ই-পেপার শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

এশিয়ান আরচ্যারিতে সভাপতি ও পদক উভয় লক্ষ্য বাংলাদেশের

আমার বার্তা অনলাইন:
০৪ নভেম্বর ২০২৫, ১৭:১১

বাংলাদেশের আরচ্যারির পথচলা খুব বেশি দিনের নয়। স্বল্প সময়ের মধ্যে এই খেলা আন্তর্জাতিক অঙ্গনে বেশ সফলতা বয়ে আনছে। টোকিও এবং প্যারিস অলিম্পিকে বাংলাদেশের দুই আরচ্যার রোমান সানা ও সাগর ইসলাম সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন। এরপরও ঢাকায় অনুষ্ঠিতব্য এশিয়ান আরচ্যারি নিয়ে ফেডারেশন কর্মকর্তারা খানিকটা সতর্ক।

বাংলাদেশের আরচ্যারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। তিনি পদকের সম্ভাবনা নিয়ে বলেন,‘অবশ্যই আমরা পদকের আশা করি। তবে কোনো ঘোষণা দেব না। এটা মনসংযোগের খেলা, ফলে যে কোনো কিছুই ঘটতে পারে। আমাদের প্রস্তুতি ভালো, আমরা আশাবাদী। গত আসরে আমরা রৌপ্য পেয়েছিলাম। এবারও ভালো কিছু আশা করছি।’

৮-১৪ নভেম্বর ঢাকায় এশিয়ার ৩০ দেশ নিয়ে অনুষ্ঠিত হবে ২৪ তম এশিয়ান আরচ্যারির আসর। ২০১৭ সাল থেকে আরচ্যারিতে পৃষ্ঠপোষকতা করে আসা তীর গ্রুপই এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক। রাজনৈতিক বৈরীতায় ভারতের ক্রিকেট ও নারী অ-২০ দল বাংলাদেশে আসেনি। তবে আরচ্যারিতে তারা আসছেন। কোরিয়া, চীন ও ইরানের মতো শক্তিশালী দেশের পাশাপাশি ফিলিস্তিন ও সিরিয়ার মতো যুদ্ধবিব্ধস্ত দেশের আরচ্যাররাও আসছেন বাংলাদেশে।

এ নিয়ে এশিয়ান আরচ্যারি টুর্নামেন্টের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান বলেন,‘এখন পর্যন্ত সব মিলিয়ে দুই শতাধিকের বেশি আরচ্যার নিবন্ধন করেছেন। আমরা আগামীকাল পর্যন্ত রেজিস্ট্রেশন গ্রহণ করব। এরপর আর আরচ্যার-কর্মকর্তা সংযোজন-বিয়োজন করা সম্ভব হবে না। ফিলিস্তিন ও সিরিয়ার আরচ্যারদের আমরা প্রয়োজনীয় সহায়তাও করছি। নারী-পুরুষ উভয় বিভাগে অনেক অলিম্পিয়ান আরচ্যার আসছেন।’

বাংলাদেশের আরচ্যারির দূতই ছিলেন মূলত রোমান সানা। আর্থিক অনিশ্চয়তায় তিনি স্ত্রী দিয়া সিদ্দিকীসহ আমেরিকা পাড়ি জমিয়েছেন। এশিয়ান আরচ্যারি আয়োজন ফেডারেশনের সাংগঠনিক দক্ষতার বহিঃপ্রকাশ হলেও আরচ্যারদের আর্থিক সক্ষমতা তেমন বাড়েনি। এ নিয়ে ফেডারেশনের বর্তমান সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বলেন,‘আরচ্যারি দলে থাকা প্রায় সবাই কোনো না কোনো দলের সঙ্গে সম্পৃক্ত। সেখান থেকে তারা চাকরিসূত্রে অর্থ পান। এরপরও আমরা ফেডারেশন তাদের সম্মানী দিয়ে থাকি।’

আরচ্যারি ফেডারেশন অন্য কয়েকটি ফেডারেশনের তুলনায় খানিকটা স্বাবলম্বী। আরচ্যাররা বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য বয়ে আনেন। এর বিপরীতে ফেডারেশনের আনুষ্ঠানিক আর্থিক পুরস্কার তেমন থাকে না। টুর্নামেন্ট/গেমস ভেদে আর্থিক পুরস্কারের নীতিমালা নিয়ে প্রশ্ন হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।

৩০ দেশ নিয়ে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ৮-১৪ নভেম্বর এশিয়ান আরচ্যারি অনুষ্ঠিত হবে। জাতীয় ক্রীড়া পরিষদ ৬ মাস আগে স্টেডিয়াম বরাদ্দ দিয়েছিল। ১৩ নভেম্বর বাংলাদেশ-নেপাল ম্যাচের জন্য এখন আরচ্যারিকে পদকের ম্যাচগুলো ১৩-১৪ নভেম্বর আর্মি স্টেডিয়ামে আয়োজন করতে হচ্ছে। ফেডারেশনের সভাপতি মোখলেসুর রহমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব ও বর্তমানে পরিকল্পনা কমিশনের সদস্য। ভেন্যু সংকট ও সমন্বয়হীনতা নিয়ে বলেন, ‘এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। আর মন্তব্য করে নেগেটিভিটি ছড়াতে চাই না। আমি সাধারণ সম্পাদককে আগামীতে এজন্য আরো বেশি সমন্বয় করার নির্দেশনা দিয়েছি।’

এশিয়ান আরচ্যারির পাশাাপশি ঢাকায় এশিয়ান আরচ্যারির কংগ্রেস অনুষ্ঠিত হবে। ৮ নভেম্বরের কংগ্রেসে সভাপতি প্রার্থী বাংলাদেশের কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। তার প্রতিদ্বন্দ্বী বর্তমান সভাপতি কোরিয়ার হুন্দাই মটর গ্রুপের সিইও ইউসুন চুং। সামাজিক ও আর্থিক ক্ষমতাসম্পন্ন প্রার্থীকে হারানোর আশাবাদ বাংলাদেশের বিশিষ্ট সংগঠক চপলের, ‘আমি আরচ্যারি নিয়ে দীর্ঘদিন কাজ করছি। আমরা সঙ্গে এশিয়ার অনেক দেশেরই সুসম্পর্ক রয়েছে। আপনাদের দোয়া থাকলে ইনশাআল্লাহ ইতিবাচক কিছুই হবে।’

কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল এশিয়ান আরচ্যারির প্রথম সহ-সভাপতি পদে দুই মেয়াদে কাজ করছেন। বাংলাদেশ ছাড়াও এশিয়ার অন্য দেশের আরচ্যারি উন্নয়নে তার ভূমিকা রয়েছে। এশিয়ার কয়েকটি দেশে তিনি আরচ্যারির উপদেষ্টা হিসেবেও কাজ করছেন।

আমার বার্তা/এমই

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু