ই-পেপার রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

লিভারপুলের জার্সিতে শেষ ম্যাচটা খেলে ফেললেন সালাহ!

আমার বার্তা অনলাইন
২৬ এপ্রিল ২০২৬, ১১:১১

চলতি মৌসুম শেষেই ৯ বছরের লিভারপুল অধ্যায়ে ইতি টানবেন মিশরীয় তারকা মোহামেদ সালাহ। আরও কয়েক ম্যাচে তার গায়ে অলরেডদের জার্সি উঠার কথা ছিল। কিন্তু ধারণা করা হচ্ছে লিভারপুলের হয়ে গতকাল (শনিবার) নিজের শেষ ম্যাচটা খেলে ফেলেছেন সালাহ। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে খেলার মাঝে তিনি চোট নিয়ে মাঠ ছেড়েছেন।

প্যালেসের বিপক্ষে ৩-১ গোলের জয় নিশ্চিতের আগেই ৫৯ মিনিটে মাঠ ছাড়তে হয় সালাহকে। মাঠ ছাড়ার সময় তিনি দর্শকদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান। তারাও অভ্যর্থনা জানাতে থাকে তাকে। পরবর্তীতে লিভারপুলের কোচ আর্নে স্লাট জানিয়েছেন, হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে উঠতে সালাহ’র কতদিন লাগবে তা এখনও নিশ্চিত নয়।

একইভাবে মৌসুম শেষেই যেহেতু সালাহ’র লিভারপুল অধ্যায় শেষ, তিনি আর ক্লাবটির জার্সি গায়ে জড়াতে পারবেন কি না এমন প্রশ্নের জবাবে স্লট বলেন, ‘আমরা আসলে এখনও কিছু জানি না। তবে আমরা জানি, আর চার সপ্তাহের মধ্যেই মৌসুম শেষ হয়ে যাবে, তাই ম্যাচও বেশি বাকি নেই। আমাদের অপেক্ষা করতে হবে, দেখতে হবে তার চোট কতটা গুরুতর এবং সে আবার খেলতে পারবে কি না।’

প্রিমিয়ার লিগের সর্বশেষ রাউন্ডের খেলা আগামী ২৪ মে। এর আগে সালাহ’র সেরে উঠা নিয়ে লিভারপুল কোচ বলেন, ‘মো সম্পর্কে আমি যা জানি, সে সবসময় নিজের শরীরের খুব ভালো যত্ন নেয়। তাই ইনজুরি থেকে সেরে উঠতে তার যতটুকু সময় দরকার, সে ঠিক ততটাই নেবে।’ এরপরই যেন ৩৩ বছর বয়সী এই তারকা বিদায়ের ইঙ্গিত শোনা গেল স্লটের কণ্ঠে, ‘সত্যি করে বললে যখন সে মাঠ থেকে উঠছিল আমারও তাই (সম্ভাব্য শেষ ম্যাচ) মনে হচ্ছিল। তার মনেও এটি গেথে আছে যে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি, তবে আমরা তাকে আবারও এখানে খেলতে দেখতে আশাবাদী।’

এই মৌসুমে সালাহর পারফরম্যান্স কিছুটা হতাশাজনক ছিল। কোচ স্লটের সঙ্গে প্রকাশ্যে মতবিরোধ এবং একসময় দলে না থাকা– সবমিলিয়ে তিনি প্রিমিয়ার লিগে মাত্র সাতটি গোল করেছেন, যা ২০১৭ সালে লিভারপুলে যোগ দেওয়ার পর থেকে তার সর্বনিম্ন। সালাহ ২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন।

লিভারপুল অধ্যায়ে সালাহ এখন পর্যন্ত ৪৩৫ ম্যাচে ২৫৭টি গোল করেছেন, যা অলরেড ক্লাবটির সর্বকালের সেরা গোলদাতাদের মধ্যে তৃতীয়। সামনে আছেন ইয়ান রুশ (৩৪৬) ও রজার হান্ট (২৮৫)। ব্যক্তিগতভাবে তিনি চারবার প্রিমিয়ার লিগে গোল্ডেন বুট এবং তিনবার প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা পুরস্কার জেতেন। লিভারপুলের হয়ে জিতেছেন দুটি প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ, এফএ কাপ, দুটি ইএফএল কাপ এবং কমিউনিটি শিল্ড।

নেপালের কাছে হেরে সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

চীনের সানিয়ায় এশিয়ান বিচ গেমস কাবাডিতে বাংলাদেশ ও নেপালের সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল আগেই। আজ (রোববার)

বিশ্বকাপের আগে ফ্রান্স ও রিয়াল মাদ্রিদকে দুশ্চিন্তায় ফেললেন এমবাপে

ক্লাব ফুটবলে ২০২৫-২৬ মৌসুমের চূড়ান্ত সময়ের খেলা চলছে। আর কিছু ম্যাচ বাদেই ইউরোপীয় লিগগুলোর শিরোপা

শেষ মূহূর্তের গোলে ফের পয়েন্ট খোয়াল রিয়াল মাদ্রিদ

  লা লিগার শিরোপা থেকে ক্রমাগত নিজেদের দূরে নিয়ে চলেছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচ খেললেও তাদের

যে কারণে পিএসএলে আর ফেরা হচ্ছে না মোস্তাফিজ-নাহিদের

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পরও টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি মোস্তাফিজুর রহমান ও নাহিদ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

ইরানকে দেখে মালাক্কা প্রণালিতেও টোল বসানোর চিন্তা ইন্দোনেশিয়ার

সুষ্ঠু হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের

নৈশভোজে হামলাকারী শিক্ষক ও গেম ডেভেলপার, পরিচয় প্রকাশ

শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

হুদায়বিয়ার সন্ধি থেকে মুসলিমদের জন্য ৪ শিক্ষা

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে: হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল

ভর্তি জটিলতায় ১ বছরে অপচয় হচ্ছে ‘৪০ লাখ বছর’ : শিক্ষামন্ত্রী

মার্কিন প্রতিনিধিদলের পাকিস্তান সফর বাতিলের কারণ জানালেন ট্রাম্প

মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরো ১৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ: বিপিডিবি

এআই চ্যাটে কিশোররা কী আলোচনা করছে, দেখতে পারবেন অভিভাবক

ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার

প্রশ্নপত্র ফাঁসের ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্ত করছে অসাধু চক্র

নেপালের কাছে হেরে সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

লিভারপুলের জার্সিতে শেষ ম্যাচটা খেলে ফেললেন সালাহ!

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: উপদেষ্টা মাহদী আমিন

লাতিন আমেরিকায় মাদক চক্রে আড়াল ‘নারীদের গোপন মিশন’

সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস