ই-পেপার রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩

উত্তরায় স'মিল মালিকদের কোটি টাকার ভ্যাট ফাঁকি, রাজস্ব হারাচ্ছে সরকার

জাহিদুল আলম:
৩০ আগস্ট ২০২৫, ১৫:৩৯

সরকারি নিয়ম অনুযায়ী টিম্বার মালিকদের কাঠ চিরানোর উপর ১৫% ভ্যাট আরোপ থাকলেও সেই নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোটি টাকা ভ্যাট ফাঁকি দিয়ে আসছে টিম্বার মালিকরা।

রাজধানী ব্যাপী এই ব্যবসার বিস্তার,তবে উত্তরার দক্ষিণখান এলাকার কসাইবাড়ি রেলগেট থেকে ৮ নং সেক্টর রেলগেট পর্যন্ত বড় বড় টিম্বরের অবস্থান। যা প্রায় ৩০ বছর যাবৎ চলে আসছে এই টিম্বার ব্যবসা। যাদের মাসিক বিক্রি কোটি কোটি টাকা। এতে করে লক্ষ লক্ষ টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। তবে স্থানীয় রাজস্ব বিভাগের কর্মকর্তাদের ম্যানেজ করে নাম মাত্র আড়াই থেকে সাড়ে তিন হাজার টাকা ভ্যাট দিয়ে আসছেন টিম্বার মালিকরা। আর এই কাঠ ব্যবসায়ীদের "উত্তরা স'মিল মালিক সমিতি" নামে একটি সংগঠন রয়েছে। এই সমিতির মাধ্যমে ভ্যাট ফাঁকি দিচ্ছে তারা। এই ভ্যাট ফাঁকির নাটের গুরু হিসাবে অভিযোগ উঠেছে বাংলাদেশ টিম্বারের মালিক আইয়ুব আলী,মঈন টিম্বারের মালিক আনোয়ার হোসেন , চট্টগ্রাম টিম্বারের মালিক রবিন, রাজবাড়ী টিম্বারের মাসুদ সাহেব, এবি টিম্বার আমির সাহেব, মধুমতী টিম্বার খসরু সাহেব, লুসাই ফরেস্ট টিম্বার আমির সাহেব. চট্টগ্রাম এসএস টিম্বার, চিটাগাং ব্রাদার্স টিম্বার, মেসার্স লাবন্য টিম্বার, বান্দরবান একে টিম্বার, মেসার্স চন্দনাইশ টিম্বার, তালুকদার টিম্বার বোরহান ,নূর টিম্বার,গুলশান টিম্বার, চট্টগ্রাম এস কে টিম্বার সহ কয়েকজনের নামে উঠে এসেছে। টিম্বার মালিকদের সাথে সরাসরি বক্তব্য নিতে চাইলে অস্বীকৃতি জানায়। মুঠোফোনে কয়েকজন টিম্বার মালিকের সাথে কথা বললে সাংবাদিকদের দেখে নিবে বলে হুমকি দিয়েছে।কিছু টিম্বার মালিকগণ বক্তব্য জানতে চাওয়া হয়েছিল ফায়ার লাইসেন্স আছে কি? পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স আছে কি? কারখানার অধিদপ্তরের লে-আউট আছে কি? চালানের কপি দেখান?ভ্যাটের রিসিট দেখান? ইনকাম ট্যাক্স দেন কি কাগজ দেখান?

সবার একই কথা ঢাকা মহানগর উত্তর সমিল মালিক সমিতি তারাই দেখাশোনা করে আমাদেরকে।

এ বিষয় প্রধান রাজস্ব কর্মকর্তা, টংঙ্গী সার্কেল-২ শাহানুবা আফরোজ সহকারী রাজস্ব কর্মকর্তা এ বিযয় কিছু বলতে অস্বীকৃতি জানায়। (বদলি হয়ে গেছে) তৎকালীন কমিশনার জাহাঙ্গীর আলম জানান আপনারা বলেছেন আমি সবাইকে চিঠি দেওয়ার ব্যবস্থা করতেছি আমি বদলি হয়ে গেছি নতুন যিনি আসবে তিনি দেখবে।জানতে চাইলে আপনি এতদিন যে এখানে দায়িত্ব ছিলেন কয়েক কোটি টাকা সরকারি রাজস্ব হারিয়েছে এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে। সঠিক কোন উত্তর দিতে পারে নাই।

আমার বার্তা/এমই

বিদেশি পাসপোর্টধারী ইবিএল চেয়ারম্যানের অর্থ পাচার নিয়ে তদন্তে সিআইডি

ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) চেয়ারম্যান মো শওকত আলী চৌধুরীকে ঘিরে মানিলন্ডারিং অনুসন্ধান নতুন মাত্রা পেয়েছে।

দুর্নীতিতে চ্যাম্পিয়ন প্রকৌশলী কায়সার ও ক্যাশিয়ার এনামুল

​জুলাই বিপ্লবের পর দেশের প্রশাসনিক কাঠামোতে পরিবর্তনের হাওয়া লাগলেও স্থবির হয়ে আছে গণপূর্ত অধিদপ্তরের ঢাকা

রাজউকে নকশা-নোটিশের আড়ালে দুর্নীতি: কোটি টাকার মিশনে ইমারত পরিদর্শক বিটু

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জোন-৭ এ গড়ে উঠেছে দুর্নীতির জটিল গোলকধাঁধা। এখানে ‘ইমারত পরিদর্শন’ নামক

দুর্নীতিতে চ্যাম্পিয়ন অথরাইজড অফিসার ইলিয়াস, সেনাপতি বিটু

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জোন-৭-এর আওতাধীন এলাকাগুলোতে নিয়ম-নীতির তোয়াক্কা না করে গড়ে উঠছে একের পর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী নির্বাচন অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব আবার রক্ষা করা হয়েছে চব্বিশে

শিক্ষিত তরুণদের ওপর সমাজ পরিবর্তনের দায়িত্ব বেশি: মৎস্য উপদেষ্টা

শেখ তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট তৈরি করব: তারেক

নির্ধারিত সময়ের আগেই হঠাৎ বন্ধ হলো বাণিজ্যমেলা

যুক্তরাষ্ট্রের সঙ্গে আঁতাত, কে সেই ভেনেজুয়েলার ‘মীরজাফর’?

চট্টগ্রামের চান্দগাঁও এ স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

হজযাত্রীদের টিকাকেন্দ্রের তালিকা প্রকাশ

চট্টগ্রামে হত্যা মামলায় কিশোর গ্যাং ফাইতন গ্রুপের সদস্য গ্রেপ্তার

গণভোটের প্রচারণায় ফটোকার্ড শেয়ারের শেষ দিন আজ

পার্টিকে নিষিদ্ধ করেছে, ব্যক্তিকে তো নিষিদ্ধ করেনি

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হতে পারে আজ

পাকিস্তানে শপিং মলে ভয়াবহ আগুন, নিহত ৫

কারাগারে গ্যাং লিডারের বিশেষ সুবিধার দাবিতে ৪৬ কর্মীকে জিম্মি

শেখ হাসিনা, টিউলিপ ও ববিসহ ১৮ জনের বিরুদ্ধে রায় ২ ফেব্রুয়ারি

মালয়েশিয়ায় ইকবাল সিন্ডিকেট নির্মূল, বন্দিদশা থেকে ১২ বাংলাদেশি উদ্ধার

কয়রায় অবৈধ কালভার্ট নির্মাণে লোনা পানির আগ্রাসন, চরম ক্ষতির মুখে কৃষি ও জনজীবন

পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের পর এবার ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও