ই-পেপার বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

ল্যান্ড বাংলা ডেভেলপমেন্টের নকশা বহির্ভূত ভবন নির্মাণ

এ আর মোল্লা:
০৮ আগস্ট ২০২৬, ১৭:১১

  • অনৈতিক প্রস্তাব দিয়ে সংবাদটি প্রকাশ না করার অনুরোধ ল্যান্ড বাংলা ডেভেলপমেন্টের ইঞ্জিনিয়ার খায়রুলের।

রাজধানীকে সুন্দর, সুশৃঙ্খল ও পরিবেশবান্ধব শহর গঠনের উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে ১৯৫৬ সালে ডিআইটি, পরবর্তীতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) নামে কার্যক্রম শুরু হয়। রাজউকের নিরলস প্রচেষ্টার ফসল আজকের আধুনিক ঢাকা। তবে ল্যান্ড বাংলা ডেভেলপমেন্ট লিমিটেড নামের একটি আবাসন নির্মাতা প্রতিষ্ঠানের অধিক মুনাফার লোভে নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মাণ করে চলেছে নকশা বহির্ভূত বা ঝুঁকিপূর্ণ একাধিক ভবন যা রাজউকের লক্ষ্য ও উদ্দেশ্যের পথে বড় বাঁধা। ল্যান্ড বাংলা ডেভেলপমেন্ট পোস্ট অফিস রোড মধ্য বাসাবো খিলগাঁও-এ জমির উদ্দিন পার্ক নামে নকশা না মেনে একটি বহুতল ভবন নির্মাণ করে চলেছে।

এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ভবনটিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবনটিতে তথ্য সংবলিত কোন সাইনবোর্ড নেই। ভবনটির চারপাশে রয়েছে ভয়াবহ ডেভিয়েশন। সঠিকভাবে ভয়েড রাখা হয়নি। এছাড়া এলাকাবাসীর ধারণা এ ধরনের বহুতল ভবন নির্মাণের জন্য যে পরিমাণ জায়গা ছেড়ে দেয়া বাধ্যতামূলক তা উপেক্ষা করেছে কোম্পানিটি। ল্যান্ড বাংলা মুলতঃ ভবনটিতে প্রতি তলায় নকশার বাইরে গিয়ে অনেক বেশি পরিমাণ বর্গফুট বাড়িয়েছে যা ভবনটিকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

এলাকাবাসী আরও দাবি করেছেন, ভবনটিতে নিন্মমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে। তাই অতি দ্রুত ভবনটি উচ্ছেদ ও কোম্পানির দায়িত্বশীলদের আইনের আওতায় আনার দাবি তাদের। ল্যান্ড বাংলা ডেভেলপমেন্টের নকশা বহির্ভূত বা ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়ে নগর পরিকল্পনাবিদ আরিফুর রহমানের সাথে কথা বললে তিনি বলেন, নকশার বাইরে ভবন নির্মাণ নিঃসন্দেহে একটি ঝুঁকিপূর্ণ কাজ। ভূমিকম্প বা মৃদু কম্পনেও ধ্বসে পড়তে পারে এ ধরনের ভবন। এমনকি অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি ও প্রাণহানির পরিমাণ বাড়িয়ে দিতে পারে বহুগুণ।

ল্যান্ড বাংলা ডেভেলপমেন্ট লিমিটেডের নকশা বহির্ভূত বা ঝুঁকিপূর্ণ ভবনটির বিষয়ে কোম্পানিটির ইঞ্জিনিয়ার খায়রুল আলম সরকারের সাথে কথা বললে তিনি নকশার বাইরে ভবনটিতে কিছু কাজ হয়েছে বলে স্বীকার করে নেন ও প্রতিবেদককে অনৈতিক প্রস্তাব দিয়ে সংবাদটি প্রকাশ না করতে অনুরোধ করেন। ভবনটির ব্যাপারে রাজউকের দায়িত্বশীল কর্মকর্তা পরিদর্শক ইয়াছিনের সাথে কথা বললে তিনি বলেন, ভবনটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

আমার বার্তা/এমই

বাংলাদেশ রেলওয়ের মেগা প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ

বাংলাদেশ রেলওয়ের অবকাঠামো উন্নয়ন ও ভূমি ব্যবস্থাপনায় ভয়াবহ দুর্নীতির চিত্র উন্মোচিত হয়েছে। যমুনা রেলসেতু, কালুরঘাট

সিআই মৃত্যুঞ্জয়ের বিরুদ্ধে মাসে লাখ লাখ টাকা আদায়ের অভিযোগ!

ঢাকার শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা বিভাগের কর্মীরা প্রতিদিন

রাজধানীর মিরপুরে রাজউকের মোবাইল কোর্টের নির্দেশনা অমান্য করে পুনরায় নকশা বহির্ভূত ভবন নির্মাণ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের মোবাইল কোর্টের নির্দেশনা অমান্য করে নকশা বহির্ভূত অংশ পুনরায় নির্মাণ করার অভিযোগে

চাঁদনিঘাটে ভবন নির্মাণে মামুনের ভয়াবহ অনিয়ম

★ ৫/৬ ফুট চিপা রাস্তায় রাজউক কোনরূপ নকশার নকশার অনুমোদন দেয়না, সূত্র রাজউক। ★ এটি ফৌজদারি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ার ৬৯তম স্বাধীনতা দিবস উদযাপন

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির স‌ঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

চিকিৎসকের কাছে চাঁদা দাবি : অস্ত্রসহ চাঁদাবাজ চক্রের সাত জন গ্রেপ্তার

উত্তর কোরিয়ার নৌবাহিনী যুক্ত হলো পরমণু বোমা নিক্ষেপে সক্ষম ডেস্ট্রয়ার

শিক্ষার বাজেট বাড়ানোর লক্ষ্য শুধু ভবন নির্মাণ নয়: ববি হাজ্জাজ

টেস্টের পর ত্রিদেশীয় সিরিজ, ভারত না এলেও ব্যস্ত সূচি বাংলাদেশের

বার সভাপতির সঙ্গে তর্কে জড়িয়ে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ইয়েমেনের হুথিদের হামলায় সৌদি আরবে আহত ৭৩ জন

হাসিনার আপিলের সুযোগ নেই, মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা

শিক্ষার মান যাচাইয়ে আন্তর্জাতিক মূল্যায়নের দিকে যেতে চায় সরকার

বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার

নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা করে ৬ ভরি সোনা ও ৭ লাখ টাকা লুট

বাঁধনের ওপর হামলায় জড়িতদের আমরা ছাড়বো না: জাহেদ উর রহমান

থার্ড টার্মিনাল চালু হচ্ছে ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী

চিকিৎসা খাতে সমন্বিত টিমওয়ার্কে পূর্ণাঙ্গ স্বাস্থ্যব্যবস্থা গড়ে উঠবে: ডা. জাহিদ

“তুমি আমার ডেডবডিটা নিয়ে যেও”—বলেছিলাম, “আপনি ফিরে আসবেন, দেশ চালাবেন”

নিলামে পণ্য বিক্রি করে প্রায় ৬০০ কোটি টাকা আয় কাস্টমসের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত