ই-পেপার শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

তোপের মুখে আর্জেন্টাইন তারকার গোল উদযাপনের ছবি সরিয়ে নিলো চেলসি

আমার বার্তা অনলাইন:
১৭ জুলাই ২০২৬, ১৩:২০
আপডেট  : ১৭ জুলাই ২০২৬, ১৩:২১

তিনি চেলসিতে খেলেন। ক্লাবের ফুটবলার হিসেবে এনজো ফার্নান্দেজের গোল উদযাপনের ছবি পোস্ট করেছিল চেলসি। কিন্তু খেলাটা যে ছিল তাদেরই দেশ ইংল্যান্ডের বিপক্ষে, সেটি বোধ হয় খেয়াল ছিল না ক্লাবটির। গোল উদযাপনের ছবি পোস্ট করতেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবল তোপের মুখে পড়ে চেলসি।

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ২-১ জয়ের ম্যাচে ৮৫তম মিনিটে দুর্দান্ত দূরপাল্লার শটে সমতা ফেরান চেলসির মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। গোলের পর চেলসি তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে এনজোর উদযাপনের একটি ছবি পোস্ট করে। তবে ইংল্যান্ডভিত্তিক ক্লাব হওয়ায় সেই পোস্ট মুহূর্তেই সমর্থকদের ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায়। ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়ার পর পোস্টটি মুছে ফেলতে বাধ্য হয় ক্লাবটি।

এক সমর্থক লেখেন, ‘আমরা একটি ইংলিশ ক্লাব। এমন পোস্ট করা খুবই হতাশাজনক।’ আরেকজনের মন্তব্য, ‘ইংলিশ ক্লাব হয়ে ইংল্যান্ডের বিপক্ষে করা গোল উদযাপন করা লজ্জাজনক।’ অন্য একজন লেখেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে গোল করার পর কেন এমন পোস্ট করা হলো?’

ম্যাচে প্রথমে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। তবে শেষ দিকে এনজোর সমতাসূচক গোল এবং যোগ করা সময়ে লিওনেল মেসির ক্রস থেকে লাউতারো মার্তিনেজের হেডে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই জয়ে তারা বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে।

চেলসির এই পোস্ট ঘিরে বিতর্ক আরও বেড়েছে এনজোর ভবিষ্যৎ নিয়েও চলমান গুঞ্জনের কারণে। সাম্প্রতিক সময়ে রিয়াল মাদ্রিদে তার সম্ভাব্য দলবদল নিয়ে নানা আলোচনা চলছে। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রোনালদো-জর্জিনার বিয়ের আর্থিক শর্তে কী আছে, বিচ্ছেদে লাভ কার!

প্রায় এক দশকের ভালোবাসার সম্পর্ককে চূড়ান্ত রূপ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। গত ১১

তানজিদের অসাধারণ সেঞ্চুরিতে দাপুটে বাংলাদেশ

বাংলাদেশ এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে দুটি টেস্ট খেলেছিল। যখন লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে তাদের বয়স

অস্ট্রেলিয়ার বিপক্ষে লিড নিলো বাংলাদেশ

২৩ বছর পর খেলতে গিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে স্বপ্নের পারফরম্যান্স দেখাচ্ছে বাংলাদেশ দল। ডারউন টেস্টে এরই

দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ

ডারউইনে রীতিমতো আগুন ঝরালেন বাংলাদেশি পেসাররা। হাসান মাহমুদ-এবাদত হোসেনদের তোপের মুখে দাঁড়াতেই পারেনি অজিরা। হাসান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১২, মামলা ৪৮

রোনালদো-জর্জিনার বিয়ের আর্থিক শর্তে কী আছে, বিচ্ছেদে লাভ কার!

দেশের বাজারে এবার কমে গেল সোনার দাম

ডজনে ১০ টাকা কমেছে ডিমে, আগের দামেই মাছ-মাংস

তানজিদের অসাধারণ সেঞ্চুরিতে দাপুটে বাংলাদেশ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বৃদ্ধিতে জোর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কসোভোর সঙ্গে বাণিজ্য-অর্থনৈতিক সহযোগিতা বাড়াবে বাংলাদেশ

সিঙ্গাপুর হাই কমিশনের সিঙ্গাপুর কো-অপারেশন প্রোগ্রাম অ্যালামনাই ডিনারের মাধ্যমে এসজি৬১ উদযাপন

কারাগারে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন, যা জানাল পাকিস্তান সেনাবাহিনী

সরকারের সমালোচনায় কোনো বাধা নেই: তথ্য প্রতিমন্ত্রী

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

মধ্যপ্রাচ্যে নতুন বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের বন্দরগুলোতে ‘অনির্দিষ্টকালের জন্য’ অবরোধের ইঙ্গিত হেগসেথের

স্থগিত আলিম পরীক্ষার উত্তরপত্র জমায় নতুন নির্দেশনা মাদরাসা বোর্ডের

মালয়েশিয়ায় অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা আদালতের

ব্যাংক থেকে তোলা প্রবাসীর সাড়ে ২৩ লাখ টাকা ছিনতাই, উদ্ধার ১৭ লাখ

চট্টগ্রামে গ্যাস না পেয়ে সড়ক অবরোধ বিক্ষুব্ধ চালকদের

ইরানের বিরুদ্ধে মার্কিন নৌ অবরোধের হুমকিতে বাড়লো তেলের দাম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লিড নিলো বাংলাদেশ

১৪ আগস্ট ঘটে যাওয়া নানান ঘটনা