ই-পেপার মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

তথ্য ক্যাডারে জ্যেষ্ঠতা ভেঙে পদোন্নতি, বঞ্চিতরা অসন্তুষ্ট

নিজস্ব প্রতিবেদক:
৩০ আগস্ট ২০২৫, ০২:২১
আপডেট  : ৩০ আগস্ট ২০২৫, ০৯:২৯

বিসিএস তথ্য (সাধারণ) ক্যাডার থেকে পদোন্নতির ক্ষেত্রে জ্যেষ্ঠতা মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। পদোন্নতির জন্য আবেদনকৃতের তালিকা এবং পদোন্নতিপ্রাপ্তের মধ্যে বিশ্লেষণ করলে এ অভিযোগের সত্যতা উঠে আসে। বিষয়টি নিয়ে প্রকাশ্যে কেউ কথা না বললেও সংশ্লিষ্ট ক্যাডার কর্মকর্তাদের মাঝে চরম অসন্তোষ দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেক কর্মকর্তার মন্তব্য হচ্ছে, বৈষম্য বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সরকার পালিয়ে গেলেও এখনো বৈষম্য দূর হয়নি। পদোন্নতির জন্য আবেদন করে যথেষ্ট যোগ্যতা-দক্ষতা থাকা সত্ত্বেও জ্যেষ্ঠদের ডিঙিয়ে জুনিয়র দুই কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে উপসচিব করা হয়েছে।

উপসচিব পদে পদোন্নতির বিবেচনার জন্য বিসিএস তথ্য (সাধারণ) ক্যাডার কর্মকর্তাদের জ্যেষ্ঠতার তালিকায় দেখা যায় এক নম্বরে রয়েছে তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য অফিসার কামরুজ্জামান ভুঁঞার নাম। ক্রমানুসারে ২ নস্বরে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক শিপলু জামান, তিন নম্বরে তথ্য অধিদপ্তরের উপ-প্রধান তথ্য অফিসার হাসিনা আক্তার ও চার নম্বরে উপ-প্রধান তথ্য অফিসার (প্রেষণে প্রথম সচিব, লেবাননের বাংলাদেশ দূতাবাসে কর্মরত) আনোয়ার হোসাইন এর নাম রয়েছে।

অথচ এই চারজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ডিঙিয়ে তালিকায় ৫ নম্বরে থাকা উপ-প্রধান তথ্য অফিসার (প্রেষণে নির্বাচন কমিশন সচিবালয়ে পরিচালক পদে কর্মরত) মো. শরীফুল আলম এবং ৬ নম্বরে থাকা তথ্য অধিদপ্তরের উপ-প্রধান তথ্য অফিসার মুহা. সুমন মেহেদী পদোন্নতি পেয়ে উপসচিব হয়েছেন।

বিষয়টি নিয়ে চেষ্টা করেও দায়িত্বশীল কোনো কর্মকর্তার মন্তব্য জানা যায়নি। তবে, পদোন্নতি বঞ্চিতরা এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

দেশের সমৃদ্ধ অর্থনীতির জন্য ব্যবসা: বান্ধব পরিবেশ তৈরিতে নীতি সাহায়তা জরুরি

সাফিক শামীম বাংলাদেশের তরুণ আইকন উদ্যোক্তা। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও দেশের মানুষের উন্নয়নের

পুলিশের সাবেক কর্মকর্তা আনসারের ঢাকায় অবৈধ সম্পদের পাহাড়!

সাবেক পুলিশের কর্মকর্তা আনসার আলী চাকরিতে বহাল থাকাকালীন দুর্নীতির মাধ্যমে করেছেন অডেল সম্পদের পাহাড়, মিরপুর

সিন্ডিকেট প্রথা ভেঙ্গে সকল বায়রা সদস্যের ব্যবসার সমান সুযোগ নিশ্চিত করতে হবে

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তাজুল ইসলাম বাংলাদেশের জনশক্তি রপ্তানী খাতের অন্যতম ব্যক্তিত্ব। বায়রার জনপ্রিয় নেতা। তার

যমুনা অয়েলের তেল চোর সিন্ডিকেট প্রধান হেলাল উদ্দিন

১২ ডিসেম্বর ভোর রাত থেকে আত্নগোপনে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সদ্য বিদায়ী ডিজিএম অপারেশন, তেল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু