ই-পেপার মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩৩

ক্রীড়া খাতে উন্নয়নে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ

আমার বার্তা অনলাইন:
৩১ মার্চ ২০২৬, ১৪:২৮
ক্রীড়া প্রতিমন্ত্রী ও চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ক্রীড়া খাতের আধুনিকায়ন ও অবকাঠামোগত উন্নয়নে চীনের বড় ধরনের বিনিয়োগ এবং কারিগরি সহযোগিতা চেয়েছে সরকার।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের মধ্যে এক সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রতিমন্ত্রী প্রস্তাবিত স্পোর্টস ইনস্টিটিউটে চীনের বিনিয়োগ এবং ভলিবল, আর্চারি ও শুটিংসহ বিভিন্ন ইভেন্টে দক্ষ চীনা কোচ ও উন্নত প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি জানান, বর্তমান সরকার ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাধুলারও সমান উন্নয়নে কাজ করছে। এর অংশ হিসেবে খেলোয়াড়দের জন্য বিশেষ ক্রীড়া ভাতা এবং ডিজিটাল ‘ক্রীড়া কার্ড’ চালু করা হয়েছে।

এ সময় প্রতিমন্ত্রী চীনের জাতীয় পুরুষ ফুটবল দলকে বাংলাদেশে একটি প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ জানান এবং দেশের উদীয়মান স্পোর্টস ইন্ডাস্ট্রিতে চীনের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।

প্রতিমন্ত্রীর প্রস্তাবের প্রশংসা করে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের ডিজিটাল ক্রীড়া উদ্যোগ ও খেলোয়াড়দের ভাতা কর্মসূচির ইতিবাচক দিক তুলে ধরেন। তিনি যুব প্রশিক্ষণ কেন্দ্র ও স্পোর্টস ইনস্টিটিউটে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন।

এ ছাড়া, চীনের জাতীয় ফুটবল দলের সঙ্গে প্রীতি ম্যাচ আয়োজনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন তিনি। একইসঙ্গে ক্রীড়া সরঞ্জাম ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের ক্রীড়া খাত আরও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন।

আমার বার্তা/এমই

নির্বাচন নিয়ে তদন্ত কমিটির মুখোমুখি বিসিবির শীর্ষ কর্তারা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচন নিয়ে ওঠা অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন

‘ক্লাবগুলো যদি খেলে ভালো, না খেললে তো আমাদেরই ক্ষতি’

প্রতিবছর ক্রিকেটারদের আয়ের বড় একটি অংশ আসে ঢাকা লিগ থেকে। তবে এবারের লিগ যথাসময়ে হচ্ছে

মারিয়ম নওয়াজকে কটাক্ষ করায় নাসিম শাহর অর্থ দণ্ড

৯ শব্দের টুইটের কারণে পাকিস্তানের তারকা পেসার নাসিম শাহকে ২ কোটি রুপি জরিমানা করেছে পাকিস্তান

বকেয়া পরিশোধে ভাঙা হবে ঢাকা ক্যাপিটালসের ব্যাংক জামানত

বিপিএলের দল ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটারদের বকেয়া পরিশোধের উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ব্যাংক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত থেকে এলো আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল

দ্রুত দেশে পৌঁছাবে হামসহ ১০ ধরনের টিকা: স্বাস্থ্য সচিব

“রোজেলা ফুলের পানীয় - এক চুমুকেই সতেজতা” শুরুর কথা

ঢাকাসহ আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

রফিকুল ইসলামকে সরিয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে নতুন সচিব

নির্বাচন নিয়ে তদন্ত কমিটির মুখোমুখি বিসিবির শীর্ষ কর্তারা

একদিনের অভিযানেই ৮৮ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার: যুগ্মসচিব

পে স্কেল পুনর্বিবেচনায় নতুন কমিশন দরকার: ড. দেবপ্রিয় ভট্টাচার্য

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: সাবেক ডিআইজি জলিলকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

ক্রীড়া খাতে উন্নয়নে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ

রাজধানীতে স্কুলকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজপ্রিন্ট আমদানিতে ভ্যাট কমানোর আশ্বাস এনবিআর চেয়ারম্যানের

দেশে জ্বালানি মজুত আছে ১ লাখ ৯৩ হাজার টন: জ্বালানি বিভাগ

গুজবে আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল না কেনার আহ্বান পাম্প মালিকদের

বরখাস্ত প্রত্যাহার করতে যমুনা অয়েল কর্তৃপক্ষকে সিবিএ নেতা এয়াকুবের অব্যাহত চাপ

ইরানের স্কুল লক্ষ্য করে ফের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২১

টিকাবঞ্চিত শিশুদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি, সতর্ক করলো ইউনিসেফ

অনলাইন-অফলাইনে ক্লাস চায় শিক্ষা মন্ত্রণালয়, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

‘যুদ্ধের এক মাসে তেল-গ্যাসে ১০ হাজার কোটি ডলারেরও বেশি ক্ষতি হয়েছে’

ফিলিস্তিনিদের নিশানা করে মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট