ই-পেপার সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

স্কালোনির বিশ্বকাপ দল বাছাই পদ্ধতি একটু অন্যরকম!

আমার বার্তা অনলাইন:
২৫ মে ২০২৬, ১০:৫৪

আগামী ১ জুনের মধ্যে বিশ্বকাপের জন্য ২৬ জনের স্কোয়াড চূড়ান্ত করতে হবে দলগুলোকে। ব্রাজিল, ফ্রান্সের মতো শক্তিশালী দল ইতোমধ্যে তাদের স্কোয়াড নির্বাচন করেছে। আর্জেন্টিনার ২৬ জন কারা, তা জানতে অধীর অপেক্ষায় ভক্ত-সমর্থকরা। কয়েকদিনের মধ্যে তারা স্কোয়াড ঘোষণা করবে বলে জানা গেছে। আপাতত অপেক্ষায় থাকতে হচ্ছে। এমন সময়ে আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালা চূড়ান্ত স্কোয়াড নির্বাচনে স্কালোনির ব্যতিক্রম পদ্ধতির কথা ফাঁস করলেন।

ক্লাঙ্ক-এর সঙ্গে এক সাক্ষাৎকারে আয়ালা বলেছেন, ‘স্টাফদের প্রত্যেকে নিজের নিজের তালিকা তৈরি করে। আমাদের মধ্যে যখনক আলাপ হয়, তখন তিনি জানতে চান আমাদের সবার তালিকা প্রস্তুত কি না। তারপর আমরা আমাদের তালিকা গ্রুপ চ্যাটে পাঠিয়ে দেই, চূড়ান্ত সিদ্ধান্ত নেন লিও।’

সাবেক ভ্যালেন্সিয়া ডিফেন্ডার জানালেন, ছয়টি ভিন্ন তালিকা দেখে স্কালোনি চূড়ান্ত সিদ্ধান্ত নেন। একটি তালিকা অবশ্যই তার। এছাড়া সহকারী আয়ালা, ওয়াল্টার স্যামুয়েল ও পাবলো আইমার ও তালিকা দেন। ম্যাচ অ্যানালিস্ট মাতিয়াস মান্না ও ফিটনেস কোচ লুইস মার্তিনও দল নির্বাচনে ভূমিকা রাখেন।

ছয় ধরনের হলেও চূড়ান্ত দল নির্বাচনের পর সবাই একমত থাকেন, ‘আমাদের মধ্যে খুব কমই মতপার্থক্য থাকে। একটি বেশি নাম বা একটি কম।’ তিনি আরও বলেন, ‘তিনিই আলোচনা শুরু করেন, যেন আমরা বিষয়গুলো নিয়ে কথা বলতে পারি এবং বিভিন্ন প্রসঙ্গ আসে। আমাদের প্রাথমিক আলোচনা থাকে এগুলো।’

গত ১১ মে ফিফার কাছে ৫৫ জনের তালিকা জমা দেয় আর্জেন্টিনা। বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, পরে সেই সংখ্যা কমিয়ে ৩৫ জনের করেছেন স্কালোনি। সেখান থেকে ৯ জনকে বাদ দিয়ে শিগগিরই স্কোয়াড ঘোষণা করবেন বিশ্বকাপ জয়ী কোচ।

বিশ্বকাপের আগে চোটের আশঙ্কায় ভয় ধরিয়ে দিলেন মেসি

বিশ্বকাপ শুরু হতে আর তিন সপ্তাহও বাকি নেই। আর্জেন্টিনার ক্যাম্পে বড় ধাক্কা লাগল। বিশ্বকাপের আগে

বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ কাজে দেবে: জ্যোতি

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ নারী দল। তার আগে আজ (রোববার) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে

হকি ও কাবাডি খেলোয়াড়দের অর্ধ কোটি টাকা আর্থিক পুরস্কার

বাংলাদেশ নারী হকি দল প্রথমবারের মতো এশিয়ান গেমসে খেলবে। ইন্দোনেশিয়ার জাকার্তায় গেমসের নারী হকির বাছাই

লঙ্কা প্রিমিয়ার লিগের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) আগের দুই মৌসুমে নিলাম হলেও এবার ফিরছে ড্রাফট পদ্ধতি। আগামী ১
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের আগে ভরিতে ২১৫৮ টাকা বাড়লো স্বর্ণের দাম

সরিয়ে দেওয়া হলো ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলামকে

কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড়, ট্রেন বিলম্বে যাত্রী ভোগান্তি

স্কালোনির বিশ্বকাপ দল বাছাই পদ্ধতি একটু অন্যরকম!

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

ফোন নম্বর ছাড়াই কথা বলা যাবে হোয়াটসঅ্যাপে

মামিকে হত্যার পর মরদেহের পাশে বসে ছিলেন ভাগনে

ভারতে ১০ দিনে চতুর্থবারের মতো বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

দেশের ১০ অঞ্চলে ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার শঙ্কা

পরকীয়ার জেরে আত্মহত্যার চেষ্টা, ৫ দিন পর পুলিশ সদস্যের মৃত্যু

ইরানের সঙ্গে চুক্তিতে বড় বাধা মোজতবার যোগাযোগ ব্যবস্থা: যুক্তরাষ্ট্র

সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিনের ছুটি শুরু

টাঙ্গাইলে যমুনা সেতুর পূর্ব প্রান্তে ট্রাক উল্টে নিহত ১৫ জন

বিশ্বকাপের আগে চোটের আশঙ্কায় ভয় ধরিয়ে দিলেন মেসি

জঙ্গল সলিমপুরে র‍্যাবের ক্যাম্পে ইয়াসিন বাহিনীর গুলি

২৫ মে ঘটে যাওয়া নানান ঘটনা

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

শিক্ষাপ্রতিষ্ঠানের ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির সময়সূচিতে পরিবর্তন

সাংবাদিক গ্রেপ্তারে অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত নয়: চিফ প্রসিকিউটর

দেশে প্রথম ২৯ কার্য দিবসে মেহেরপুরে ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড