ই-পেপার শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

টেস্ট ক্রিকেট ইস্যুতে আইসিসিকে একহাত নিলেন সাবেক তারকারা

আমার বার্তা অনলাইন
০৯ জানুয়ারি ২০২৫, ১০:৫৪

দুজন জিতেছেন বিশ্বকাপ। আরেকজন অনেকের মতো তার দেশের সর্বকালের সেরা ওপেনার এবং অধিনায়ক। একইদিনে ক্রিকেটের তিন কিংবদন্তি কথা বললেন বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে নিয়ে। যেখানে সমালোচনায় প্রাধান্য পেয়েছে। নতুন দিনের দ্বি-স্তরী টেস্ট কাঠামো নিয়ে রীতিমত অসন্তোষ ঝরেছে তিনজনের কণ্ঠেই।

কথা হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজের মাইকেল হোল্ডিং, শ্রীলঙ্কার অর্জুনা রানাতুঙ্গা এবং দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথকে নিয়ে। টেস্ট ক্রিকেটের সম্ভাব্য নতুন নিয়মে রানাতুঙ্গা এবং স্মিথের দেশ থাকছে প্রথম স্তরে। আর ১৯৭৯ এর বিশ্বকাপজয়ী কিংবদন্তি হোল্ডিংয়ের ওয়েস্ট ইন্ডিজ থাকছে দ্বিতীয় স্তরে। নতুন নিয়মে কিছুটা সুবিধাজনক অবস্থাতেই আছে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা।

তবে, এরপরেও দ্বি-স্তরের ক্রিকেট মেনে নিতে নারাজ এই দুজন। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক স্মিথ সরাসরিই বলেছেন, তিন মোড়ল দেশ (ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড) টেস্ট ক্রিকেটকে দুই স্তরে ভাগ করার প্রস্তাব করেছে মূলত নিজেদের মধ্যে বেশি বেশি সিরিজ খেলতেই।

স্কাই স্পোর্টস ক্রিকেট পডকাস্টে স্মিথ এ নিয়ে বলেন, ‘পরের চক্রে ইংল্যান্ড, ভারত ও অস্ট্রেলিয়া কতবার মুখোমুখি হবে, তা নিয়ে আজ সকালে আমি একটা নোট দেখলাম (প্রতি ৩ বছরে ২টি সিরিজ)। অন্য দেশগুলোর জন্য খুবই কঠিন হয়ে যাবে। বাণিজ্যিক কারণেই তো সবাই ভারতের সঙ্গে খেলতে চায়।’

পুরো প্রক্রিয়ার সমালোচনা করেছেন এই প্রোটিয়া তারকা, ‘আপনি আর কোথায় এমনটা দেখবেন যে শীর্ষ তিন দল শুধু পরস্পরের বিপক্ষে খেলছে? ক্রিকেট–বিশ্বের দরকার হলো দক্ষিণ আফ্রিকাকে শক্তিশালী করা, ওয়েস্ট ইন্ডিজকে শক্তিশালী করা, শ্রীলঙ্কাকে শক্তিশালী করা।’

রানাতুঙ্গা অবশ্য সরাসরি আঙুল কথা বলেছেন আর্থিক দিক নিয়ে, ‘এমন কিছু হলে ওই তিন বোর্ডের কোষাগার ফুলেফেঁপে উঠবে ঠিকই, কিন্তু খেলাধুলা তো শুধু পাউন্ড, ডলার আর রুপির বিষয় নয়। প্রশাসকদের দরকার খেলাটিকে পরিচর্যা করে বাঁচিয়ে রাখা, শুধু নিজেদের থলে ভরা নয়।’

মাইকেল হোল্ডিং পেস বোলিংয়ের পর ঝড় তুলেছেন ধারাভাষ্যেও। ক্রিকেটের সঙ্গী প্রায় পুরো জীবন পার করে আসা হোল্ডিং আইসিসিকে বললেন ফিফার মতো হতে। ইংল্যান্ডের বিখ্যাত দ্য টেলিগ্রাফের কলামে লিখেছেন, ‘অনেক ভুলত্রুটির পরও ফিফা অন্তত ফুটবল চালায়। আইসিসিকেও অবশ্যই ক্রিকেট চালাতে হবে।’

উইন্ডিজ এই কিংবদন্তি বিশ্বাস করেন এমন সিদ্ধান্ত মূলত আইসিসির দুর্বলতা, যখন ইংল্যান্ড, ভারত ও অস্ট্রেলিয়া নিজেদের মধ্যে সফর করবে, তারা (বিপুল) অর্থ উপার্জন করবে। অথচ কোন দল কখন কোন দেশ সফর করবে, তা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ঠিক করার কথা। কিন্তু তাদেরকে (আইসিসি) এতটাই দুর্বল মনে হচ্ছে যে তা করতে পারছে না। তাদের কিছুটা শক্ত হতে হবে।

আমার বার্তা/জেএইচ

পদত্যাগ না করেই নির্বাচনের ঘোষণা দিলেন তামিম ইকবাল

গত দুইদিনের সবচেয়ে আলোচিত খবর- তামিম ইকবাল বিসিবি থেকে পদত্যাগ করবেন। খবরটি এমনভাবে প্রকাশিত, উপস্থাপিত

মরিনহোর চোখে ‘তুরুপের তাস’ আনচেলত্তির ব্রাজিলই বিশ্বকাপের ফেভারিট

২০২৬ ফিফা বিশ্বকাপের দামামা বাজতে বাকি আর মাস দেড়েক সময়। মাঠের লড়াই শুরু হওয়ার আগেই

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি

চট্টগ্রামে শেষ পর্যন্ত পরিত্যক্তই হয়ে গেলো বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। বিকেল ৪টা ১৮ মিনিটে

অবশেষে ছাড় দিলো বিসিবি, পিএসএল ফাইনাল খেলতে যাচ্ছেন নাহিদ রানা

নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে খেলতে মাঝ পথেই পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছাড়তে হয়েছিল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের প্রথম দায়িত্ব জনগণের দেখভাল করা: সংসদে প্রধানমন্ত্রী

৩৭ হাজার কোটির ১৪ এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান

নারায়ণগঞ্জে নববর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিএনপি জুলাই সনদ থেকে সরে যায়নি আঁকড়ে ধরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ

বাংলাদেশের এক নম্বর সমস্যা—বেকারত্ব

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব হবে, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর

প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত, ৬ লাখ টাকা পেল ০০০১০৩৫ নম্বর

ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্প সম্প্রসারণে জোর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

মুজিব বলেছিলেন সাবধানে থাকিস, জিয়া বলেছিলেন যুদ্ধ করো: সংসদে গয়েশ্বর

ইরানকে ৬ স্থলপথ ব্যবহারের অনুমতি পাকিস্তানের, ক্ষুব্ধ হবে আমেরিকা?

অর্থনীতি পুনরুদ্ধারে আগামী দুই বছর কঠিন হবে: অর্থমন্ত্রী

পেট্রলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে: সংসদে জ্বালানিমন্ত্রী

বাংলাদেশ সীমান্তে বিষধর সাপ ও কুমির মোতায়েনের পরিকল্পনা ভারতের

একাত্তরে কসাই টিক্কা খানের সঙ্গে বৈঠক করেছিলেন গোলাম আযমরা

পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন সচিব

বিএনপি সবসময় জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করেছে: ডা. জাহিদ

যুক্তরাষ্ট্রের সহায়তা: ৬ লাখ টিবি কিট, শিশুদের ১১ হাজার ওষুধ প্রদান