ই-পেপার মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

বিপিএলের আসরে পাকিস্তানি তারকাদের খেলা নিয়ে শঙ্কা

আমার বার্তা অনলাইন:
০৪ ডিসেম্বর ২০২৫, ১১:৪২

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামে হাই প্রোফাইল পাকিস্তানি তারকাদের প্রতি আগ্রহ না দেখালেও সরাসরি চুক্তিতে দল পেয়েছেন বেশ কয়েকজন হাইপ্রোফাইল তারকা। তবে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোকে দুঃসংবাদ দিয়েছে ক্রিকবাজ। পাকিস্তানের এই হাইপ্রোফাইল ক্রিকেটারদের বিপিএলের পুরো মৌসুমে পাওয়া যাবে না বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টটির সময় পাকিস্তান জাতীয় দলের ব্যস্ত সূচিই এই শঙ্কার নেপথ্যে।

কয়েকটি ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তারা ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, এখন তাদের বিকল্প খেলোয়াড় খুঁজতে হবে।

একটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা একজন কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, 'আমরা জানি যে তারা (পাকিস্তানি ক্রিকেটাররা) পুরো মৌসুম জুড়ে উপলব্ধ থাকবে না, কারণ জানুয়ারির মাঝামাঝি শ্রীলঙ্কার বিপক্ষে একটি সিরিজ আছে এবং জানুয়ারির শেষ দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষেও সিরিজ রয়েছে।'

২৬ ডিসেম্বর থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত নির্ধারিত বিপিএলের সময়সূচি পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজের সঙ্গে সংঘর্ষ সৃষ্টি করেছে। অথচ এই টুর্নামেন্টই টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতির শেষ ধাপ।

আমার বার্তা/এল/এমই

উজবেকদের কাছে হেরে এশিয়ান কাপ মিশন শেষ ঋতুপর্ণাদের

শেষ বাঁশি বাজালেন ইরানি রেফারি মানহাজ। সঙ্গে সঙ্গেই বাংলাদেশি ফুটবলারদের কেউ মাঠে একটু দাঁড়িয়ে রইলেন,

ক্রিকেটকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ভারত: শোয়েব আখতার

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারতের দাপুটে জয়ের পর ক্রিকেট বিশ্বে, বিশেষ করে সীমান্তের ওপার থেকে তীব্র

১৫ বছর পর মিলানের ডার্বি ডাবল, ইন্টারকে হারিয়ে ব্যবধান কমাল এসি মিলান

এসি মিলান শহর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানকে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে। সান সিরোতে অনুষ্ঠিত ডার্বি

নারী দিবসে জ্যোতিদের ফুলেল শুভেচ্ছা জানাল বিসিবি

আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। এই দিনে বেশ আয়োজন করে বিশ্বের সকল সকল নারীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়ীয়ায় কাপড়ের দোকানে অনিয়মের দায়ে অর্থ দন্ড

লেবাননে বেআইনিভাবে সাদা ফসফরাস ব্যবহার করেছে ইসরায়েল: এইচআরডব্লিউ

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী

একটি রাজনৈতিক শক্তি নারীদের ঘরে আটকে রাখার চেষ্টা করে: ফখরুল

সম্ভাব্য সংকট বিবেচনায় রেখে অর্থনৈতিক পরিকল্পনা করা হচ্ছে: অর্থমন্ত্রী

কনস্যুলার অ্যাক্সেস পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যাকাত ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শায়খ আহমাদুল্লাহর বৈঠক

দেশে জ্বালানি তেল-ভোজ্যতেলের কোনো সংকট নেই: বাণিজ্যমন্ত্রী

তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে হামলা করেনি ইরান: পররাষ্ট্র মন্ত্রণালয়

শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার : শিক্ষামন্ত্রী

উজবেকদের কাছে হেরে এশিয়ান কাপ মিশন শেষ ঋতুপর্ণাদের

হাদি হত্যার আসামি ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি করে প্রজ্ঞাপন জারি

ট্রেড নেগোসিয়েশন দক্ষতা বাড়াতে কর্মসূচি নেওয়ার অঙ্গীকার ইউএনডিপির

জাতিসংঘের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন দেবে তুরস্ক

দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো

তামাক জাতীয় দ্রব্য প্রকাশ্যে ব্যবহার নিষেধে আইন প্রণয়নের প্রস্তাব

পাম্প ভাঙচুর ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় ঝিনাইদহে গ্রেপ্তার ৭ ছাত্রনেতা

গ্রামীণ উন্নয়ন ও বিশুদ্ধ পানি ব্যবস্থাপনায় আইএফএডির সহযোগিতা চায় সরকার

তৃতীয় টার্মিনালের কার্যক্রম দ্রুত শুরু করতে জাইকার সহযোগিতা কামনা