ই-পেপার সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

অস্ট্রেলিয়া সফরের দলে সৌম্য জাকের মুশফিক

আমার বার্তা অনলাইন:
২৭ জুলাই ২০২৬, ১০:৩৮

অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ ২৩ বছর পর আবার টেস্ট খেলবে বাংলাদেশ দল। ডারউইনে আগামী ১৩ আগস্ট মাঠে গড়াবে প্রথম টেস্ট। ম্যাকাইয়ে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২২ আগস্ট। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এটি। গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। টেস্ট দলে ফিরেছেন সৌম্য সরকার, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও মুশফিক হাসান। সর্বশেষ জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন, মাহমুদুল হাসান জয়, নাঈম হাসান, তাওহিদ হৃদয়, রবিউল হক। আর ইনজুরির কারণে নেই লিটন দাস।

ঘরের মাঠে সবশেষ ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ম্যাচে পায়ের মাংসপেশির চোটে পড়েন লিটন। সিঙ্গাপুরে ‘প্লেটলেট-রিচ প্লাজমা’ (পিআরপি) চিকিৎসা নিচ্ছেন তিনি। অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টে তার খেলা হচ্ছে না- এটা আগেই জানা গিয়েছিল। লিটন না থাকায় বিকল্প উইকেটকিপার-ব্যাটার হিসেবে জাকের আলিকে দলে ফেরানো হয়েছে। জাতীয় দলের হয়ে জাকের সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২৫ সালের জুনে শ্রীলংকার বিপক্ষে গলে। সর্বশেষ তিনি জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে। এরপর থেকে জাতীয় দলের বাইরে ছিলেন ২৮ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটার। ৬ ম্যাচে ৩০.৬৩ গড়ে ৩৩৭ রান করা সেই জাকের ফিরলেন এবার লিটন না থাকায়। দলে আছেন পেসার মুশফিক হাসানও।

এর আগে ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে ডাক পেলেও খেলা হয়নি ২৩ বছর বয়সী ডানহাতি পেসারের। ইনজুরির কারণে নাহিদ রানা অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে যাওয়ায় সুযোগ পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা মুশফিক।

এছাড়া পাঁচ বছরের বেশি সময় পর টেস্ট দলে ফিরলেন সৌম্য সরকার। অভিজ্ঞ এই ব্যাটসম্যান সর্বশেষ জাতীয় দলের হয়ে টেস্ট খেলেছেন ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে। মাহমুদুল হাসান জয়ের বাজে পারফরম্যান্সের কারণে অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের দলে তাকে সুযোগ দিয়েছে জাতীয় দলের নির্বাচক কমিটি।

এদিকে অস্ট্রেলিয়া সফরে ভালো করার আশাবাদ ব্যক্ত করেছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ সিরিজকে নিজেদের প্রমাণ করার সুযোগ হিসেবে দেখছেন তিনি। অস্ট্রেলিয়া শক্তিশালী স্কোয়াড ঘোষণা করায় শান্ত বলেছেন, ‘আমাদের দলের সঙ্গে খেলার সময় হয়তো অনেক ধরনের এক্সপেরিমেন্ট হয়ে থাকে। তবে আমি বলব- এটা অমাদের একটা অর্জন দল হিসেবে। কারণ ওরা এরকম একটা দল দিয়েছে এটা আমাদের জন্য একটা সুযোগ যে, আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি। আমরা এই টেস্ট সিরিজ নিয়ে একটা ভালো অবস্থান তৈরি করতে পেরেছি; কারণ যদি ওদের স্কোয়াডটা দেখেন। এখানে বোঝা যাচ্ছে তারা এই সিরিজকে হাল্কাভাবে নেয়নি।’

প্রসঙ্গত, আগামী ৩১ জুলাই অস্ট্রেলিয়ার ডারউইনের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। ডারউইনে ৬-৮ আগস্ট ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের ম্যাচ খেলবে তারা। ১৩ আগস্ট শুরু হবে প্রথম টেস্ট।

স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, মুশফিক হাসান।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলাটা ছিল রাজনৈতিক বিষয়: মিরাজ

নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়া ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ ক্রিকেট দল।

বাহরাইন গ্রাঁ প্রি এফ১ রেস আয়োজন করবে মালয়েশিয়া

ফর্মুলা ওয়ান রোববার (২৬ জুলাই) ঘোষণা করেছে যে, মালয়েশিয়ার সেপাং আন্তর্জাতিক সার্কিটে ২ থেকে ৪

হামজার পর প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভুত ফারহান

ইংলিশ প্রিমিয়ার লিগে এখনও অভিষেক হয়নি। তবে ২০২৫ সালে ফুলহ্যামের সঙ্গে পেশাদার চুক্তি সম্পন্ন করা

দোন্নারুমার বিয়েতেও নজর কাড়লেন হালান্ড, তুললেন ‘ভাইকিং’ ঝড়

বিশ্বকাপের মাঝে যুক্তরাষ্ট্রে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল নরওয়ের ‘ভাইকিং রো’ বা দীর্ঘ আয়তনের নৌকা চালানোর মতো
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিক সিলগালা

যুক্তরাষ্ট্রের সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে গুলিতে নিহত ২, আহত ৫ জন

প্রবাসীদের সমস্যা সমাধানে আরব আমিরাতের সহযোগিতা চাইলেন প্রতিমন্ত্রী

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দীর্ঘ বিরতির পর আজ থেকে শুরু চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

ফেনী সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

অস্ট্রেলিয়া সফরের দলে সৌম্য জাকের মুশফিক

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলাটা ছিল রাজনৈতিক বিষয়: মিরাজ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নতুন পথে হাঁটতে চায় বাংলাদেশ ব্যাংক

পর্দা নামছে নতুন কুঁড়ি স্পোর্টসের, বিকালে সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী

মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

সাময়িক যুদ্ধ বন্ধে বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

যতক্ষণ যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখবে, ততক্ষণ আমরাও শান্ত থাকব: ইরান

২৭ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

বাহরাইন গ্রাঁ প্রি এফ১ রেস আয়োজন করবে মালয়েশিয়া

বাঁশখালীতে কোস্টগার্ডের অভিযানে ট্রলিং বোট জব্দ, আটক ১৬ জেলে

সিলেটের সার্বিক উন্নয়ন, ঐতিহ্য রক্ষা ও প্রবাসীদের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই

সংসদ ভবনে এলাকায় অনাকাঙ্ক্ষিত হট্টগোল সামাল দেন প্রতিমন্ত্রী ইশরাক