ই-পেপার বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশকে হারিয়েও সন্তুষ্ট নয় জিম্বাবুয়ে

আমার বার্তা অনলাইন:
১৬ জুলাই ২০২৬, ১৪:১০

বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে জিম্বাবুয়ে। তবে ৩২ রানের এই জয়ের পরও আত্মতুষ্টিতে ভুগতে চান না দলটির অধিনায়ক সিকান্দার রাজা। বরং টি-টোয়েন্টিতে নিজেদের আরও উন্নতির তাগিদ দিচ্ছেন তিনি। বিশ্ব ক্রিকেটের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে নিজেদের মান আরও বাড়াতে হবে বলে মনে করেন রাজা।

ম্যাচ শেষে জিম্বাবুয়ের অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় বিশ্ব ক্রিকেট অনেক এগিয়ে গেছে। জিম্বাবুয়ে এত দিন ধরে ১৬০-১৭০ রানের দল হিসেবে পরিচিত। কিন্তু আমরা যদি নিজেদের উন্নত না করি, আরও দক্ষ না হই এবং ২০০ রান করার লক্ষ্য না ধরি, তাহলে বিশ্ব ক্রিকেটের অন্য দলগুলোর থেকে পিছিয়ে পড়ব।’

বাংলাদেশের বিপক্ষে ১৭১ রান করার পরও ব্যাটিংয়ে আরও আগ্রাসী হওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন রাজা। পাশাপাশি ব্যাটারদের আরও দায়িত্ব নেওয়ার কথা বলেছেন তিনি।

অতিরিক্ত ব্যাটার খেলানোর কারণ ব্যাখ্যা করে রাজা বলেন, ‘১৫৫ রান যেখানে ভালো স্কোর, সেখানে আমরা ১৭১ করেছি। আটজন ব্যাটার খেলানোর ভাবনা ছিল, যাতে একজন ব্যাটার সেট হয়ে গেলে আরও স্বাধীনভাবে প্রতিপক্ষের ওপর আক্রমণ করতে পারে। তবে একই সঙ্গে দায়িত্বশীলও থাকতে হবে।’

দলের অলরাউন্ডারদের আরও বেশি কাজে লাগানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন জিম্বাবুয়ে অধিনায়ক। তার মতে, দলের বেশ কয়েকজন ক্রিকেটারের ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং দক্ষতাও কাজে লাগানো দরকার।

রাজা বলেন, ‘আমাদের দলে বেশ কয়েকজন ভালো অলরাউন্ডার আছে, কিন্তু আমি মনে করি তাদের যথেষ্ট ব্যবহার করা হয় না। মিল্টন শুম্বা ভালো বাঁহাতি স্পিন করে। সে যদি বল করার সুযোগ না পায়, তাহলে আমরা কীভাবে বুঝব সে কতটা উন্নতি করছে?’

তিনি আরও বলেন, ‘রায়ান বার্ল, ডিওন মায়ার্স ও ব্রায়ান বেনেট—তারা সবাই টি-টোয়েন্টিতে কয়েক ওভার বল করতে পারে। আজ (গতকাল) বেনেট বল করার সুযোগ পায়নি, কিন্তু প্রয়োজন হলে তাদের কাজে লাগানো যাবে।’

সিরিজে এগিয়ে গেলেও নিজেদের ওপর চাপ তৈরি করে সেই চাপ সামলানো তাদের লক্ষ্য। রাজা আরও বলেন, ‘আমি চাই একটি দল হিসেবে আমরা নিজেদের ওপর চাপ সৃষ্টি করি এবং সেই চাপ সামলে কাজ করতে শিখি। কারণ এতে দলের দায়িত্ববোধ, আত্মবিশ্বাস এবং নিজেদের প্রতি বিশ্বাস আরও বাড়বে।’

রোনালদোর স্ত্রী কে এই জর্জিনা রদ্রিগেজ?

ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ এখন স্বামী-স্ত্রী। মঙ্গলবার তারা অনাড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে তারা বিয়ে

খারাপ দিন পেছনে ফেলে ডারউইনে পাঁচ দিন লড়াইয়ে আশাবাদী শান্ত

প্রায় দুই যুগ পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে নামছে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী একাদশ ঘোষণা

ডারউইনে আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় নাজমুল হোসেন শান্তর দল মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়ার।

পারিবারিক জীবন নিয়ে ‘ঘরছাড়া’ মরিনহোর অকপট স্বীকারোক্তি

ডাগআউট আর ড্রেসিংরুমে হোসে মরিনহোর জীবন কেমন, তা হয়তো সবারই জানা। ২৫ বছর ধরে ইউরোপিয়ান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর সাহারা ইস‍্যুতে কলম্বিয়ার অবস্থান পরিবর্তন দক্ষিণাঞ্চলের সার্বভৌমত্বকে স্বীকৃতি ও পুনর্ব‍্যক্ত

দ্বিপাক্ষিক ড্রোন চুক্তি করতে সৌদি যুবরাজের সঙ্গে আলোচনা জেলেনস্কির

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি

পল্লবীতে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে গুলি, ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার ৫

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান চায় কিয়েভ, যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাব

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী

মার্কিন অবরোধে অচল হয়ে পড়েছে ইরানের তেল রপ্তানি কেন্দ্র

মুন্সিগঞ্জের গজারিয়ায় জুন ক্লোজিংয়ের নামে  ফজলুল-মোবারক সিন্ডিকেটের লুটপাট

আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

রোনালদোর স্ত্রী কে এই জর্জিনা রদ্রিগেজ?

বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

মুক্তিযুদ্ধে শেখ হাসিনার পরিবারের কোনও অবদান নেই: রিজভী

খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা

সিলেটে এক বাসা থেকে ৩ মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে পুলিশ

বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা

কক্সবাজারে নিখোঁজের এক মাস পর অপহৃত ২ শিশু উদ্ধার

খারাপ দিন পেছনে ফেলে ডারউইনে পাঁচ দিন লড়াইয়ে আশাবাদী শান্ত

বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী একাদশ ঘোষণা

চট্টগ্রামে কোস্ট গার্ডের অগ্নিনির্বাপণী মহড়া ও জনসচেতনতামূলক কার্যক্রম