ই-পেপার বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

প্রতিদিন আড়াই কোটি মানুষের স্বাস্থ্য সম্মত পানি সরবরাহ করছে ঢাকা ওয়াসা

অনক আলী হোসেন শাহিদী:
২৮ জুন ২০২৫, ১৫:১৭

নিরাপদ ও স্বাস্থ্য সম্মত পানি জীবনের জন্যে অপরিহার্য। বিশেষ করে ঢাকা মহানগরীতে নিরাপদ সুপেয় পানির কতটা প্রয়োজন তা অনুধাবন করে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে প্রতিদিন প্রায় ২ কোটি ৫০ লাখ মানুষের জন্যে নিরাপদ পানি উৎপাদন ও সরবরাহ করছে ঢাকা ওয়াসা। ঢাকা মহানগরীতে প্রায় ২ কোটি মানুষ বসবাস করে। এ ছাড়া প্রায় ৫০ লাখ মানুষ ঢাকাতে বিভিন্ন জরুরী প্রয়োজনে প্রবেশ করে এবং কাজ শেষ করে আপন গন্তব্যে ফিরে যায়। এই ২ কোটি ৫০ লাখ মানুষের প্রয়োজনীয় নিরাপদ পানির চাহিদা পূরনে প্রয়োজন - প্রায় ২৯৫ কোটি লিটার পানি। এ চাহিদা পূরনে ঢাকা ওয়াসা নিয়মিত ২৯০ কোটি লিটার পানি উৎপাদন করছে। ঢাকা ওয়াসার সর্ব স্তরের কর্মকর্তা কর্মচারীদের সমন্বিত প্রচেষ্টার এই উৎপাদন ও সরবরাহ সম্ভব হচ্ছে।

ঢাকা ওয়াসার কার্যক্রম অনুসন্ধানে জানা যায়- প্রতিদিন ২৯০ কোটি থেকে ৩০০ কোটি লিটার পানি উৎপাদনে ১২০০ এর অধিক নলকূপ চালু রয়েছে। ৫টি ট্রিনমেন্ট প্লান্টের মাধ্যমে এই নলকূপগুলো পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে নগরবাসীর জন্য স্বাস্থ্যসম্মত নিরাপদ পানি সরবরাহ করে নিজস্ব পরীক্ষাগারে পানি প্রবাহকালীন সময়ে ৩টি স্তরে পরীক্ষা করে নিরাপদ স্বাস্থ্যসম্মত পানি সরবরাহ নিশ্চিত করছে। এ লক্ষ্য অর্জনে পানিতে কোন দূষন থাকলে জীবানু ধ্বংস করতে ক্লোরিন ব্যবহার করা হচ্ছে। ফলে নিরাপদ স্বাস্থ্যসম্মত পানি সরবরাহ সম্ভব হচ্ছে।

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজান মিয়ার নেতৃত্ব-মানব সম্পদ ও প্রশাসন বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক ড. মো. মনিরুজ্জামান, অর্থ বিভাগের উপ ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, ও এন্ড এম বিভাগের উপ ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম সহিদ উদ্দিন, গবেষনা, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উপ ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মনিরুজ্জামান, প্রধান প্রকৌশলী মো. আব্দুস সালাম বেপারী, সচিব মো. মশিউর রহমান খান , প্রধান হিসাব রক্ষন কর্মকর্তা মো. সোনা মিয়া, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, প্রধান প্রশিক্ষন কর্মকর্তা এ এম মোস্তফা তারেক, সিনিয়র সিস্টেম এনালিষ্ট মো. খালিদ আহসান ও উপ প্রধান জন তথ্য কর্মকর্তা - মো. আব্দুল কাদের - এদের প্রত্যেকের স্বস্ব দপ্তরের যৌথ ইতিবাচক সমন্বয়ের মাধ্যমে ঢাকা ওয়াসার উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে প্রতিদিন ২৯০ কোটি লিটার এর অধিক পানি উৎপাদন, সরবরাহ সার্বিক সেবা ও রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে।

উল্লেখ্য যে, ঢাকা পানি সরবরাহ ও পয়-নিস্কাশন কর্তৃপক্ষ বা ঢাকা ওয়াসা ১৯৬৩ সাল থেকে তাদের কার্যক্রম শুরু করে। পরর্বতীতে ১৯৯০ সালে ঢাকা ওয়াসার পানি সরবরাহ কার্যক্রম নারায়নগঞ্জ পর্যন্ত বাড়ানো হয়। ঢাকা ওয়াসা ভূগর্ভস্থ ও ভূ-উপরিস্থ উৎস্য থেকে পানি সরবরাহ করছে। তবে বর্তমানে উৎপাদনের প্রায় ৭০ শতাংশ পানি ভূগর্ভস্থ উৎস্য থেকে সরবরাহ করা হচ্ছে।

ঢাকা ওয়াসার উৎপাদিত পানি সরবরাহ কিভাবে আরো উন্নত করা যায়- এমন এক প্রশ্নের উত্তরে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল করিম মাকসুদ জাহেদী- এই প্রতিনিধিকে কে বলেন- “ঢাকা ওয়াসার মাধ্যমে নগর বাসীর জন্যে নিরাপদ ও স্বাস্থ্য সম্মত পানি সরবরাহ করতে স্থানীয় সরকার বিভাগ সম্ভব সব রকম প্রচেষ্টা অব্যাহত রেখেছে। ভবিষ্যতে এ প্রচেষ্টা আরো সম্প্রসারিত করা হবে।”

আমার বার্তা/এমই

বাউবি'র উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের বিরুদ্ধে যতসব অভিযোগ

বিগত সরকারের আমলেও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়ায় সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ছিল।এদিকে  জুলাই

অবশেষে ওএসডি হলেন বিপিসি চেয়ারম্যান আমিন উল আহসান

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান আমিন উল আহসানের বিরুদ্বে অসংখ্য অভিযোগ। কিন্তু বরাবরই থেকেই গেছে

মিরপুর বিআরটিএ রুট পারমিট শাখায় ফয়েজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ!

মিরপুর বিআরটিএ এর বর্তমান সহকারী পরিচালক রুট পারমিট শাখার ফয়েজের কর্মরত ছিলেন মিরপুর বিআরটিএর মোটরসাইকেল

মহাসংকটে দেশের গ্যাস খাত!

সময় যনিয়ে আসছে  একে একে সবপথ (বিকল্প) বন্ধ হয়ে যাচ্ছে, মহাসংকটের দিকে এগিয়ে চলছে  দেশের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের নির্বাচনী কার্যালয় থেকে ৭ লাখ টাকাসহ পোলিং অফিসার আটক

টকশোতে নীতিকথা বলা লোকেরা ভোটারদের টাকা দিচ্ছেন: নজরুল ইসলাম

চক্রান্ত-সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধের ঘোষণা জামায়াতের

জামায়াত নেতাকে যারা আটক করেছে তারা সিদ্ধান্ত নেবে: ইসি সচিব

রাজনৈতিক দলগুলোকে ফলাফল মেনে নেওয়ার আহ্বান সিইসির

সুত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক

মির্জাপুরে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, ১২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

নির্বাচনের আগের দিন দুই ডিআইজি ও ২ পুলিশ সুপারকে বদলি

ঠাকুরগাওয়ের জামায়াত আমির রংপুর মেডিকেলের সিসিউতে ভর্তি

রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে ১০ লাখ পোস্টাল ব্যালট

ফলাফল ঘোষণা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে: ফয়জুল করীম

ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের শতকরা হার পাঠাতে ইসির নির্দেশ

একটি বিশেষ পোশাক নিয়ে শঙ্কা জোনায়েদ সাকির

মানিকগঞ্জে ১৩ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৫১৫ কেন্দ্র, পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম

নওগাঁয় ভোট কেন্দ্রের পাশে ৫ টি পেট্রোল বোমা উদ্ধার নিষ্ক্রিয় করে যৌথবাহিনি

চাকরি, সুশাসন আর কথা বলার স্বাধীনতা চায় বাংলাদেশের জেন-জি

আলেম-ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা ও অভিনন্দন

গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

কাল ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায়, চলবে একটানা ৯ ঘণ্টা

ভোটকেন্দ্রে গিয়ে জনগণকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে বললেন প্রধান উপদেষ্টা