ই-পেপার মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

মিরপুরে তিতাস গ্যাসের লোক দেখানো অভিযান

আনিছ মাহমুদ লিমন :
২৩ জুন ২০২৫, ১২:৩৬

সারাদেশের বিভিন্ন জায়গায় অবৈধ গ্যাস সংযোগ বন্ধের উদ্যোগ নিয়েছে তিতাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ বিভিন্ন বাসা বাড়ি হোটেল রেস্টুরেন্ট এবং ওয়াশিং ফ্যাক্টরি ডাইং ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করার কথা থাকলেও সে কাজ করছে না তিতাস গ্যাস মিরপুর জোন অফিস।

তিতাস কর্তৃপক্ষরা নিজেদের খেয়ালখুশিমত

নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ ও সাংবাদিকদের সাথে নিয়ে বারবার ঘুরেফিরে ইস্টার্ন হাউসিং ও শিয়াল বাড়িতে একই জায়গায় অভিযান পরিচালনা করছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষকে সাধারণ জনগণ ও সাংবাদিকরা মিরপুরের বিভিন্ন জায়গার অবৈধ গ্যাস সংযোগের তথ্য দিলেও সেগুলোতে অভিযান করে অবৈধ সংযোগ উচ্ছে করছে না। ওইসব অবৈধ গ্যাস সংযোগ এর কথা বললে তারা সুকৌশলে বারবার এড়িয়ে যাচ্ছে।

জনমনে একটাই প্রশ্ন থেকে যায় মিরপুরের এত জায়গার অবৈধ গ্যাস সংযোগের তথ্য দিলেও সেগুলোতে কেন অভিযান পরিচালনা করছেনা তিতাস গ্যাস কর্তৃপক্ষ, মিরপুরের এলাকাবাসী বলেন এসব অবৈধ সংযোগ উচ্ছেদ না করার পিছনে বড় একটি কারণ অর্থ।

মিরপুর ইস্টার্ন হাউজিংয়ের কয়েকটি ওয়াশিং কারখানার মালিকরা সাংবাদিকদের জানান আমরা এখন অবৈধ গ্যাস সংযোগ নিয়ে ফ্যাক্টরি পরিচালনা করছি না, আমরা এলপিজি গ্যাস ব্যবহার করে আমাদের ফ্যাক্টরি চালাচ্ছি।

তিতাস গ্যাসের লোকজন এসে আমাদের বন্ধ ফ্যাক্টেটির তালা ভেঙে ভিতরে প্রবেশ করে আমাদের ফ্যাক্টরির বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে যায় তারা, সারাদিন খোঁজাখুঁজি করেও আমাদের কোন অবৈধ সংযোগ পায় না এবং আমাদের ফ্যাক্টরির বিভিন্ন দেয়াল ও ফ্লোর ভেঙে রেখে যায়।

ওয়াশিং ফ্যাক্টরির মালিকেরা সাংবাদিকদের আরো জানায়, আমাদের ফ্যাক্টরিতে অবৈধ গ্যাস লাইন রয়েছে এই ভুয়া তথ্যর ভিত্তিতে আমাদের ফ্যাক্টরিতে এসে বিভিন্ন মালামাল নিয়ে যায় এবং আলমারি ড্রয়ার ভাঙচুর করে। এতে আমাদের মোটা অংকের টাকার ক্ষতি সাধন হয়।

ওয়াশিং প্লান্টের মালিকেরা সাংবাদিকদের জানান তিতাস গ্যাস কোম্পানি বেআইনিভাবে আমাদের যেসব মালামাল নিয়ে যাচ্ছে এর বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ এর উদ্যোগ নিয়েছি।

তিতাস গ্যাস মিরপুর জোনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা করছে লোক দেখানো অভিযান, অভিযোগ রয়েছে তিতাসের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী মিরপুরের প্রতিটি জায়গার অবৈধ সংযোগ থেকে মোটা অংকের টাকা মাসোয়ারা নিচ্ছে।

এরই মধ্যে সাংবাদিকদের হাতে একটি অডিও রেকর্ড এসেছে আর এতে ফাঁস হতে পারে তিতাসের অনেকেরই দুর্নীতির তথ্য।

দ্বিতীয় পর্ব দেখতে চোখ রাখুন পত্রিকার পাতায়।

আমার বার্তা/জেএইচ

দেশের সমৃদ্ধ অর্থনীতির জন্য ব্যবসা: বান্ধব পরিবেশ তৈরিতে নীতি সাহায়তা জরুরি

সাফিক শামীম বাংলাদেশের তরুণ আইকন উদ্যোক্তা। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও দেশের মানুষের উন্নয়নের

পুলিশের সাবেক কর্মকর্তা আনসারের ঢাকায় অবৈধ সম্পদের পাহাড়!

সাবেক পুলিশের কর্মকর্তা আনসার আলী চাকরিতে বহাল থাকাকালীন দুর্নীতির মাধ্যমে করেছেন অডেল সম্পদের পাহাড়, মিরপুর

সিন্ডিকেট প্রথা ভেঙ্গে সকল বায়রা সদস্যের ব্যবসার সমান সুযোগ নিশ্চিত করতে হবে

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তাজুল ইসলাম বাংলাদেশের জনশক্তি রপ্তানী খাতের অন্যতম ব্যক্তিত্ব। বায়রার জনপ্রিয় নেতা। তার

যমুনা অয়েলের তেল চোর সিন্ডিকেট প্রধান হেলাল উদ্দিন

১২ ডিসেম্বর ভোর রাত থেকে আত্নগোপনে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সদ্য বিদায়ী ডিজিএম অপারেশন, তেল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু