ই-পেপার বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

১৪ মে ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন:
১৪ মে ২০২৬, ১০:১৩

আজ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ● ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ● ২৫ জিলকদ ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

১৫৭৫ - এ্যাংগোলা পোর্তুগিজ ঔপনিবেশিক শক্তি দখল করে নেয়।

১৬৪৩ - চতুর্দশ লুই মাত্র চার বছর বয়সে ফ্রান্সের সম্রাট হন।

১৭৯৬ - অ্যাডওয়ার্ড জেনার পরীক্ষামূলকভাবে টিকাদানের ক্ষেত্রে সফলতা অর্জন করেন।

১৮১১ - স্পেনের শাসন থেকে প্যারাগুয়ে মুক্তি লাভ করে।

১৮১১ - প্যারাগুয়ের স্বাধীনতা ঘোষণা।

১৮৪২ - ইলাস্ট্রেটেড লন্ডন নিউজ প্রথমবারের মতো প্রকাশিত হয়।

১৮৮৯ - লন্ডনে শিশুদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ সংস্থার উদ্বোধন হয়।

১৯১৩ - নিউইয়র্কের গভর্নর উইলিয়াম সুলজার রকফেলার ফাউন্ডেশনের তহবিল অনুমোদন করেন, যার হিসাব শুরু হয় জন ডি রকফেলারের ১০০ মিলিয়ন ডলার অনুদানের অর্থ দিয়ে।

১৯২৫ - ভার্জিনিয়া উলফের উপন্যাস ‘মিসেস ডলওয়ে’ প্রকাশিত হয়।

১৯৩৯ - লিনা মেডিনা চিকিৎসা ইতিহাসের সবচেয়ে কনিষ্ঠ মা হিসেবে চিহ্নিত হন, যার বয়স ছিল মাত্র পাঁচ বছর।

১৯৪৮ - সর্বশেষ ব্রিটিশ সেনাদল ফিলিস্তিন ছাড়লে ইসরাইল স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়।

১৯৫০ - ওয়ারস চুক্তি স্বাক্ষর।

১৯৫৪ - আদমজী পাটকলে বাঙালি ও অবাঙালি শ্রমিকদের মধ্যে দাঙ্গা সংঘটিত হয়।

১৯৫৫ - সোভিয়েত রাশিয়া ও পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলোর মধ্যে ওয়ার শ’ চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৬৫ - চীন তার দ্বিতীয় আণবিক বোমার বিস্ফারণ ঘটায়।

১৯৭৩ - যুক্তরাষ্ট্র স্কাইল্যাব উৎক্ষেপণ করে।

১৯৭৬ - ইংল্যান্ডের ক্রীড়ামন্ত্রী রডেশীয় ক্রিকেট দলের ইংল্যান্ড সফর নিষিদ্ধ করেন।

২০১৮ - আয়ারল্যান্ড ক্রিকেটের ইতিহাসে প্রথম টেস্টে তাদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম শতক করেন কেভিন ও’ব্রায়ান।

জন্ম

১৩১৬ - চতুর্থ চার্লস, রোমান সম্রাট, হাউজ অফ লুক্সেমবার্গ থেকে বোহেমিয়ার দ্বিতীয় রাজা।

১৭৭১ - রবার্ট ওয়েন, ব্রিটিশ সমাজ সংস্কারক এবং কল্পলৌকিক সমাজতন্ত্র ও সমবায় আন্দোলনের অন্যতম পথিকৃৎ।

১৮৪৯ - ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বাঙালি কবি ও সাহিত্যিক।

১৮৬৩ - জন চার্লস ফিল্ডস, কানাডীয় গণিতবিদ এবং ফিল্ডস পদকের প্রতিষ্ঠাতা।

১৮৯২ - অগ্নিযুগের বিপ্লবী, যুগান্তর দলের নেতা ও শ্ৰীসরস্বতী প্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা অরুণ চন্দ্র গুহ।

১৯০০ - কানাডার কবি রবার্ট পিঙ্ক।

১৯০৭ - আইয়ুব খান, পাকিস্তানি সেনাপতি ও প্রেসিডেন্ট।

১৯১০ - কেন ভিলজোয়েন, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার। নে উইন, বার্মার (বর্তমান মায়ানমার) বিশিষ্ট রাজনীতিবিদ ও সামরিক কমান্ডার ছিলেন।

১৯২৩ - মৃণাল সেন, বাঙালি চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং লেখক।

১৯৪৪ - জর্জ লুকাস, মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।

১৯৪৮ - বব উলমার, ইংরেজ ক্রিকেটার, পেশাদার ক্রিকেট কোচ ও ক্রিকেট ধারাভাষ্যকার।

১৯৫২ - রবার্ট জেমেকিস, মার্কিন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং লেখক।

১৯৫৫ - পিটার কার্স্টেন, সাবেক ও প্রথিতযশা দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।

১৯৫৯ - কার্লাইল বেস্ট, বার্বাডীয় বংশোদ্ভূত সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার।

১৯৬৯ - কেট ব্লানচেট, অস্ট্রেলীয় অভিনেত্রী ও নাট্য নির্দেশক।

১৯৮৩ - তাতেন্দা তাইবু, জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার।

১৯৮৪ - মার্ক জাকারবার্গ, জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা।

১৯৮৫ - জ্যাক রাইডার (কুস্তিগির), মার্কিন পেশাদার কুস্তিগির।

১৯৯৩ - মিরান্ডা কসগ্রভ, মার্কিন অভিনেত্রী এবং গায়িকা।

১৯৯৪ - মারকিনয়োস, ব্রাজিলীয় পেশাদার ফুটবলার।

১৯৯৬ - মার্টিন গ্যারিক্স, ডাচ ডিজে, রেকর্ড প্রযোজক এবং গায়ক।

১৯৯৭ - মানুষী ছিল্লার, ভারতীয় মডেল এবং মিস ওয়ার্ল্ড ২০১৭- এর বিজয়ী।

মৃত্যু

১৯১২ - অগুস্ত স্ত্রিন্দবারি, সুয়েডীয় নাট্যকার, ঔপন্যাসিক, কবি, প্রাবন্ধিক ও চিত্রশিল্পী।

১৯২৫ - হেনরি রাইডার হ্যাগার্ড, বিখ্যাত ইংরেজ ঔপন্যাসিক।

১৯৪০ - এমা গোল্ডম্যান, নৈরাজ্যবাদী রাশিয়ান লেখক।

১৯৪৩ - অঁরি লা ফোঁতেন, বেলজীয় আইনজীবী এবং আন্তর্জাতিক শান্তি ব্যুরোর প্রধান।

১৯৭২ - প্রভাবতী দেবী সরস্বতী, বাঙালি ঔপন্যাসিক।

১৯৮৭ - রিটা হেওয়ার্থ, মার্কিন অভিনেত্রী ও নর্তকী।

১৯৯৫ - ক্রিস্টিয়ান ব. আনফিন্সেন, মার্কিন প্রাণরসায়নবিদ।

১৯৯৮ - ফ্রাঙ্ক সিনাত্রা, মার্কিন গায়ক ও অভিনেতা। শওকত ওসমান, বাঙালি কথাসাহিত্যিক এবং প্রাবন্ধিক।

২০০১ - গিল ল্যাংলি, অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেট তারকা।

২০০৩ - ওয়েন্ডি হিলার, ইংরেজ অভিনেত্রী।

২০২০ - আনিসুজ্জামান, বাংলাদেশি শিক্ষাবিদ ও জাতীয় অধ্যাপক। ড. খালিদ মাহমুদ, পাকিস্তানি বিচারক ও দেওবন্দি ইসলামি পণ্ডিত। দেবেশ রায়, ভারতীয় বাঙালি সাহিত্যিক।

২০২২ - অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস।

১৩ মে ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বুধবার, ১৩ মে ২০২৬ ● ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ● ২৪ জিলকদ ১৪৪৭। আজকের

১২ মে ঘটে যাওয়া নানান ঘটনা

আজ মঙ্গলবার, ১২ মে ২০২৬ ● ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ● ২৩ জিলকদ ১৪৪৭। আজকের

১১ মে ঘটে যাওয়া নানান ঘটনা

আজ রবিবার, ১১ মে ২০২৬ ● ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ● ২২ জিলকদ ১৪৪৭। আজকের

১০ মে ঘটে যাওয়া নানান ঘটনা

আজ রবিবার, ১০ মে ২০২৬ ● ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ● ২১ জিলকদ ১৪৪৭। আজকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার বার্তায় প্রকাশিত রিপোর্টের জের,  যমুনা অয়েলে গনবদলী, বাকী  শুধু জিএম এইচ আর মাসুদুল ইসলাম 

যুদ্ধের সময় ‘লুকিয়ে’ আমিরাতে গিয়েছিলেন নেতানিয়াহু

ট্রেনে ঈদযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি চলছে

১ কোটি টাকা দিলেই মামলা থেকে নাম উঠিয়ে দেবে: সাকিব

চট্টগ্রামে অবৈধভাবে মজুত করা ১৭ হাজার ৪০০ লিটার ডিজেলসহ আটক ৯

দুপুরের মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা

প্রথম শ্রেণির ক্রিকেটের উন্নতিতে ৭ বছর ধরে কাজ করেছি: নান্নু

চীন ও যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হওয়া উচিত: শি জিনপিং

হজে গিয়ে ১৪ বাংলাদেশির মৃত্যু, পৌঁছেছেন ৫৫ হাজার ২৯৮ জন

চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক যেকোনো সময়ের তুলনায় আরো ভালো হবে: ডোনাল্ড ট্রাম্প

২০২৫ সালে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বেড়েছে ৩৯.৩৬ শতাংশ

ইসরায়েলি হামলায় আরও ২ বাংলাদেশি নিহত, মৃত্যু বেড়ে ৪

ওমানে গাড়ির ভেতর রাঙ্গুনিয়ার ৪ প্রবাসী ভাইয়ের রহস্যজনক মৃত্যু

বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের অব্যাহত সহায়তার আশ্বাস

গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েই রাজধানীতে অবাধে চলাফেরা আবিদুল দম্পতির

১৪ মে ঘটে যাওয়া নানান ঘটনা

প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন: প্রতিমন্ত্রী

এসএসসি-এইচএসসি ডিসেম্বরে নয়, জানুয়ারি-এপ্রিলেই চান অংশীজনরা

জনস্বার্থ ও আইনের মুখে উচ্ছেদকৃতদের জীবিকা

তাইওয়ানে অস্ত্র বিক্রি বন্ধে যুক্তরাষ্ট্রকে আবারও আহ্বান চীনের