ই-পেপার বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

০২ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন:
০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩১

আজ সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬ ● ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ● ১৩ শাবান ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

১৮১৪ - কলকাতায় ভারতীয় সংগ্রহালয় (ইন্ডিয়ান মিউজিয়াম) প্রতিষ্ঠিত হয়।

১৮১৭ - শিক্ষা ও খ্রিস্টধর্ম প্রচারের উদ্দেশ্যে চার্চ মিশনারি সোসাইটির প্রথম শাখাটি কলকাতায় স্থাপিত হয়।

১৮৬৩ - শম্ভুনাথ পণ্ডিত প্রথম বাঙালি হিসেবে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি নিযুক্ত হন।

১৮৮৮ - খান বাহাদুর হাশেম আলি খান, বাঙালি রাজনীতিবিদ।

১৯০১ - রাণী ভিক্টোরিয়ার অন্ত্যেষ্টিক্রিয়া।

১৯১৩ - নিউ ইয়র্ক সিটির গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল চালু হয়।

১৯২০ - নিউইর্য়ক শহরে গ্রান্ড সেন্ট্রাল টারমিনাল উদ্বোধন হয়।

১৯২২ - জেমস জয়েসের উপন্যাস ইউলিসিস প্রকাশিত হয়।

১৯৩৫ - যুক্তরাষ্ট্রের আদালতে প্রথম স্বাক্ষী ও প্রমাণ হিসেবে ফটোগ্রাফকে অনুমোদন করা হয়।

১৯৪৩ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ: স্টালিনগ্রাদের যুদ্ধের সমাপ্তি ঘটে। সোভিয়েতের কাছে জার্মান সেনারা আত্মসমর্পণ করে।

১৯৫৭ - ইসকান্দার মির্জা গুড্ডু ব্যারেজের ভিত্তি স্থাপন করেন।

১৯৫৯ - শিশিরকুমার ভাদুড়ী কর্তৃক ভারত সরকার প্রদত্ত "পদ্মভূষণ" সম্মান প্রত্যাখ্যান।

১৯৮৯ - সত্যজিৎ রায়কে ফ্রান্সের সর্বোচ্চ সম্মান "লিজিয়ন ডি অনার" প্রদান।

২০০৪ - দুইশত ৩৭ সপ্তাহ ধরে টেনিসে এক নম্বর র‌্যাংকিং ধরে রাখার রেকর্ড অর্জন করেন সুইস টেনিস তারকা রজার ফেদারার।

২০১২ - পাপুয়া নিউগিনির সমুদ্রতীরে ফেরি এমভি রাবাউল কুইন ডুবে দেড়শতাধিক প্রাণহানির ঘটনা ঘটে।

>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:

১২০৮ – আরাগনের প্রথম জেমস, বার্সেলোনার কাউন্ট, আরাগণের রাজা, ভ্যালেন্সিয়ার রাজা ও ম্যাজোর্কার রাজা, মন্টপিলার-এর লর্ড।

১৩৭৭ – রবিদাস, হিন্দু ও শিখ সন্ত।

১৬৫০ – পোপ ত্রয়োদশ বেনেডিক্ট

১৮৮২ – জেমস জয়েস, আইরিশ ঔপন্যাসিক, ছোট গল্প লেখক ও কবি।

১৮৮৬ – উইলিয়াম রোজ বেনেট মার্কিন কবি ও লেখক।

১৮৮৭ - রাজকুমারী বিবিজী অমৃত কাউর, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও রাজনীতিক, ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী।

১৯১৫ – আবা ইবান, দক্ষিণ আফ্রিকান-ইসরায়েলি রাজনীতিবিদ ও কূটনৈতিক, জাতিসংঘে ইসরায়েলের প্রথম রাষ্ট্রদূত।

১৯১৫ – খুশবন্ত সিং, ভারতীয় সাংবাদিক ও লেখক।

১৯১৮ - কিরণশঙ্কর সেনগুপ্ত, বিশিষ্ট বাঙালি কবি।

১৯৩১ - পূর্ণেন্দু পত্রী বিশিষ্ট ভারতীয় বাঙালি কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, শিশুসাহিত্যিক, সাহিত্য গবেষক, কলকাতা গবেষক, চিত্র-পরিচালক ও প্রচ্ছদশিল্পী।

১৯৩৩ – থান শি, বার্মিজ জেনারেল ও রাজনীতিবিদ, মায়ানমারের ৮ম প্রধানমন্ত্রী।

১৯৩৬ – সুমিতা দেবী, বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী।

১৯৩৯ –

ডেল টমাস মর্টেনসেন, মার্কিন অর্থনীতিবিদ ও অধিবিদ্যাবিৎ, অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী

হাসান আজিজুল হক, বাংলাদেশী গল্পকার ও কথাসাহিত্যিক।

১৯৪৪ – বাংলাদেশি সঙ্গীতশিল্পী মো. আলী সিদ্দীকী জন্মগ্রহণ করেন।

১৯৪৯ - হৈমন্তী শুক্লা, ভারতীয় বাঙালি গায়িকা।

১৯৫২ – পার্ক গিউন-হাই, দক্ষিণ কোরীয় রাজনীতিবিদ, দক্ষিণ কোরিয়ার ১১ম প্রধানমন্ত্রী।

১৯৫২ – রালফ মার্কেল, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী ও অধিবিদ্যাবিৎ।

১৯৫৩ - হামিদুর রহমান, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত।

১৯৫৪ – ক্রিস্টি ব্রিংকলি, মার্কিন অভিনেত্রী, মডেল ও ব্যবসায়ী।

১৯৫৬ – আদনান ওকতার, তুর্কি তাত্ত্বিক ও লেখক।

১৯৫৬ – আ ফ ম খালিদ হোসেন, বাংলাদেশি ইসলামি চিন্তাবিদ, গবেষক, লেখক ও তাত্ত্বিক আলোচক।

১৯৬৮ – আমিনুল ইসলাম বুলবুল, বাংলাদেশী ক্রিকেট খেলোয়াড়।

১৯৭৭ – শাকিরা, কলম্বিয়ান গায়িকা-গীতিকার, প্রযোজক ও অভিনেত্রী।

১৯৮৬ – জেমা আর্টাট্রন, ইংরেজ অভিনেত্রী ও গায়িকা।

১৯৮৭ – হেরার্দ পিকে, স্পেনীয় ফুটবলার।

১৯৮৭ - ইমরুল কায়েস, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার।

১৯৯২- ব্রাজিলের ফুটবলার নেইমার জুনিয়রের জন্ম।

>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:

১৪৪৮ - ইবনে হাজার আল-আসকালানি, মিশরীয় আইনবিদ ও পণ্ডিত।

১৭১৪ - জন শার্প, ইংরেজ আর্চবিশপ।

১৭৬৯ - পোপ ত্রয়োদশ ক্লেমেন্ট।

১৮০৪ - জর্জ ওয়ালটন, আমেরিকান আইনজীবী ও রাজনীতিবিদ, জর্জিয়ার গভর্নর।

১৯০৭ - দিমিত্রি মেন্ডেলেভ, রুশ রসায়নবিদ ও একাডেমিক।

১৯৩৬ - বিপিনবিহারী গুপ্ত, বাঙালি সাহিত্যিক ও সমালোচক।

১৯৬৪ - সৈয়দ আবদুস সামাদ, বাঙালি ফুটবলার।

১৯৭০ - বারট্রান্ড রাসেল, ইংরেজ গণিতজ্ঞ, শিক্ষাবিদ, দার্শনিক, লেখক এবং নোবেল বিজয়ী সাহিত্যিক।

১৯৮০ - উইলিয়াম এইচ. স্টেইন, ১৯৭২ সালে রসায়নে নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন প্রাণরসায়নবিদ।

১৯৮৮ - বাঙালি চিত্রশিল্পী বাংলাদেশের পটুয়া কামরুল হাসান।

২০০৬ - মিজানুর রহমান চৌধুরী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী।

ছুটি ও অন্যান্য :

বিশ্ব জলাভূমি দিবস।

জাতীয় জনসংখ্যা দিবস (বাংলাদেশ)।

জাতীয় নিরাপদ খাদ্য দিবস (বাংলাদেশ)।

আমার বার্তা/এমই

১৫ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ● ০২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ● ২৬ শাওয়াল ১৪৪৭। আজকের

১৪ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

আজ মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ● ০১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ● ২৫ শাওয়াল ১৪৪৭। আজকের

১৩ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা 

আজ সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ● ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ● ২৪ শাওয়াল ১৪৪৭। আজকের

১২ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা 

আজ সোমবার, ১২ এপ্রিল ২০২৬ ● ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ● ২৩ শাওয়াল ১৪৪৭। আজকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব মোকাবিলায় ১০০ বিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

বর্ণাঢ্য আয়োজনে ইবিতে নববর্ষ উদযাপন

পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস গঠনে বাকৃবিতে নতুন সংগঠন

তদন্তে মিলল সাবেক আইজিপি মামুনের সম্পৃক্ততা, হচ্ছেন আসামি

দুই মাসে ট্র্যাপে ফেলে ১৩ তরুণীকে ধর্ষণ, সবাই মিরপুরের: পুলিশের দাবি

এখন আর জীবনে কিছুতেই অবাক হই না: বিসিবি সভাপতি পরিবর্তন নিয়ে সিমন্স

ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না

বাংলাদেশের বিপক্ষে নিজেদের শক্তি অনুযায়ী প্ল্যান সাজাতে চায় নিউজিল্যান্ড

সরকারি নিয়মের বাইরে থাকতে পারবে না ইংলিশ মিডিয়াম স্কুল: শিক্ষামন্ত্রী

আগামী দুই মাসেও দেশে জ্বালানি তেলের সংকট হবে না: জ্বালানি মন্ত্রণালয়

পেঁয়াজ-রসুনের পচন রোধে বসছে ৮ হাজার এয়ার-ফ্লো মেশিন: কৃষিমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে আরাকান আর্মির ভুমিকা

সরকারি চাকরিতে ৫ লাখ নিয়োগের প্রস্তুতি, শূন্যপদের তথ্য চেয়েছে মন্ত্রণালয়

অনিয়ম করলে ডিলারশিপ বাতিল, দলীয় পরিচয়ে ছাড় নয়: সংসদে কৃষিমন্ত্রী

৫ শতাংশ লভ্যাংশের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের মানববন্ধন

বাংলাদেশে পেপ্যালের কার্যক্রম আরম্ভে কমিটি গঠন হয়েছে: প্রধানমন্ত্রী

সরকার ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে: ডিএসসিসি প্রশাসক

লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার কয়েক হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ

অর্থনীতি পুনরুদ্ধারে বিএনপির ইশতেহারের প্রশংসা বিশ্বব্যাংকের, পাশে থাকার আশ্বাস

দুর্নীতির লাগাম টানতে ১১ কৌশলে ভূমি মন্ত্রণালয়: সংসদে ভূমিমন্ত্রী