ই-পেপার শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

মেসিকে আটকাতে আলাদা কোনো পরিকল্পনা নেই কেপ ভার্দের

আমার বার্তা অনলাইন:
০৩ জুলাই ২০২৬, ১৩:৫৫

ফুটবল বিশ্বকাপের অভিষেকেই সবাইকে চমকে দিয়েছে নবাগত কেপ ভার্দে। গ্রুপ পর্বের তিন ম্যাচই ড্র করে শেষ ৩২’এ জায়গা করে নিয়েছে তারা। এবার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে আফ্রিকার দেশটি।

গ্রুপপর্বে তিন ম্যাচে ৬ গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে আছেন লিওনেল মেসি। নকআউটেও ব্যবধান গড়ে দিতে পারেন তিনি। যদিও আর্জেন্টাইন মহাতারকাকে আটকাতে বাড়তি পরিকল্পনা বা কোনো ছক করছে না কেপ ভার্দে, এমনটাই জানিয়েছেন দলটির সহকারী কোচ উমবেহতো বেতোকু।

গণমাধ্যমকে বেতোকু জানান, লিওনেল মেসিকে নিয়ে বাড়তি কোনো পরিকল্পনা নেই আমাদের। প্রতিপক্ষের পরিকল্পনার দিকেই আমাদের নজর থাকবে।

বিশ্বকাপে অভিষেক ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের সাথে গোলশূন্য ড্র করেছে কেপ ভার্দে। ‘এইচ’ গ্রুপে নিজেদের পরের ম্যাচে পিছিয়ে পড়েও উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে তারা। তৃতীয় ও শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে গ্রুপ রানার্স-আপ হয়ে শেষ ৩২’এ জায়গা করে নেয় কেপ ভার্দে।

গ্রুপ পর্বের পারফরম্যান্স ধরে রেখে নক আউটে আর্জেন্টিনার বিপক্ষে সাফল্য পেতে চায় কেপ ভার্দে। আর্জেন্টিনা ফেভারিট হলে পরিসংখ্যান নিয়ে চিন্তিত নন বেতোকু। তিনি বলেন, ‘আলবিসেলেস্তেদের মুখোমুখি হতে পারা আনন্দের বিষয়। তবে পরিসংখ্যান কেবলই তত্ত্ব। ফুটবলে ইতিহাসের অসংখ্য ম্যাচের ফলাফল প্রমাণ করে মাঠের ভেতরে কি ঘটছে সেটাই গুরুত্বপূর্ণ। এ ছাড়া আমরা আমাদের লক্ষ্য ও প্রত্যাশা নিয়ে অনেক বেশি মনোযোগী।’

মেসিকে নিয়ে বেতোকু বলেন,‘ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে, মেসিকে আমরা এমন খেলোয়াড়ই মনে করি। তবে আমরা সবসময় দলীয় সমন্বয়ের ওপর নজর রাখি। যেমন প্রতিপক্ষের কি ধরনের কম্বিনেশন বা বোঝাপড়া হতে পারে এবং মেসির জন্য তারা কিভাবে জায়গা তৈরি করার চেষ্টা করতে পারে।’

আগামীকাল (শনিবার) বাংলাদেশ সময় ভোর ৪টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্দে।

ভবিষ্যৎ নিয়ে নীরব, কিন্তু ভিএআরের সমালোচনায় সরব মদ্রিচ

পর্তুগালের কাছে হেরে ক্রোয়েশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর অনেকের ধারণা, পেশাদার খেলোয়াড় হিসেবে শেষ

নরওয়ের বিপক্ষে কখন মাঠে নামবেন নেইমার, জানালেন আনচেলত্তি

চলমান বিশ্বকাপে এখনও পর্যন্ত এক ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছেন নেইমার জুনিয়র। নকআউপে জাপানের বিপক্ষে

বিশ্বকাপ থেকে বিদায়ের পর অবসরে আলজেরিয়া অধিনায়ক

বিশ্বকাপের শেষ ৩২ এর খেলায় সুইজারল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছে আলজেরিয়া। একই সঙ্গে আর জাতীয়

যুক্তরাষ্ট্রের ফুটবলারকে লাল কার্ড, টাম্পের হস্তক্ষেপ চান মার্কিনিরা!

ফুটবল বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর খেলায় বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ২-০ গোলের জয়ে শেষ ষোলোতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভবিষ্যৎ নিয়ে নীরব, কিন্তু ভিএআরের সমালোচনায় সরব মদ্রিচ

বেগম রোকেয়া পদকের আবেদন চলবে ৩১ জুলাই পর্যন্ত

নরওয়ের বিপক্ষে কখন মাঠে নামবেন নেইমার, জানালেন আনচেলত্তি

বিশ্বকাপ থেকে বিদায়ের পর অবসরে আলজেরিয়া অধিনায়ক

ইরান থেকে শিখে এসে বাংলাদেশে অনলাইনে সিসা কারবার, গ্রেপ্তার ৩

পাকিস্তানে খাদে পড়ে দুমড়ে মুচড়ে গেল বাস, নিহত ৪০

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর ‘অলৌকিকভাবে’ যুবক উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফুটবলারকে লাল কার্ড, টাম্পের হস্তক্ষেপ চান মার্কিনিরা!

ট্রফি উন্মোচন, দেশি-বিদেশি এয়ারলাইন্সদের ফুটবলযুদ্ধ শুরু ৩ জুলাই

পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ

প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান

সশস্ত্র বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসনের সিদ্ধান্ত

আলজেরিয়াকে হারিয়ে শেষ ষোলোয় সুইজারল্যান্ড

মেসিকে আটকাতে আলাদা কোনো পরিকল্পনা নেই কেপ ভার্দের

৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

কৃত্রিম বুদ্ধিমত্তার স্টকে ধস, এশিয়ার দুই বাজারে পতনের ধারা

তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনির মরদেহ, জানাজায় রেকর্ড উপস্থিতির আশা

ডিএমপিতে রদবদল: গোয়েন্দা বিভাগসহ একাধিক শাখায় ৭ শীর্ষ কর্মকর্তার বদলি

মুরগির দাম বেড়েছে, পেঁয়াজ-রসুনের বাজার আগের মতোই

শক্তিশালী হচ্ছে এল নিনো, চরম আবহাওয়ার সতর্কতা জাতিসংঘের