ই-পেপার বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ ফ্র্যাঞ্চাইজির নাম চূড়ান্ত, বদলে গেছে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটের

আমার বার্তা অনলাইন:
০৬ নভেম্বর ২০২৫, ১৭:৩৯
বিপিএলের পাঁচ দলের চূড়ান্ত নাম জানাল বিসিবি

পাঁচটি ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে চলতি বছরের ১৯ ডিসেম্বর মাঠে গড়াতে পারে বিপিএলের ১২তম আসর। ফাইনাল হতে পারে ১৬ জানুয়ারি। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এমন সম্ভাব্য সূচির কথা জানিয়েছে বিপিএলের গভর্নিং কাউন্সিল।

মালিকানা বদলে গেলেও কোনো ফ্র্যাঞ্চাইজির নাম পরিবর্তন করা যাবে না। নতুন ফ্র্যাঞ্চাইজির নাম কী হবে সেটিও আজ নিশ্চিত করেছে বিসিবি।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু আগেই জানিয়েছিলেন দলগুলোর সঙ্গে আলোচনা করে আগামী কয়েক দিনের মধ্যেই এসব চূড়ান্ত করা হবে।

আজ পাঁচটি ফ্র্যাঞ্চাইজির নাম চূড়ান্ত করে দিয়েছে বিসিবি। রংপুর রাইডার্স আগামী আসরেও একই নামে খেলবে। গত মৌসুমে খেলা ঢাকা ক্যাপিটালসও থাকছে একই নামে। তবে বদলে গেছে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট ফ্র্যাঞ্চাইজির নাম। এরমধ্যে সিলেট টাইটানস, রাজশাহী ওয়ারিয়র্স নামে এ দুটি ফ্র্যাঞ্চাইজি খেলবে। এ ছাড়া চট্টগ্রামের নাম চিটাগং রয়েলস।

প্রসঙ্গত, গত বুধবার গুলশানের নাভানা টাওয়ারে বিপিএল গভর্নিং কাউন্সিলের সভার পর ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা চূড়ান্ত করে বিসিবি। বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস মালিকানা পেয়েছে রংপুর রাইডার্সের। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা দেওয়া হয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিসকে। এ ছাড়া নাবিল গ্রুপ রাজশাহী, ক্রিকেট উইথ সামি সিলেট ও চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান) পেয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা।

বিপিএলের পাঁচ দলের নাম চূড়ান্ত

  • রংপুর রাইডার্স
  • ঢাকা ক্যাপিটালস
  • সিলেট টাইটান্স
  • রাজশাহী ওয়ারিয়র্স
  • চিটাগং রয়েলস

আমার বার্তা/এমই

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়