ই-পেপার রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩

পারিশ্রমিক না পাওয়ায় অনুশীলন বয়কট রাজশাহীর ক্রিকেটারদের

আমার বার্তা অনলাইন
১৫ জানুয়ারি ২০২৫, ১৩:০১

ঢাকা ও সিলেটের পর এবার বন্দরনগরী চট্টগ্রামে মাঠে গড়ানোর অপেক্ষায় বিপিএল। চট্টগ্রাম পর্ব সামনে রেখে আজ বুধবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল দুর্বার রাজশাহীর। দলটির তরফেও গণমাধ্যমকে এমনটাই জানানো হয়েছিল। তবে হঠাৎ করেই সেই অনুশীলন বাতিল হয়ে গেছে।

আজ বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০ টা থেকে অনুশীলন করার কথা ছিল রাজশাহীর। তবে সকাল পৌনে এগারোটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটির তরফে জানানো হয়েছে, আজকের অনুশীলন বাতিল করা হয়েছে। বিশ্রামের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হঠাৎ করে কেন অনুশীলন বাতিল করা হলো, খুঁজতে গিয়ে জানা গেল ভিন্ন কারণ। ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া থাকায় অনুশীলন বয়কট করেছেন ক্রিকেটারা।

ফ্র্যাঞ্চাইজিটির স্কোয়াডে থাকা এক ক্রিকেটার জানান, বিপিএল মাঝপথে চলে এলেও এখনো কোনো টাকা পাননি। যে কারণে অনুশীলন বাতিলের মতো সিদ্ধান্ত নিয়েছেন তারা। দেশিদের পাশাপাশি দলটির কোনো বিদেশি ক্রিকেটারও পারিশ্রমিক বুঝে পাননি। অবশ্য জানা গেছে, ২৫ শতাংশ করে পারিশ্রমিক পেয়েছেন কোচরা।

এদিকে, রাজশাহীর টিম ম্যানেজার মেহেরাব অপির সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি। যদিও ম্যানেজমেন্টের তরফে আচমকা অনুশীলন পণ্ড হওয়ার ব্যাখ্যায় বিশ্রামের কথা বলা হচ্ছে।

এবারের বিপিএল মাঠে গড়ানোর আগে থেকেই আলোচনায় পারিশ্রমিক ইস্যু। টুর্নামেন্টের মাঝপথে এসেও বিষয়টির সুরাহা হয়নি। যদিও বিসিবি থেকে বারবার আশ্বাস দেওয়া হয়েছিল, দ্রুতই তারা বিষয়টির মীমাংসা করবেন। ফ্র্যাঞ্চাইজিগুলোকে কিছুটা সময় দেওয়ার পক্ষে ছিলেন তারা।

আমার বার্তা/জেএইচ

বাংলাদেশের পর এবার ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও

টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তৈরি হওয়া জটিলতায় স্পষ্ট অবস্থান জানাল ক্রিকেট আয়ারল্যান্ড। ভারতে গিয়ে খেলবে না

আইসিসিকে এবার নতুন এক প্রস্তাব দিল বাংলাদেশ

ভিসা জটিলতায় ভারতীয় আইসিসি প্রতিনিধি নির্ধারিত সময়ে বাংলাদেশে আসতে পারেননি। তবে তিনি অনলাইনে বৈঠকে যোগ

চমক দিয়ে ইতালির বিশ্বকাপের দল ঘোষণা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ গ্রুপ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালিকে। আরও

বাংলাদেশের সঙ্গে গ্রুপ অদলবদলের সম্ভাবনা নাকচ করল আয়ারল্যান্ড

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের সম্ভাবনা যেন প্রতিনিয়ত ফিকে হয়ে আসছে। আইসিসির কাছে বারবারই নিরাপত্তাজনিত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে শপিং মলে ভয়াবহ আগুন, নিহত ৫

কারাগারে গ্যাং লিডারের বিশেষ সুবিধার দাবিতে ৪৬ কর্মীকে জিম্মি

শেখ হাসিনা, টিউলিপ ও ববিসহ ১৮ জনের বিরুদ্ধে রায় ২ ফেব্রুয়ারি

মালয়েশিয়ায় ইকবাল সিন্ডিকেট নির্মূল, বন্দিদশা থেকে ১২ বাংলাদেশি উদ্ধার

কয়রায় অবৈধ কালভার্ট নির্মাণে লোনা পানির আগ্রাসন, চরম ক্ষতির মুখে কৃষি ও জনজীবন

পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের পর এবার ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও

গ্রিনল্যান্ড না পেলে ইউরোপের ৮ দেশের ওপর আরও শুল্ক: ডোনাল্ড ট্রাম্প

ডেমরা স্টাফ কোয়ার্টারে সিএনজি-লেগুনা সংঘর্ষে নিহত ১ জন

ওপেনএআই ও মাইক্রোসফটের কাছে ১৩৪ বিলিয়ন ডলার দাবি: ইলন মাস্ক

নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখা গেলেই কঠোর ব্যবস্থা

ইসি একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর আজ্ঞাবহ হয়ে কাজ করছে: ছাত্রদল

সাবেক মন্ত্রী আব্দুল মান্নান শিকদারের জীবনীগ্রন্থের প্রকাশনা উৎসব

বাংলাদেশিদের জন্য সুখবর দিলো মালদ্বীপ

ইরাকের সেই বিমানঘাঁটি ছেড়ে চলে গেছে যুক্তরাষ্ট্রের সেনারা

কুমিল্লায় অটোরিকশা চালক হত্যা মামলায় গ্রেপ্তার ৩

আইসিসিকে এবার নতুন এক প্রস্তাব দিল বাংলাদেশ

আজ আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় যুক্তিতর্ক

ভাসানচর হাতিয়ার নয় সন্দ্বীপের, ক্ষোভে ফুঁসছেন নোয়াখালীবাসী

চমক দিয়ে ইতালির বিশ্বকাপের দল ঘোষণা