ই-পেপার বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

তেল বরাদ্দে অনিয়ম, যমুনার এজিএম (সেলস) সাময়িক বরখাস্ত

মোস্তফা সারোয়ার:
০৮ এপ্রিল ২০২৬, ১৯:৩২

রাষ্ট্রায়ত্ত তেল সরবরাহকারী প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি লিমিটেড ফতুল্লা ডিপো হতে অতিরিক্ত তেল সরবরাহের অভিযোগে প্রতিষ্ঠানটির এজিএম (সেলস) সৈয়দ সফিকুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে৷ যদিও তাকে রক্ষা করতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো: আমির মাসুদের বিরুদ্ধে ছলচাতুরীর অভিযোগ উঠেছে, কিন্তু মন্ত্রণালয়ের নির্দেশে অবশেষে তাকে সাময়িক বরখাস্ত করতে বাধ্য হয়েছেন । দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে এক অফিস আদেশে সফিকুর রহমানকে রক্ষা করতে চেয়েছিলেন এমডি, এমনকি তিনি অনেকটা সফলও হয়েছিলেন৷ তবে বিষয়টি বিপিসির নজরে আসলে দুই দিনের মধ্যে আরেকটি অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত বাধ্য হয় আমির মাসুদ৷ দুটোই চিঠিই আমার বার্তার দপ্তরে এসেছে ।

৫ এপ্রিল ২০২৬ এমডি প্রকৌশলী আমির মাসুদের স্বাক্ষরিত প্রথম চিঠির অফিস আদেশে বলা হয়েছে উপজেলা নির্বাহী অফিসার, নারায়নগঞ্জ সদর, এস এম ফয়েজ উদ্দিন এবং পরিচালক ( উপসচিব) খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো দ্বয়ের ০৪/০৪/২০২৬ তারিখের স্বাক্ষরিত বিশেষ প্রতিবেদনের প্রেক্ষিতে সচিব, বিপিসি মহোদয়ের ০৫/০৪/২০২৬ এর বিশেষ নির্দেশনা মোতাবেক যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের এজিএম ( সেলস) সৈয়দ সফিকুর রহমানকে তার উপর অর্পিত এজিএম (সেলস) ঢাকা বিভাগীয় অফিস এর দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করা হলো৷ এদিকে খোাজ নিয়ে জানা গেছে বিপিসির নির্দেশনা ছিল তাকে সাময়িক বরখাস্ত করার, কিন্তু সেই নির্দেশনা উপেক্ষা করে আমির মাসুদ তাকে অব্যাহতি দিয়ে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করে। তবে বিষয়টি বিপিসি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নজরে আসলে ফের আরেকটি অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয় ।

এদিকে ৭ এপ্রিল প্রকৌশলী আমির মাসুদ স্বাক্ষরিত আরেকটি অফিস আদেশে বলা হয়, মোহাম্মদ রবিউল ফয়সাল পরিচালক ( উপসচিব) খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো এবং নারায়নগঞ্জ সদর নির্বাহী অফিসার সাক্ষরিত ০৪/০৪/২০২৬ তারিখের একটি বিশেষ প্রতিবেদনে পাওয়া গেছে, যমুনা ডিপো পরিদর্শনকালে রেজিস্ট্রার, বরাদ্দ পত্র ও চালান যাচাই বাছাইয়ে প্রতিময়মান হয় যে, এজিএম ( সেলস) সফিকুর রহমানের হোয়াটসএ্যাপ বার্তা এবং বিভিন্ন ফোনকলের মাধ্যমে বিভিন্ন ফিলিং ষ্টেশনে অতিরিক্ত তেল সরবরাহ করা হয়েছে৷ এই আদেশে কয়েকটি সিএনজি স্টেশনের নামও উল্লেখ করেছে। আগামী দশ কার্যদিবসের মধ্যে এজিএম সেলসকে শোকজের জবাব দিতে বলা হয়েছে, পাশাপাশি সেই আদেশে তাকে সাময়িক বরখাস্ত করার কথাও বলা হয়েছে৷ বিষয়টি নিয়ে আমির মাসুদের সাথে যোগাযোগ করতে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেনি৷ এদিকে সাপ্তা খানিক আগে অবৈধ ভাবে তেল মজুদের অভিযোগে মোংলা ডিপোর ইনচার্জ আল-আমীন খানকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে ।

