ই-পেপার বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

বিশ্বকাপ থেকে বিদায়ের পর নায়কোচিত সংবর্ধনা পেল জাপান

আমার বার্তা অনলাইন:
০২ জুলাই ২০২৬, ১৮:৪০
ব্রাজিলের কাছে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে এশিয়ার দলটির। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেরা ৩২ থেকে বিদায় নেওয়ার কয়েক দিন পর দেশে ফিরেছেন জাপানের ফুটবলাররা। ব্রাজিলের কাছে ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হলেও দেশে ফেরার পর সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন হাজিমে মোরিয়াসুর শিষ্যরা।

বৃহস্পতিবার টোকিওর নারিতা ও হানেদা বিমানবন্দরে জাপানের ফুটবলারদের স্বাগত জানাতে ভিড় করেন শত শত ভক্ত-সমর্থক। স্থানীয় সময় দুপুর আড়াইটার কিছু পরে নারিতা বিমানবন্দরে পৌঁছান কাইশু সানো, কেইতো নাকামুরা, আও তানাকা, তাকেফুসা কুবোরা। প্রায় এক ঘণ্টা পর হানেদা বিমানবন্দরে অবতরণ করেন প্রধান কোচ মোরিয়াসু। তাঁর সঙ্গে ছিলেন রিতসু দোয়ান, জুনিয়া ইতো ও ইউতো নাগাতোমো।

জাপানের দৈনিক ইয়োমিউরি শিম্বুন জানিয়েছে, বিমানবন্দরের গেট দিয়ে বের হওয়ার সময় খেলোয়াড়দের মুখে বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশার ছাপ স্পষ্ট ছিল। তবে টার্মিনালের বাইরে অপেক্ষমাণ সমর্থকদের উচ্ছ্বাস দেখে ধীরে ধীরে তাঁদের মন ভালো হতে শুরু করে। পরে হাসিমুখে হাত নেড়ে সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন জাপানি ফুটবলাররা।

ব্রাজিলের কাছে ২-১ গোলের হারের পর মোরিয়াসুর ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে। এরপরও বারবার মাথা নত করে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুল করেননি এই কোচ। জাপানি সংস্কৃতিতে এটি কৃতজ্ঞতা ও সম্মান প্রকাশের একটি ঐতিহ্যবাহী রীতি।

‘এফ’ গ্রুপের রানার্সআপ হয়ে সেরা ৩২-এ পা রাখে জাপান। নেদারল্যান্ডসের সঙ্গে ড্রয়ের পর তিউনিসিয়াকে ৪-০ গোলে হারায় এশিয়ার দলটি। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে জাপান।

আমার বার্তা/এমই

বিশ্বকাপ থেকে বিদায়ের সঙ্গে বাবাকেও হারালেন ডিআর কঙ্গোর কোচ

  বিশ্বকাপ থেকে বিদায়ের বেদনা যেন যথেষ্ট ছিল না। সেই কষ্টের মাঝেই আরও বড় ব্যক্তিগত শোকের

বিশ্বকাপ থেকে ‘নিষ্ঠুর’ বিদায়কে মেনে নিতে পারছেন না সেনেগাল কোচ

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ৮৬ মিনিট পর্যন্ত বেলজিয়ামের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও ম্যাচটি ৩-২

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে দায়িত্ব পেলেন সেই বিতর্কিত রেফারি

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার শেষ ৩২ এর ম্যাচ হবে বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায়। মায়ামির

সেনেগালকে কাঁদিয়ে আসরের শেষ ষোলোয় পা রাখল বেলজিয়াম

ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে বেলজিয়াম ছিল একেবারে বিদায়ের দ্বারপ্রান্তে। কিন্তু ফুটবল নামক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্পূর্ণ সুস্থ না হলে ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র নয়: স্বাস্থ্যমন্ত্রী

মুনাফাহীন ব্যবসা এক মহৎ চ্যালেঞ্জ, যা জয় করা সম্ভব: ড. মঈন খান

শিক্ষাখাতে ৯৯ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে ইউনেসকো-ইউনিসেফ

বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে বাংলাদেশের পাশে আছে চীন: রাষ্ট্রদূত

জুনে পোশাক রপ্তানিতে উল্লম্ফন, অর্থবছরে রপ্তানি আয় কম

বিশ্বকাপ থেকে বিদায়ের পর নায়কোচিত সংবর্ধনা পেল জাপান

যৌক্তিক স্থানে উপজেলা সদর স্থাপনের দাবিতে ফটিকছড়িতে বিক্ষোভ

টেকনাফ সীমান্তে ২ কেজি আইস ও জি-৩ রাইফেল উদ্ধার

হজের প্রাক-নিবন্ধনে হজযাত্রীদের যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

বিশ্ববিদ্যালয়ে টেকসই শিক্ষক উন্নয়ন ব্যবস্থা গড়ে তুলছে ইউজিসি

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ জন

শাপলা চত্বরের ঘটনায় ইনুর সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

সংবাদ সম্মেলনে হ্যাকিং ও ব্ল্যাকমেইলের অভিযোগ, তদন্তের দাবি

তিস্তা মহাপরিকল্পনা ছাড়া বন্যা-ভাঙন থেকে মুক্তি মিলবে না: ত্রাণমন্ত্রী

টেকসই উত্তরণের জন্য এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন

মূল্যবোধভিত্তিক শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন করবে সরকার: মাহদী আমিন

‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

খামেনির জানাজার প্রস্তুতির মাঝেই যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি

জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