ই-পেপার সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

বিশ্বকাপে জায়গা করে নিল ক্রোয়েশিয়া, অপেক্ষায় আরও ১৩ দল

আমার বার্তা অনলাইন
১৫ নভেম্বর ২০২৫, ১০:০৬

ড্র করলেই ২০২৬ বিশ্বকাপে নাম লেখানো নিশ্চিত ছিল ক্রোয়েশিয়ার। তবে লুকা মদ্রিচদের সেই সহজ পথেই হাঁটতে হয়নি—বরং ঘুরে দাঁড়িয়ে ফারো আইল্যান্ডসকে ৩–১ গোলে হারিয়ে দাপট দেখিয়েই টিকিট নিশ্চিত করেছে তারা। ইউরোপের তৃতীয় এবং সব মিলিয়ে ৩০তম দল হিসেবে মূলপর্বে উঠল ২০১৮ সালের রানারআপরা।

রিজেকায় নিজেদের মাঠে নামার পর থেকেই খেলার নিয়ন্ত্রণ ধরে রাখে ক্রোয়েশিয়া। পুরো ম্যাচে বল দখলে তারা এগিয়ে ছিল ৭৩ শতাংশে, আর নিয়েছে ১৮টি শট—যার পাঁচটি লক্ষ্যভেদী। উল্টো দিকে ফারো আইল্যান্ডস ছয়টি শট নিয়ে চারটিতেই গোলমুখে আঘাত করেছে। খেলার ধারার বিপরীতে ১৬ মিনিটে গেজা ডেভিড তুরির গোলে অনাকাঙ্ক্ষিতভাবে পিছিয়েও পড়ে স্বাগতিকরা।

তবে সেই ধাক্কা দীর্ঘস্থায়ী হয়নি। ২৩ মিনিটে ইয়োশকো গাভারদিওলের গোল ক্রোয়েশিয়াকে ফেরায় সমতায়। বিরতির পর ৫৭ মিনিটে পিটার মুসার গোল ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। পরে ৭০ মিনিটে ইভান পেরিসিচের দূরের পোস্টে পাঠানো ক্রস ভলি শটে জালে জড়ান নিকোলা ভ্লাসিচ—৩–১ ব্যবধানে ম্যাচের শেষ কথা বলে দেয়।

গ্রুপ ‘এল’-এ আগেই শীর্ষে ছিল মদ্রিচের দল। ৭ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ১৯ পয়েন্ট—৬ জয় ও একটি ড্র। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চেক প্রজাতন্ত্র। এক ম্যাচ বেশি খেলে ১২ পয়েন্ট নিয়ে ফারো আইল্যান্ডস আছে তৃতীয় স্থানে।

কোয়ালিফিকেশন নিশ্চিত হওয়ার পর গাভারদিওল বলেছেন, “এক ম্যাচ বাকি থাকতেই আমরা লক্ষ্য অর্জন করেছি—এটা নিঃসন্দেহে গর্বের বিষয়। যদিও শেষ ম্যাচে মন্টেনিগ্রোর মাঠেও আমরা একই মনোযোগ নিয়ে নামব, কারণ প্রতিটি ম্যাচই আসন্ন গ্রীষ্মের প্রস্তুতির অংশ।”

ইউরোপ থেকে সবচেয়ে আগে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে ইংল্যান্ড। এরপর দ্বিতীয় দল হিসেবে ফ্রান্স নিশ্চিত করে টিকিট। ক্রোয়েশিয়াসহ এখন পর্যন্ত ৩০টি দল নিশ্চিত হয়েছে। গ্রাহক দেশ মিলিয়ে মোট ৪৮ দলের বিশ্বকাপে বাছাই থেকে সরাসরি খেলবে ৪৩টি দল, আর প্লে-অফের মাধ্যমে উঠবে বাকি ৫টি। ইউরোপ থেকেই উঠবে সর্বোচ্চ ১৬ দল।

