ই-পেপার রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

সরকারি লিজের জমি ‘হাতবদল’ অভিযোগে তদন্তের দাবি জোরালো

নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট মহল
কুমারসনি:
২৮ জুন ২০২৬, ২১:২৫

পুরান ঢাকার ওয়ারীর জুরিয়াটুলি লেন এলাকায় ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে লিজ নেওয়া সরকারি জমি নিয়ে ওঠা ‘হাতবদল’ ও অনিয়মের অভিযোগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি প্রকাশিত অভিযোগভিত্তিক প্রতিবেদনের পর স্থানীয় বাসিন্দা, সুশীল সমাজের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট মহলের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

অভিযোগ রয়েছে, নিজে ব্যবহার করার শর্তে সরকারি জমির লিজ গ্রহণ করলেও পরবর্তীতে ওই জমি মোটা অঙ্কের অর্থের বিনিময়ে অন্যের কাছে হস্তান্তরের চেষ্টা করা হয়েছে। স্থানীয় সূত্রের দাবি, প্রায় ৪০ লাখ টাকার একটি চুক্তির মাধ্যমে জমির নিয়ন্ত্রণ অন্য ব্যক্তির কাছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। একই সঙ্গে জমির একটি অংশ খাবারের হোটেল হিসেবে ভাড়ায় ব্যবহৃত হচ্ছে বলেও অভিযোগ রয়েছে এবং সরেজমিনে ও তা দেখা যায়।

‎এ বিষয়ে এলাকাবাসীর একাধিক ব্যক্তি জানান, সরকারি সম্পত্তি ব্যবহারের ক্ষেত্রে লিজের শর্ত কঠোরভাবে অনুসরণ করার কথা থাকলেও বাস্তবে অনেক ক্ষেত্রে তার ব্যত্যয় ঘটছে। তারা বিষয়টি তদন্ত করে প্রকৃত অবস্থা প্রকাশের দাবি জানান।

‎স্থানীয় সচেতন মহলের মতে, সরকারি জমি ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে ব্যবহার বা তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর করা হলে তা শুধু লিজ চুক্তির লঙ্ঘনই নয়, রাষ্ট্রের সম্পদের অপব্যবহার হিসেবেও বিবেচিত হতে পারে। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন।

এদিকে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোঃ আব্দুর রাফিউল আলম এর নিকট বিষয় গুলো নিয়ে জানতে চাইলে তিনি বলেন "লিজ কৃত জমি অর্থের বিনিময়ে হস্তান্তরের কোন সুযোগ নেই। যদি কেউ এমনটা করে থাকে এবং সেটি প্রমানিত হয় তাহলে সেই লিজটি বাতিল করা হবে এবং অনৈতিক ভাবে অর্থ লেনদেনের সাথে সংশ্লিষ্ট কাউকেই লিজ দেওয়া হবে না।"

ঢাকা জেলার সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এল.এ শাখা-১) জনাব উম্মে হাবিবা ফারজানা এবং সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (অর্পিত সম্পত্তি শাখা) জনাব মোঃ শরীফুল্লাহ উনাদের নিকট জানতে চাইলে তারা বলেন এই বিষয়টি পুনরায় তদন্ত করা হবে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

‎স্থানীয়দের দাবি, সরকারি জমি নিয়ে যেকোনো অনিয়মের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

‎(চলমান অনুসন্ধান। নতুন তথ্য পাওয়া গেলে পরবর্তী পর্ব প্রকাশ করা হবে।)

আমার বার্তা/এমই

ডোম ইনো কোম্পানির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

দেশের শীর্ষ স্থানীয় আবাসন  নির্মাতা প্রতিষ্ঠান ডোম ইনো প্রপার্টিজ লিমিটেড এর বিরুদ্ধে জমি অধিগ্রহণ ও

ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ

তার পদের নাম নাজির। যেখানেই যান ওই অফিসে নিজের রাজত্ব কায়েম করেন। খোদ অফিস কর্তারাও

ছাত্রছাত্রীরা সঠিক নাকি মন্ত্রীর সিদ্ধান্ত! প্রতিকূলতা ডিঙিয়েই গড়তে হবে আগামীর মেধাবী প্রজন্ম

সম্প্রতি দেশে বিভিন্ন স্থানে প্রতিকূল আবহাওয়া ও অতিবৃষ্টির মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিয়ে জনমনে আলোচনা

বলাকা রিয়েল এস্টেটের নকশা বহির্ভূত ভবন নির্মাণ

রাজউকের নকশা নিয়েও মানছে না বলাকা রিয়েল এস্টেট লিমিটেড। অধিক লাভের আশায় নিন্মমানের নির্মাণসামগ্রী দিয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে গাজীপুর সিটির পূবাইল

প্রবাসীদের জন্য ১০ সুবিধা নিয়ে আগস্টে আসছে ‘প্রবাসী কার্ড’

ক্ষুদ্র ও মাঝারি পোলট্রি খামারিদের ঋণ সুবিধা নিশ্চিত করা হবে: প্রতিমন্ত্রী টুকু

দুবাইয়ের ভিসা জটিলতা নিরসনে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দাবি

অর্থনৈতিক সমৃদ্ধিতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই: প্রতিমন্ত্রী

পরীক্ষার হলে কড়াকড়ি নয়, ক্লাসরুমে চাই শিক্ষকের আন্তরিকতা

মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রেস সচিব

বাংলাদেশে সারা পৃথিবী থেকে লোকজন পড়তে আসবে: শিক্ষামন্ত্রী

হায়াতো ও মোকো এডিশন স্মার্টওয়াচ এবং হেডফোন আনল ওরাইমো

ডোম ইনো কোম্পানির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনি ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব

স্বল্প সময়ে সাফল্য অর্জনে নতুন দিগন্তে সরকার: মাহদী আমিন

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় ৭ শ্রমিক নিহত, আহত ৪৯ জন

সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

সরকারের ৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন

বন্যাদুর্গত কৃষকদের সহায়তায় বীজ-ভ্যাকসিন বিতরণে অনিয়মে ‘জিরো টলারেন্স’

গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: শফিকুর রহমান

ট্রল করে লাভ নেই, আমাদের দায়িত্ব সঠিকভাবেই পালন করে যাব: শিক্ষামন্ত্রী

ঢাকায় আরও ৫০ স্পটে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর