ই-পেপার রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

হাসান-খালেদের বড় অবদানে কাউন্টির প্রথম বিভাগে ফিরল কেন্ট

আমার বার্তা অনলাইন:
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫

কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানে (প্রথম বিভাগ) কেন্টের সফলভাবে উন্নীত হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। তাদের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে দুই বছর পর আবারও ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের শীর্ষ স্তরে ফিরল দলটি।

শনিবার ডিভিশন টুয়ে (দ্বিতীয় বিভাগ) নিজেদের শেষ ম্যাচে গ্লস্টারশায়ারকে ৮ উইকেটে হারিয়েছে কেন্ট। ফলে ১৪ ম্যাচে ২১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে সফল মৌসুমের ইতি টানল তারা।

তবে এদিনের শুরুতে তৃতীয় স্থানে থাকা নর্দাম্পটনশায়ার মিডলসেক্সের কাছে হেরে যাওয়ায় কেন্টের প্রথম বিভাগের টিকিট আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। ১৪ ম্যাচে নর্দাম্পটনশায়ারের পয়েন্ট ১৯১। ফলে শেষ ম্যাচের ফলাফল যা-ই হতো না কেন, কেন্টের পয়েন্ট তালিকার শীর্ষ দুইয়ে থাকা পাকা ছিল।

দ্বিতীয় বিভাগের শিরোপা আগেই জিতে নিয়েছে ডারহাম। তারা আগের ১৩ ম্যাচে ২৫০ পয়েন্ট অর্জন করে প্রথম বিভাগে উন্নীত হয়েছে। শেষ ও চলমান ম্যাচে তাদের প্রতিপক্ষ ল্যাঙ্কাশায়ার।

মৌসুমের শেষদিকে এসে কেন্টের ভালো করার পেছনে অন্যতম দুই কারিগর ছিলেন হাসান ও খালেদ। সামনের ব্যস্ত সূচি সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হাসানকে দেশে ফিরিয়ে আনার আগে মাত্র চার ম্যাচেই ২৬টি উইকেট শিকার করেন তিনি। অন্যদিকে, মৌসুমের একদম শেষভাগে যোগ দেওয়া খালেদ তিন ম্যাচ খেলে তুলে নেন ১৬টি উইকেট।

গ্লস্টারশায়ারের বিপক্ষেও নিজেকে দারুণভাবে মেলে ধরেন খালেদ। প্রথম ইনিংসে ৩৭ রানে ৩ উইকেট শিকারের পর দ্বিতীয় ইনিংসে পান ৬৭ রানের বিনিময়ে ২ উইকেট।

ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে গত ম্যাচে কেন্টের ৭ উইকেটের জয়ে বড় প্রভাব রেখেছিলেন খালেদ। ওই ম্যাচে মোট ৮ উইকেট নিয়েছিলেন ডানহাতি এই পেসার। সেই জয়টি প্রথম বিভাগে ওঠার দৌড়ে কেন্টের অবস্থানকে মজবুত করেছিল।

গত বছর দ্বিতীয় বিভাগের ঠিক তলানিতে থেকে মৌসুম শেষ করেছিল কেন্ট। তাই এবার দলটির কাউন্টির শীর্ষ স্তরে জায়গা করে নেওয়া এক অসাধারণ ঘুরে দাঁড়ানোর গল্প।

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপ মূলত দুটি স্তরে বিভক্ত। আট দলের দ্বিতীয় বিভাগ থেকে শীর্ষ দুটি দল ১০ দলের প্রথম বিভাগে উন্নীত হয়। অন্যদিকে, প্রথম বিভাগের পয়েন্ট তালিকার তলানিতে থাকা দুই দলের দ্বিতীয় বিভাগে অবনমন হয়।

নেপালের কাছে হেরেও এশিয়ান গেমসের কোয়ার্টারে আফগানিস্তান

এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল (শুক্রবার) বড় হোঁচট খেয়েছিল আফগানিস্তান। তাদের দেওয়া ১০৩ রানের লক্ষ্য পেরিয়ে

ইসরায়েলের বিপক্ষে খেলতে চান না আয়ারল্যান্ডের নাইট

আয়ারল্যান্ডের প্রথম ফুটবলার হিসেবে ইসরায়েলের বিপক্ষে না খেলার ব্যাপারে প্রকাশ্য অবস্থান নিয়েছেন জেসন নাইট। রোববার বাংলাদেশ

এমবাপ্পের গোলে জয় দিয়ে জিদান যুগের শুরু ফ্রান্সের

শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। নতুন কোচ জিনেদিন জিদানের অধীনে প্রথম ম্যাচেই জয়, আর সেই জয়ে

এশিয়ান গেমসে হকিতে বাংলাদেশের প্রথম জয়

জাপানে চলমান আইচি-নাগোয়া এশিয়ান গেমসে বাংলাদেশের নারী ও পুরুষ উভয় হকি দল অংশগ্রহণ করেছে। আজ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

বিশ্বমঞ্চের ভাষণ, মেঘনার কান্না: শনিবারের বাংলাদেশ কোন খবর মনে রাখবে?

সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের

জমি সংক্রান্ত বিরোধের জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, আটক ৩

মহড়ায় যোগ দিতে ভারতে এলো ৬ মার্কিন যুদ্ধবিমান, ২ শতাধিক সেনা

কক্সবাজার নিয়ে বিপাকে রয়েছে সরকার: মীর শাহে আলম

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় জামায়াত আমিরের ক্ষোভ

দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৯, দুই ট্রাক লুটের মালামাল উদ্ধার

হাসান-খালেদের বড় অবদানে কাউন্টির প্রথম বিভাগে ফিরল কেন্ট

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান

১৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

প্রধানমন্ত্রীকে ভারতে নিতে ঢাকায় এসেছিলেন অজিত দোভাল

২৭ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

সাংবাদিক দুলালের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

বিশ্বমানের পর্যটন শিল্প গড়তে সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী 

যুক্তরাজ্যে আগস্টে পোশাক রপ্তানির সাফল্য