ই-পেপার বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মারুফ মৃধার বিরুদ্ধে দুর্নীতি ও অনৈতিক কাজের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
৩১ আগস্ট ২০২৫, ১১:২০
আপডেট  : ৩১ আগস্ট ২০২৫, ১১:৪১

বাংলাদেশ ব্যাংকে কর্মরত যুগ্ম পরিচালক (ডি বি আই-৫) মারুফ মৃধার বিরুদ্ধে দুর্নীতি, অনৈতিক কার্যকলাপ ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে।

"বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড"-এর গ্রাহক ও কর্মকর্তারা অভিযোগ করেছেন, নিরীক্ষা পরিচালনার সময় মারুফ মৃধা কর্মকর্তাদের চাকরি থেকে বরখাস্ত করার হুমকি দিয়ে আর্থিক সুবিধা দাবি করেন। তার প্রস্তাবে রাজি না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করা হয়। এমনকি গ্রাহকদেরও ঋণ শ্রেণিকরণ করার ভয় দেখিয়ে সুবিধা আদায়ের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

অভিযোগে আরও বলা হয়, ব্যবস্থাপনা পরিচালক মোশারফের সাথে সখ্যতা গড়ে তুলে তিনি বিভিন্ন ঋণের সুদ মওকুফের সুপারিশ করতেন। তবে বোর্ড কর্তৃক কিছু সুদ মওকুফ না করায় তিনি অসন্তুষ্টি প্রকাশ করেন। গুলশান শাখার মিতালী লাইট ফিটিং, সোমার সেট প্রপার্টিজ লিঃ, প্রধান শাখার আজিজ কর্পোরেশন ও আগ্রাবাদ শাখার এস এ অয়েল রিফাইনারি লিঃ এর মতো গ্রাহকদের ঋণ সম্পর্কেও এ ধরনের প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে।

অভিযোগকারীরা আরও জানান, নিরীক্ষা চলাকালে মারুফ মৃধা ও তার সহকর্মীরা বিলাসবহুল খাবার, রেস্টুরেন্টের নাস্তা, ডাবের পানি, ব্যাংকের গাড়ি ব্যবহারসহ নানা সুবিধা নিতেন। এমনকি ব্যক্তিগত কাজেও ব্যাংকের গাড়ি ব্যবহার করা হতো। গ্রাহকের সিকিউরিটি ভিজিটের নামে বিভিন্ন জেলায় ভ্রমণ ও হোটেলে থাকা-খাওয়ার পাশাপাশি অবৈধ আর্থিক সুবিধা নেয়ার ঘটনাও ঘটেছে।

এছাড়া, "একটি বাড়ি একটি খামার" প্রকল্প থেকে আঠারো জন সহকারী পদমর্যাদার কর্মকর্তাকে সিনিয়র অফিসার পদে নিয়োগ দিতে গিয়ে প্রত্যেকের কাছ থেকে ১০ লাখ টাকা করে অনৈতিক সুবিধা দাবির অভিযোগও উঠেছে মারুফ মৃধা ও ব্যবস্থাপনা পরিচালক মোশারফের বিরুদ্ধে।

অভিযোগকারীদের দাবি, নতুন শাখা ও উপশাখা খোলার ব্যয়ের নিরীক্ষাতেও আর্থিক সুবিধা গ্রহণ করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু কর্মকর্তাকে দায়ী করা হয়, অথচ প্রকৃত দায়ীদের আড়াল করা হয়।

সবশেষে অভিযোগকারীরা বলেন, “বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের কাছে মারুফ মৃধা এখন একটি অত্যাচারিত ও ঘৃণিত নাম।”

অভিযোগকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মারুফ মৃধার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

দেশের সমৃদ্ধ অর্থনীতির জন্য ব্যবসা: বান্ধব পরিবেশ তৈরিতে নীতি সাহায়তা জরুরি

সাফিক শামীম বাংলাদেশের তরুণ আইকন উদ্যোক্তা। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও দেশের মানুষের উন্নয়নের

পুলিশের সাবেক কর্মকর্তা আনসারের ঢাকায় অবৈধ সম্পদের পাহাড়!

সাবেক পুলিশের কর্মকর্তা আনসার আলী চাকরিতে বহাল থাকাকালীন দুর্নীতির মাধ্যমে করেছেন অডেল সম্পদের পাহাড়, মিরপুর

সিন্ডিকেট প্রথা ভেঙ্গে সকল বায়রা সদস্যের ব্যবসার সমান সুযোগ নিশ্চিত করতে হবে

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তাজুল ইসলাম বাংলাদেশের জনশক্তি রপ্তানী খাতের অন্যতম ব্যক্তিত্ব। বায়রার জনপ্রিয় নেতা। তার

যমুনা অয়েলের তেল চোর সিন্ডিকেট প্রধান হেলাল উদ্দিন

১২ ডিসেম্বর ভোর রাত থেকে আত্নগোপনে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সদ্য বিদায়ী ডিজিএম অপারেশন, তেল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু