ই-পেপার শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

‘ব্যাপক চাহিদার কারণে দাম বেশি’, টিকিটের উচ্চমূল্য নিয়ে ফিফা সভাপতি

আমার বার্তা অনলাইন:
০৭ মে ২০২৬, ১৩:০৪

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপের টিকিটের উচ্চমূল্য নিয়ে সমালোচনার জবাব দিয়েছেন। তিনি বলছেন, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী টিকিট পুনর্বিক্রির সুযোগ থাকায় ফিফার সেই বাজার বাস্তবতাকে কাজে লাগানোই উচিত।

বিশ্বকাপের টিকিটের মূল্য নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ফিফা। সমর্থকদের সংগঠন ফুটবল সাপোটার্স ইউরোপ (এফএসই) এই মূল্য কাঠামোকে “অত্যধিক” এবং “বিশ্বাসঘাতকতা” হিসেবে আখ্যা দিয়েছে। এ ছাড়া মাঅতিরিক্ত টিকিট মূল্যের অভিযোগে ফিফার বিরুদ্ধে মামলাও করেছে এফএসই।

গত সপ্তাহে ফিফার নিজস্ব রিসেল প্ল্যাটফর্ম ফিফা মার্কেটপ্লেসে নিউইয়র্কে ১৯ জুলাইয়ের ফাইনালের চারটি টিকিটের দাম প্রতিটি ২০ লাখ ডলারেরও বেশি দেখানো হয়। বেভারলি হিলসে অনুষ্ঠিত মিলকেন ইনস্টিটিউট গ্লোবাল কনফারেন্সে কথা বলতে গিয়ে ইনফান্তিনো বলেন, এই অস্বাভাবিক উচ্চমূল্য আসলে বিশ্বকাপ দেখার ব্যাপক চাহিদার প্রতিফলন।

তিনি বলেন, “কেউ যদি রিসেল মার্কেটে ২০ লাখ ডলারে টিকিট দেয়, তার মানে এই নয় যে টিকিটের আসল দাম এত। আর এর মানে এই নয় যে কেউ সেই দামে কিনবেই। তবে কেউ যদি ২০ লাখ ডলারে টিকিট কেনে, আমি নিজে তাকে হট ডগ আর কোক এনে দেব যাতে সে ম্যাচটি দারুণভাবে উপভোগ করতে পারে।”

সমর্থক গোষ্ঠীগুলো ২০২২ সালের কাতার বিশ্বকাপের সঙ্গে এবারের টিকিটের দামের তুলনা করেছে। ২০২২ সালে ফাইনালের সবচেয়ে দামি টিকিটের মূল্য ছিল প্রায় ১,৬০০ ডলার, যেখানে ২০২৬ সালে ফাইনালের সর্বোচ্চ মূল্যের টিকিটের আসল দাম প্রায় ১১,০০০ ডলার।

তবে ইনফান্তিনো দাবি করেন, এই মূল্যবৃদ্ধি যৌক্তিক। তিনি বলেন, “আমাদের বাজারের দিকটা দেখতে হবে। এটি বিশ্বের সবচেয়ে উন্নত বিনোদন বাজার। তাই আমাদের বাজারদর অনুযায়ী মূল্য নির্ধারণ করতে হবে।” তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে টিকিট পুনর্বিক্রি বৈধ হওয়ায় কম দামে টিকিট বিক্রি করলে সেগুলো পরে অনেক বেশি দামে বিক্রি হবে।

ইনফান্তিনো জানান, ২০২৬ বিশ্বকাপের জন্য ৫০ কোটিরও বেশি টিকিটের আবেদন এসেছে, যেখানে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপ মিলিয়ে আবেদন ছিল ৫ কোটিরও কম। গ্রুপ পর্বের ২৫ শতাংশ টিকিটের মূল্য ৩০০ ডলারের নিচে রাখা হয়েছে। তিনি যোগ করেন, “যুক্তরাষ্ট্রে ৩০০ ডলারের কমে কোনো কলেজ ম্যাচও দেখা যায়না, বড় পেশাদার ম্যাচ তো দূরের কথা। আর এটি তো বিশ্বকাপ।’’

দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশের স্কোয়াডে পরিবর্তন

চলমান পাকিস্তান সিরিজের শেষ টেস্টের স্কোয়াডে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটের কারণে সিরিজের

দ্বিতীয় টেস্টের আগে টাইগার শিবিরে দুঃসংবাদ!

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথমটিতে জিতেছে বাংলাদেশ দল। মিরপুর টেস্টে ১০৪ রানে জিতে সিরিজে এগিয়ে

আইসিসির মাসসেরা ক্রিকেটার বাংলাদেশের নাহিদ রানা

নিউজিল্যান্ডের বিপক্ষে গত মাসে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। দুই সিরিজেই সিরিজসেরা হয়েছিলেন টাইগার

কোলম্যান ইস্যুতে তাবিথ-আমিনুল বৈঠক পেছাল

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তুরস্কের কোনিয়া থেকে আজ ভোরে ঢাকায় ফিরেছেন। কয়েক ঘণ্টা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিতে স্থানীয় সরকার মন্ত্রীর নির্দেশ

শির সঙ্গে অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে: ডোনাল্ড ট্রাম্প

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বুদ্ধিস্ট কালচারাল ফেস্ট অনুষ্ঠিত

একযোগে ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ দিলো সরকার

দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশের স্কোয়াডে পরিবর্তন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক মতিনুর রহমান

তারেক রহমান বিভাজনের রাজনীতি বন্ধ করেছেন, দেশকে দুভাগ করেননি

এআই প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

দুয়ারীপাড়ায় ওয়াকফা এস্টেটের সম্পত্তি দখল নিয়ে সংবাদ সম্মেলন

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত ২৭৯৭ প্রস্তাবকে স্বাগত জাপানের

আকাশসীমায় ইউক্রেনীয় ড্রোন ঘিরে বিতর্ক, লাটভিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

দ্বিতীয় টেস্টের আগে টাইগার শিবিরে দুঃসংবাদ!

শ্রমিকদের ঈদ বোনাস ২১ মে’র মধ্যে পরিশোধের নির্দেশ শ্রমমন্ত্রীর

বাস-ট্রেন-লঞ্চে প্রতিবন্ধীদের বিনা ভাড়ায় যাতায়াতের বিধান করা হবে

ঈদের ছুটির প্রজ্ঞাপন জারি, বন্ধেও খোলা থাকবে যেসব অফিস

মহাসড়ক মেরামতের কারণে সরাইলের কুট্টাপাড়ায় ধীরগতিতে যান চলাচল

আইসিসির মাসসেরা ক্রিকেটার বাংলাদেশের নাহিদ রানা

উন্নত প্রযুক্তিতে দক্ষ চীনা নাগরিকরা জুয়ার ফাঁদে ফেলছে বাংলাদেশিদের

গাজীপুরে আলোচিত ৫ খুন: পদ্মা নদী থেকে সেই ফোরকানে মরদেহ উদ্ধার

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর