ই-পেপার শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

৫৪ রানে অলআউট হয়ে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

আমার বার্তা অনলাইন:
০৮ আগস্ট ২০২৬, ০৯:৩০

৯২ রানের লিড নিয়েছিল অস্ট্রেলিয়া একাদশ। যার বিপরীতে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৫৪ রানে অলআউট হওয়ার অবিশ্বাস্য বিপর্যয় দেখাল বাংলাদেশ। ফলাফল অস্ট্রেলিয়ার অখ্যাত এক দলের কাছে অভিজ্ঞ স্কোয়াডের ইনিংস এবং ৩৮ রানের ব্যবধানে হার। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজে নামার আগে শান্ত-মুশফিকদের শুরুটা এমনই হলো!

ডারউইনে মূল টেস্টের আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ জাতীয় দল। আজ (শনিবার) শেষ ইনিংসে ব্যাটিং ধস সামলাতে পারেনি টাইগার ব্যাটাররা। দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হয়েছে নাজমুল হোসেন শান্তর দল। প্রথম ইনিংসে বাংলাদেশ ২৬৩ রান করার পর অস্ট্রেলিয়া একাদশ ৩৫৫ রান তোলে। ফলে প্রথম ইনিংসেই ৯২ রানের লিড পায় স্বাগতিকরা।

সেই লিড শোধ করে জয়ের লক্ষ্য স্থির করার চেষ্টায় দ্বিতীয় ইনিংসে নেমে কুপোকাত বাংলাদেশ। শুরু থেকেই তারা একের পর এক উইকেট হারাতে থাকে। একপর্যায়ে মাত্র ২২ ওভারে ৫৪ রানে অলআউট হয়ে যায় শান্তর দল। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিং ধসিয়ে দেন ক্যাম্পবেল থম্পসন। মাত্র ১১ ওভার বল করে ২৫ রানের বিনিময়ে তিনি ৮ উইকেট নিয়েছেন।

বাংলাদেশের ৮ ব্যাটারই পরাস্ত হয়েছেন ২২ বছর বয়সী এই বাঁ-হাতি পেসারের সামনে। আগেরদিন বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের শুরুতেই সাদমান ইসলামকে ৬ রানে ক্যাচ বানিয়ে ফেরান থম্পসন। এরপর মুমিনুল হক ৬ রান করে তার বলে বোল্ড হয়েছেন। আজ খেলতে নেমে কোনো রান না করেই এলবিডব্লিউ হন শান্ত। এরপর সৌম্য সরকার ৫ ও মুশফিকুর রহিম ২ রানে আউট হন থম্পসনের বলে।

বাংলাদেশের স্কোরবোর্ডে ৩৬ রান উঠতেই নেই চার উইকেট। এরপর তানজিদ হাসান তামিম ২২ রান করে কিছুটা লড়াইয়ের চেষ্টা চালান। তবে অমিত হাসান ৪ রান করে কোরি রকিচোলির বলে ক্যাচ দেওয়ার মেহেদী হাসান মিরাজও দ্রুত ফিরলে স্কোরবোর্ড দাঁড়ায় ৪৫/৬। শেষ দিকে হাসান মাহমুদ ২ রানে অপরাজিত থাকলেও তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিলেন না।

থম্পসন তাসকিন আহমেদ ও এবাদত হোসেনের শেষ দুটি উইকেটও তুলে নেন। ফলে ২১.৬ ওভারে ৫৪ রানে অলআউট হয় বাংলাদেশ। অস্ট্রেলিয়া একাদশের হয়ে থম্পসনের ৮ উইকেটের সঙ্গে রকিচোলি নেন দুটি উইকেট।

নীরবেই বার্সেলোনার ডিফেন্ডার যাচ্ছেন লিভারপুলে

  আরও আগে থেকেই বার্সেলোনা তাদের উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে ছেড়ে দিতে পারে বলে গুঞ্জন চলছিল।

ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে নিয়ে ইউনাইটেড ও আর্সেনালের দ্বৈরথ

ট্রান্সফার উইন্ডোতে মুখোমুখি লড়াইয়ে নেমেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই পরাশক্তি ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল। ২১৮

এক বছরে রোনালদোর আয় ৩৭১০ কোটি টাকা, মেসি-এমবাপের কত?

মাঠের বাইরেও ক্রিশ্চিয়ানো রোনালদো ব্যবধান বাড়িয়ে চলেছেন। ৩১ বছর বয়সেও পর্তুগিজ স্ট্রাইকার বিশ্বের সবচেয়ে বেশি

ছেলে থিয়াগোর বার্সায় যোগ দেওয়া নিয়ে যা বললেন মেসি

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সাম্প্রতিক গুঞ্জন এক কথায় উড়িয়ে দিয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মজুদদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন: আইনমন্ত্রী

নারিকেলি চিকেন তৈরির রেসিপি জেনে নিন

সৌদি-সমর্থিত ইয়েমেনি বাহিনীর ওপর হুথিদের হামলা, নিহত বেড়ে ৫৮

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করছেন ট্রাম্প

ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনালের বিচারকরা

গভীর রাতে শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন, সাময়িক বন্ধ যাত্রীসেবা

ইনস্টাগ্রামে ‘ফেক’ ফলোয়ার রিমুভ করার উপায়

শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গায় নিহত ৩, আহত ২৩

রাশিয়া-ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা, সিদ্ধান্তে আরও বলীয়ান হবেন ট্রাম্প

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত চট্টগ্রাম, উজ্জীবিত নেতাকর্মীরা

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না : রাষ্ট্রপতি

ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত

নীরবেই বার্সেলোনার ডিফেন্ডার যাচ্ছেন লিভারপুলে

৫৪ রানে অলআউট হয়ে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

অর্ধশতাধিক বাংলাদেশিসহ গ্রিসের উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার

ভারত সরকার হাসিনার কোনো বক্তব্যই সমর্থন করে না: জয়সওয়াল

৮ আগস্ট ঘটে যাওয়া নানান ঘটনা

ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল

প্রেমিককে ছাত্রীদের ছবি পাঠানো সেই ইবি শিক্ষার্থী হল থেকে বহিষ্কার

বাংলাদেশসহ ১৩ দেশের প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার নিয়োগ করল সৌদি