫ জানুয়ারির মধ্যে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে খালেদা জিয়ার মিলাদে হামলা, আহত ২

দুর্নীতিতে চ্যাম্পিয়ন অথরাইজড অফিসার ইলিয়াস, সেনাপতি বিটু

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধান উপদেষ্টার

খালেদা জিয়ার শাসনামলে পোশাক রপ্তানি এক বিলিয়ন ডলার মাইলফলক স্পর্শ করে

জুলাইয়ে গুলিতে পা হারানো সাবেক ছাত্রদল নেতা সাইফুল আটক

বর্ণিল আয়োজনে দি ক্যাপিটাল রিক্রিয়েশন ক্লাবের বার্ষিক বনভোজন ও মিলনমেলা

গণভোটের প্রতীক টিক চিহ্ন: আলী রীয়াজ

গ্ৰীন ভয়েসের উদ্যোগে গাছ থেকে পেরেক, ব্যানার ও ফেস্টুন অপসারণ কর্মসূচি

ঢাকায় এসেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

স্বাধীনতায় অবিশ্বাসীরা নির্বাচন বানচালের চক্রান্ত করছে: মির্জা আব্বাস

যুক্তরাষ্ট্রকে আলোচনার প্রস্তাব ইরানের, ট্রাম্প বললেন আগে হামলা

আইসিসি ভারতের কথায় ওঠবস না করলে বাংলাদেশকে শ্রীলংকায় খেলতে দেবে

মালদ্বীপে বাংলা‌দে‌শি চিকিৎসকদের স‌ঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ

নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: বদিউল আলম

জাতীয় পার্টির ৩ প্রার্থীর ভাগ্য খুলল ইসিতে, ঝরে পড়লেন ২ জন

বিমানবাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ

এই পরিস্থিতিতে ভারতে বিশ্বকাপ খেলা অসম্ভব: ক্রীড়া উপদেষ্টা

শ্রমিকের অধিকার ছিনিয়ে না নিলে কখনো অধিকার প্রতিষ্ঠিত হবে না

মোস্তাফিজকে বাদ দিয়ে ভারতে খেলতে যাওয়ার সুপারিশ আইসিসির

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে ইসলাম যা বলে