ই-পেপার সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

অভিষেক আসরেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটসাল দল

আমার বার্তা অনলাইন:
২৫ জানুয়ারি ২০২৬, ১১:৫৪

দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) প্রথমবারের মতো নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্ট আয়োজন করছে। অভিষেক আসরেই বাংলাদেশ নারী ফুটসাল দল চ্যাম্পিয়ন হয়েছে। আজ (রোববার) নিজেদের শেষ ম্যাচে ১৪-২ গোলে উড়িয়ে দিয়েছে মালদ্বীপকে। ছয় ম্যাচে সাবিনা খাতুনদের পয়েন্ট ১৬। সাত দেশের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট পেয়ে বাংলাদেশেয়ের মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছে।

গত পরশু ভারত-ভুটান ম্যাচ ড্র হলে সাবিনারা আজকের ম্যাচের আগেই চ্যাম্পিয়ন হতে পারতেন। ওই ম্যাচে ভুটান জেতায় শিরোপা নিশ্চিতে আজকের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। নারী ফুটসালে মালদ্বীপ সবচেয়ে দুর্বল শক্তির দল। ফলে বাংলাদেশের জয় অনুমেয়–ই ছিল।

থাইল্যান্ডের ব্যাংককে সাফ ফুটসালের ম্যাচগুলো এতদিন বাংলাদেশ সময় দুপুর ১টা থেকে শুরু হতো। আজ নারী ফুটসালের শেষ ম্যাচের দিন প্রথম খেলা শুরু হয় বাংলাদেশ সময় সকাল ১০টায়। ম্যাচের শুরু থেকে বাংলাদেশ মালদ্বীপের ওপর আক্রমণ শাণাতে থাকে। প্রথমার্ধে ৬-১ গোলে এগিয়ে ড্রেসিংরুমে ফেরেন সাবিনা-মাসুরারা। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরও ৮ গোল করে। এই টুর্নামেন্টে এটাই কোনো দলের সর্বোচ্চ গোলের কীর্তি।

অধিনায়ক সাবিনা খাতুন আজ সর্বোচ্চ ৪টি গোল করেন। এই টুর্নামেন্টে তার গোল সংখ্যা ১৩। বাংলাদেশের প্রতি ম্যাচে ধারাভাষ্যকার সাবিনার প্রশংসা করেছেন। তার নেতৃত্বে বাংলাদেশ টানা দুই বার সাফ ফুটবলের পর ফুটসালেও চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশের নারী ফুটবলের কিংবদন্তি সাবিনা খাতুন বাটলারের কাছে অপাঙক্তেয়। তাই জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পেও ডাক পান না সাফজয়ী অধিনায়ক।

সাফ নারী ও পুরুষ ফুটসাল উভয় টুর্নামেন্টে সাতটি দল অংশগ্রহণ করে। বাংলাদেশ পুরুষ ফুটসাল দল তৃতীয়ও হতে পারেনি। অথচ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে নারী দল। প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে শুভসূচনা করে তারা। পরে ভুটানকে ৩-৩ গোলে বাংলাদেশকে রুখে দেয়। এরপর শ্রীলঙ্কা,পাকিস্তান ও নেপালকে হারিয়ে শিরোপার সুবাস পাচ্ছিল লাল-সবুজের প্রতিনিধিরা। আজ শেষ ম্যাচে মালদ্বীপকে উড়িয়ে চ্যাম্পিয়ন হলেন সাবিনারা। ছয় ম্যাচে বাংলাদেশ ৩৮ গোল করেছে, এর বিপরীতে মাত্র ৯ গোল হজম করেছে। টুর্নামেন্টজুড়ে গোলরক্ষক সুমাইয়া ঝিলি দুর্দান্ত খেলেছেন।

আমার বার্তা/এল/এমই

বাংলাদেশকে ক্ষতিপূরণ দেওয়াসহ তিন দাবি মানলে ভারত ম্যাচ খেলবে পাকিস্তান

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি না হওয়ায় আইসিসি বাংলাদেশকে বাদ দেয়। আইসিসিকে ম্যাচ ভেন্যু সরিয়ে

নাকভিকে কৃতজ্ঞতা জানালেন বুলবুল, লাহোরে কী নিয়ে হলো আলোচনা

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার পরে টালমাটাল ক্রিকেট অঙ্গন। তাদের বাদ পড়ার জেরে ভারত

ফর্মের তুঙ্গে থাকা সাকলাইনের চোখ এখন জাতীয় দলে

এনসিএল টি-টোয়েন্টিতে পারফর্ম করে আলোচনায় এসেছিলেন আব্দুল গাফফার সাকলাইন। এরপর সর্বশেষ বিপিএলেও নিজেকে প্রমাণ করেছেন

আইসিসি ও পিসিবির জরুরি সভায় যোগ দিতে পাকিস্তানে বুলবুল

নানা নাটকীয়তার পর পর্দা উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের। এবারের বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে-নাউজুবিল্লাহ: ফখরুল

বিএনপির অভিজ্ঞতা আছে দেশকে দুর্নীতি থেকে বের করার: তারেক রহমান

নির্বাচনী দায়িত্ব পালনে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত: বিজিবি মহাপরিচালক

প্রজাতন্ত্রের সরকার প্রধান কি কাজ করছে, এটা জানার অধিকার সবার

ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই

ঢাকাসহ দেশের সব গণতন্ত্রী মানুষকে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের

নাহিদ ‘ডোমিনিকার নাগরিক’ অভিযোগ, প্রার্থিতা স্থগিত চেয়ে রিট

র‌্যাব-ডিজিএফআই বিলুপ্ত চাইলেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম

দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণা করায় সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি: ডা. মিতু

সারাদেশে সাড়ে ৩ হাজার কোস্টগার্ড মোতায়েন থাকবে: মহাপরিচালক

নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে ইসির প্রতি আহ্বান

নির্বাচনের আগ মুহূর্তে এসআই থেকে ইন্সপেক্টর হলেন ১৫৩ পুলিশ

কুমিল্লা-২: স্বতন্ত্র প্রার্থীর ২৭৮ সমর্থকের বিরুদ্ধে হোমনা থানায় মামলা

মোবাইল ব্যবহারের নিষেধাজ্ঞায় গণমাধ্যমকে আওতামুক্ত রাখার আশ্বাস

সবাই যেকোনো সময় নিরাপদে চলাচল করবে এমন রাষ্ট্র গড়াই লক্ষ্য: তারেক রহমান

সন্ধ্যার মধ্যে সিদ্ধান্ত বাতিল না করলে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এজাজকে অপসারণ

লাহিড়ী বাজারে জাতীয় পার্টির প্রার্থীর নির্বাচনী সভা

ভোটকেন্দ্রে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ আনসার মহাপরিচালকের

ঐকমত্যে সরকার গঠন হবে কি না, নির্ভর করবে রাজনৈতিক মিলের ওপর