প্রতিষ্ঠানটির জিএম মার্কেটিং মাসুদুল ইসলামের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহোযোগিতায় যমুনা অয়েলে তেল নয় ছয়ের অভিযোগ দীর্ঘদিনের। কিন্তু বরখাস্ত হয় চুনোপুটিরা, বহাল তবিয়তে থেকে যায় মাসুদুল ইসলামের মতো ক্ষমতাধর কর্মকর্তারা৷

আমার বার্তা/এমই

যমুনা অয়েলে ফের গনবদলী, তালিকায় নেই আওয়ামী পন্থী দেলোয়ার সিন্ডিকেট 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়েরের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কোম্পানি এ্যাফেয়ার্স -৪ শাখা হতে

এনবিআর কর্মকর্তার সম্পদের পাহাড়: হাজার কোটি লুট করে পালালেন শহিদুল

​# দেশে-বিদেশে সম্পদের ছড়াছড়ি # ​আইনি ঝামেলা এড়াতে সপরিবারে দেশত্যাগ # ​কানাডা, অস্ট্রেলিয়া ও দুবাইতে অর্থ পাচার #

‘গ্রাম বাঁচলেই বাঁচবে বাংলাদেশ’: তারেক রহমানের নতুন রাজনৈতিক দর্শন

প্রান্তিক মানুষের আপনজন হয়ে উঠেছেন তারেক রহমান। দেশের বিপুল সংখ্যক প্রান্তিক জনগোষ্ঠী দীর্ঘদিন ধরেই অবহেলার

সরকারি চাকরিজীবীর রাজকীয় জীবন, মনিরুলের এত সস্পদের উৎস কী?

# বেতনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন # ​ঢাকা ও বরগুনায় বিলাসবহুল ফ্ল্যাট ও বিপুল পরিমাণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশাল জনসংখ্যা জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকরাই: শিক্ষামন্ত্রী

এমপিও বন্ধ হতে যাওয়া প্রতিষ্ঠানপ্রধানদের তালিকা প্রকাশ

মালয়েশিয়া সফরের আগে নিয়োগ সিন্ডিকেট বিলুপ্তির দাবি

বাংলাদেশ-আমিরাত বিমান বাহিনীর সহযোগিতা জোরদারে আলোচনা

নতুন বস্ত্র ও পাট সচিব শরফ উদ্দিন, এনএপিডির ডিজি খায়রুল কবীর

ডিপসিকসহ শতাধিক প্রতিষ্ঠানের কালো তালিকাভুক্তি স্থগিত করল যুক্তরাষ্ট্র

চাঞ্চল্যকর শিশু আয়াত হত্যা মামলায় আবিরের মৃত্যুদণ্ড

জকিগঞ্জ সীমান্তে উত্তেজনা, বিএসএফের গুলিতে যুবক নিহতের দাবি

ওপর মহলের নির্দেশে সংবাদ করেছি: হেফাজতকাণ্ড মামলায় জিজ্ঞাসাবাদে রুপা-বাবু

মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে: মৎস্যমন্ত্রী

সব উন্নয়ন কর্তৃপক্ষে অনলাইনে নকশা অনুমোদনের নির্দেশ

আদাবরে বিকাশ এজেন্টকে কুপিয়ে ছিনতাই, কব্জি কাটা গ্রুপের ৫ সদস্য গ্রেপ্তার

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই জয়ের দেখা পেল অস্ট্রিয়া

কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে ফিরলেন আরও ৭৮ বাংলাদেশি

লক্ষ্মীপুরে আবাসিক হল থেকে ছাত্রের মরদেহ উদ্ধার, উত্তেজনা-ভাঙচুর

বিশ্বকাপে একদিনে তিন তারকার গোল উৎসব

হিজবুল্লা ইস্যুতে ইসরায়েলকে নিন্দা, সিরিয়ার সহযোগিতা চাইলেন ট্রাম্প

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সড়কপথে মৌলভীবাজার যাত্রা

নাঈমকে পিটিয়ে থানায় নেওয়া সোর্স ৫ আগস্টের মামলায় গ্রেপ্তার

বাঙালি মুসলমানদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত