ই-পেপার মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন করুনারত্নে

আমার বার্তা অনলাইন:
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৮

টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন দিমুথ করুণারত্নে। আগামী ৬ ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে গলে ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটি খেলে ফেলব্নে লঙ্কান তারকা ওপেনার। অসিদের বিপক্ষে ম্যাচটি হবে তার ক্যারিয়ারে ১০০তম ম্যাচ।

করুনারত্নে অবসরের সিদ্ধান্তের পেছনে তিনটি কারণ রয়েছে। প্রথমত, ২০২৬ সালের মে মাস পর্যন্ত মাত্র দুটি টেস্ট ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। অর্থাৎ করুণারত্নের মতো দীর্ঘ ফরম্যাটের বিশেষজ্ঞ ক্রিকেটারের জন্য খুব বেশি খেলার সুযোগ নেই জাতীয় দলের হয়ে। দ্বিতীয়ত, ৩৬ বছর বয়সী করুণারত্নে গত ১৪ মাস ধরে রান সংগ্রহ করতেও ব্যর্থ হচ্ছেন। ২০২৪ সালের শুরু থেকে তার গড় মাত্র ২৭.০৫। তৃতীয়ত, অসিদের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শেষ ম্যাচ।

নিজের অবসর নিয়ে ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে করুণারত্নে বলেন, ‘তিন বা চারজন তরুণ খেলোয়াড় রয়েছেন, যারা পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে দলে আসতে পারে। তাই অবসর নেওয়ার জন্য এটিই সঠিক সময়। তারপর এই ম্যাচ গলে হচ্ছে, যেখানে আমি অভিষেক ম্যাচ খেলেছিলাম। তাই সেখানেই (ক্যারিয়ার) শেষ করা ভালো হবে।’

২০১২ সালের নভেম্বর মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে গলে টেস্ট অভিষেক হয়ে করুনারত্নের। সেই একই মাঠে খেলেই অবসর নিতে যাচ্ছেন বাঁহাতি ব্যাটার। ২০১৪ সালে কিছু সময়ের জন্য দল থেকে বাদ দেওয়া হয় তাকে। এরপর খেলার ফিরে সেই বছরের শেষ দিকে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুুরি হাঁকান করুনারত্নে। এরপর থেকে মোটামুটি ধারাবাহিকভাবে দলে ছিলেন তিনি।

লঙ্কান জার্সিতে ১৫টি শতক হাঁকিয়েছেন করুনারত্নে। ক্যারিয়ারের অন্তিম সময়ে এসেও দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার হিসেবেই খেলেছেন।

আমার বার্তা/এমই

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু