ই-পেপার বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থা নিয়ে বিসিবিকে এনএসসির চিঠি

আমার বার্তা অনলাইন:
২২ জানুয়ারি ২০২৫, ১৬:২৩

প্রশাসনিক বিভাগ হিসেবে ময়মনসিংহ অনেক আগেই সরকারের স্বীকৃতি পেয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থাকে একটি স্থানীয় ক্রীড়া সংস্থা হিসেবে অনুমোদন দিয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ স্বীকৃত হওয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনসহ আরও অনেক ফেডারেশনের সাধারণ পরিষদে অর্ন্তভুক্ত হয়েছে ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থা।

বাফুফে, অলিম্পিক এসোসিয়েশনসহ দেশের প্রায় সকল ফেডারেশনে ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থা কাউন্সিলর হিসেবে অনুমোদন পেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ময়মনসিংহ বিভাগের নেই কোনো স্বীকৃতি। ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থা নিয়ে তাদের সাবেক সাধারণ সম্পাদক ও বিসিবির সাবেক পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান বিসিবিকে অনেক আগে থেকেই অনুরোধ জানিয়ে আসছিলেন। বিসিবি অবশ্য সেই অনুরোধ গ্রাহ্য করেনি।

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম, এনডিসি আজ বুধবার (২২ জানুয়ারি) বিসিবি সভাপতি বরাবর ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থা নিয়ে একটি চিঠি দিয়েছেন। সেই চিঠিতে তিনি ময়নমনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থাকে আঞ্চলিক ক্রিকেট সংস্থা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি পর্যালোচনা করতে বলেছেন। এনএসসির এই চিঠিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিসিবির সাবেক পরিচালক ও ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক রেদোয়ান, ‘জাতীয় ক্রীড়া পরিষদ দেশের সকল ফেডারেশন ও স্থানীয় ক্রীড়া সংস্থার অভিভাবক। এনএসসি বিসিবির দৃষ্টি আর্কষণ করেছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতদিন আমরা দাবি জানিয়ে আসছিলাম, এবার এনএসসি বিসিবিকে পর্যালোচনা করতে বলেছে। ফলে আমরা ইতিবাচক কিছু আশা করছি।’

বিসিবি নির্বাচনে ক্যাটাগরি ১-এ বিভাগভিত্তিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ঢাকা বিভাগ থেকে পরিচালক নির্বাচিত হন দুজন। ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা ঢাকার মধ্যে ছিল বিসিবির নির্বাচনে। ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থাকে বিসিবি স্বীকৃতি প্রদান করলে নির্বাচন ব্যবস্থায় ঢাকা বিভাগের মধ্যে থাকবে নাকি আলাদা হবে সেটাও বিবেচ্য বিষয়।

আমার বার্তা/এমই

দুই সুপার ওভারের তুমুল রোমাঞ্চে আফগানিস্তানকে হারালো দক্ষিণ আফ্রিকা

মূল ম্যাচ টাই। প্রথম সুপার ওভার টাই। শেষমেশ দ্বিতীয় সুপার ওভারের শেষ বলে এলো ফল।

৩ কোটি রুপিতে পিএসএলে দল পেলেন রিশাদ

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) গত আসরে লাহোর কালান্দার্সের হয়ে দারুণ বোলিং করেছিলেন বাংলাদেশি তারকা রিশাদ

বিশ্বকাপ না খেলায় শাস্তি হবে না বিসিবির, পাচ্ছে পুরস্কারও

নিজেদের দাবিতে অটল থেকে টি-টুয়েন্টি বিশ্বকাপে না খেললেও বাংলাদেশকে কোনো ধরনের শাস্তি বা জরিমানা করবে

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে খেলবে পাকিস্তান: শেহবাজ শরিফ

সপ্তাহব্যাপী চলা টানাপোড়েন ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে খেলার সিদ্ধান্ত নিয়েছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের নির্বাচনী কার্যালয় থেকে ৭ লাখ টাকাসহ পোলিং অফিসার আটক

টকশোতে নীতিকথা বলা লোকেরা ভোটারদের টাকা দিচ্ছেন: নজরুল ইসলাম

চক্রান্ত-সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধের ঘোষণা জামায়াতের

জামায়াত নেতাকে যারা আটক করেছে তারা সিদ্ধান্ত নেবে: ইসি সচিব

রাজনৈতিক দলগুলোকে ফলাফল মেনে নেওয়ার আহ্বান সিইসির

সুত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক

মির্জাপুরে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, ১২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

নির্বাচনের আগের দিন দুই ডিআইজি ও ২ পুলিশ সুপারকে বদলি

ঠাকুরগাওয়ের জামায়াত আমির রংপুর মেডিকেলের সিসিউতে ভর্তি

রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে ১০ লাখ পোস্টাল ব্যালট

ফলাফল ঘোষণা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে: ফয়জুল করীম

ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের শতকরা হার পাঠাতে ইসির নির্দেশ

একটি বিশেষ পোশাক নিয়ে শঙ্কা জোনায়েদ সাকির

মানিকগঞ্জে ১৩ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৫১৫ কেন্দ্র, পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম

নওগাঁয় ভোট কেন্দ্রের পাশে ৫ টি পেট্রোল বোমা উদ্ধার নিষ্ক্রিয় করে যৌথবাহিনি

চাকরি, সুশাসন আর কথা বলার স্বাধীনতা চায় বাংলাদেশের জেন-জি

আলেম-ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা ও অভিনন্দন

গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

কাল ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায়, চলবে একটানা ৯ ঘণ্টা

ভোটকেন্দ্রে গিয়ে জনগণকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে বললেন প্রধান উপদেষ্টা