ই-পেপার মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

বাবা-মার মুখে হাসি দেখতে পাওয়াই আমার আসল প্রাপ্তি: হামজা চৌধুরী

আমার বার্তা অনলাইন
১১ নভেম্বর ২০২৫, ১২:৪১
আপডেট  : ১১ নভেম্বর ২০২৫, ১২:৪৮

হামজা চৌধুরী এখন বাংলাদেশের। এক বছর আগেও কথাটি ভাবতে অকল্পনীয় লাগত। সেই স্বপ্ন সত্যি হয়েছে গত ডিসেম্বরে। বাংলাদেশের জার্সিতে এরই মধ্যে পাঁচ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। বাংলাদেশে যখন আসেন, প্রতিবারই সমর্থকেরা আপন করে নেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডারকে। তা এখনো অবাস্তব লাগে তাঁর কাছে।

ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ ও নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে গতকাল ঢাকায় আসেন হামজা। এখনো জাতীয় দলের হয়ে অনুশীলনে নামেননি। সাতসকালে আজ টেলিকম কোম্পানি রবি তাঁকে শুভেচ্ছাদূত হিসেবে পরিচয় করিয়ে দেয়। সেই অনুষ্ঠানে সমর্থকদের ভালোবাসা নিয়ে প্রশ্ন করা হলে হামজা জানান, বাবা-মায়ের মুখে হাসি দেখাটাই প্রাপ্তি তাঁর কাছে। বাংলাদেশের তারকা মিডফিল্ডার বলেন, ‘সত্যি বলতে এখনো পরাবাস্তব মনে হয়। আমি শুধু চাই এই দেশের অংশ হয়ে এবং যেকোনোভাবে দেশকে প্রতিনিধিত্ব করে গর্বিত হতে। বিশেষ করে আমার বাবা-মায়ের জন্য। আমার বাবা এই দেশেই জন্মেছেন ও বড় হয়েছেন। তাই তাদের মুখে সেই হাসিটা দেখতে পাওয়াটাই আমার আসল প্রাপ্তি। প্রত্যেক সন্তানই চায় তার বাবা-মাকে গর্বিত করতে। আমি ভাগ্যবান যে পুরো জাতিকেই গর্বিত করতে পারছি।’

এবার অবশ্য একাই এসেছেন হামজা, ‘আমি যে ভালোবাসা পাই, সেটা খুব ভালোভাবে লালন করি। চেষ্টা করি সেই ভালোবাসা ও সমর্থনটা সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে। এটা তাদেরও বারবার এখানে ফিরে আসার ইচ্ছে জাগায়। যখনই আমি বাংলাদেশ ছাড়ি, আমার বাচ্চারা বলে তারা বাংলাদেশে ফিরতে চায়। তাই ইনশা আল্লাহ, তারা মার্চে আবার ফিরে আসবে।’

জাতীয় স্টেডিয়ামে ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। একই ভেন্যুতে ১৮ নভেম্বর লড়বে ভারতের বিপক্ষে। গত মার্চে শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে হামজার।

আমার বার্তা/জেএইচ

উজবেকিস্তানের কাছে হেরে কোচের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত বাটলারের

ম্যাচ শেষ হয়েছে প্রায় মিনিট বিশেক। পার্থ র‌্যাকটেঙ্গুলার স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের অপেক্ষা। বাংলাদেশ

উজবেকদের কাছে হেরে এশিয়ান কাপ মিশন শেষ ঋতুপর্ণাদের

শেষ বাঁশি বাজালেন ইরানি রেফারি মানহাজ। সঙ্গে সঙ্গেই বাংলাদেশি ফুটবলারদের কেউ মাঠে একটু দাঁড়িয়ে রইলেন,

ক্রিকেটকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ভারত: শোয়েব আখতার

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারতের দাপুটে জয়ের পর ক্রিকেট বিশ্বে, বিশেষ করে সীমান্তের ওপার থেকে তীব্র

১৫ বছর পর মিলানের ডার্বি ডাবল, ইন্টারকে হারিয়ে ব্যবধান কমাল এসি মিলান

এসি মিলান শহর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানকে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে। সান সিরোতে অনুষ্ঠিত ডার্বি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের শিগগিরই যুদ্ধ শেষ হবে ঘোষণার পর তেলের দাম কমল প্রায় ৯ শতাংশ

উজবেকিস্তানের কাছে হেরে কোচের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত বাটলারের

ভারত থেকে আজ বাংলাদেশে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, পাচ্ছেন ৩৭ হাজার ৫৬৭ জন

যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধ কবে শেষ হবে ঠিক করবে ইরান: আইআরজিসি

১০ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

ব্রাহ্মণবাড়ীয়ায় কাপড়ের দোকানে অনিয়মের দায়ে অর্থ দন্ড

লেবাননে বেআইনিভাবে সাদা ফসফরাস ব্যবহার করেছে ইসরায়েল: এইচআরডব্লিউ

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী

একটি রাজনৈতিক শক্তি নারীদের ঘরে আটকে রাখার চেষ্টা করে: ফখরুল

সম্ভাব্য সংকট বিবেচনায় রেখে অর্থনৈতিক পরিকল্পনা করা হচ্ছে: অর্থমন্ত্রী

কনস্যুলার অ্যাক্সেস পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যাকাত ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শায়খ আহমাদুল্লাহর বৈঠক

দেশে জ্বালানি তেল-ভোজ্যতেলের কোনো সংকট নেই: বাণিজ্যমন্ত্রী

তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে হামলা করেনি ইরান: পররাষ্ট্র মন্ত্রণালয়

শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার : শিক্ষামন্ত্রী

উজবেকদের কাছে হেরে এশিয়ান কাপ মিশন শেষ ঋতুপর্ণাদের

হাদি হত্যার আসামি ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি করে প্রজ্ঞাপন জারি

ট্রেড নেগোসিয়েশন দক্ষতা বাড়াতে কর্মসূচি নেওয়ার অঙ্গীকার ইউএনডিপির