এখন পর্যন্ত বিশ্বকাপ নিশ্চিত করা ৩০ দল

কনক্যাকাফ (উত্তর-মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান)

কানাডা (স্বাগতিক), মেক্সিকো (স্বাগতিক) ও যুক্তরাষ্ট্র (স্বাগতিক) (বাছাই খেলে আরও ৩ দল উঠবে)

কনমেবল (দক্ষিণ আমেরিকা)

আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে ও উরুগুয়ে

এএফসি (এশিয়া)

অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, সৌদি আরব ও কাতার

সিএএফ (আফ্রিকা)

মরক্কো, তিউনিসিয়া, মিসর, আলজেরিয়া, ঘানা, কেপ ভার্দে, দক্ষিণ আফ্রিকা, আইভরি কোস্ট ও সেনেগাল

ওএফসি (ওশেনিয়া)

নিউজিল্যান্ড

উয়েফা (ইউরোপ)

ইংল্যান্ড, ফ্রান্স ও ক্রোয়েশিয়া (বাছাই থেকে উঠবে আরও ১৩ দল)

মুস্তাফিজকে আইপিএলে কিনতে পারে যে ফ্র্যাঞ্চাইজি

জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের ২০১৬ আসর থেকে প্রায় নিয়মিতই খেলছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। সর্বশেষ

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

লক্ষ্য সহজ ছিল না। শেষদিকে তাই কিছুটা স্নায়ুর পরীক্ষায় পড়তে হয়েছে। তবে জয় হাতছাড়া করেনি

বিপিএল খেলতে আসছেন মঈন আলি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসর শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর। ৬ দলের অংশগ্রহণে দ্বাদশ

মেসিকে দেখতে না পেয়ে কলকাতায় গ্যালারিতে ভাঙচুর

লিওনেল মেসি জ্বরে কাঁপছে ভারত। শুক্রবার মধ্যরাতে পা রাখেন আর্জেন্টিনা ফরোয়ার্ড। কলকাতার হায়াট রিজেন্সিতে ছিলেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির হামলাকারীদের পালিয়ে যাওয়ার তথ্য নিশ্চিত না: বিজিবি

অর্থ পাচারের মিথ্যা অভিযোগ থেকে অব্যাহতি পেলেন আফসিয়া

চালু হলো বাংলা ভাষার প্রথম এআই প্ল্যাটফর্ম ‘কাগজ ডট এআই’

ঘেরাওয়ের পর স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে ডাকসু নেতারা

নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ ইসি খুব ভালোভাবে করেছে: অর্থ উপদেষ্টা

ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় মামলা ডিবিতে হস্তান্তর

আইওএম-এর চিফ অব মিশনের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

হজ ও ওমরাহযাত্রীর শিশুদের নিরাপত্তায় সুসংবাদ দিল সৌদি

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে উড়াল দিল এয়ার অ্যাম্বুলেন্স

হাদিকে সিঙ্গাপুরে নিতে খরচ দেবে মন্ত্রণালয়: অর্থ উপদেষ্টা

সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন ওসমান হাদি

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় অভিমুখে ডাকসুর মার্চ শুরু

আধুনিক সমাজে দাম্পত্যের সংকট: মানবিকতা হারিয়ে যান্ত্রিক সম্পর্কের দিকে যাত্রা

কুষ্টিয়ায় সাত দফা দাবিতে ট্রেন থামিয়ে অবরোধ

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ছাত্র অধিকার পরিষদের

ভারতে কঠিন চ্যালেঞ্জের মুখে হোয়াটসঅ্যাপ

আত্মগোপনে যমুনা অয়েলের তেল চোর সিন্ডিকেট প্রধান হেলাল উদ্দিন

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে ডাকসু ভবনের সামনে শিক্ষার্থীরা

মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরণে চার দিনব্যাপী অনুষ্ঠান ‘রক্তের দলিল’

নভেম্বরে ৫২৬ সড়ক দুর্ঘটনায় ৫০৭ জন নিহত আহত ৮৯৯