ই-পেপার মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

১৬ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন:
১৬ জুন ২০২৬, ০৮:৫০

আজ মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ● ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ● ২৮ জ্বিলহজ ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

১৭৫৬ - নবাব সিরাজউদ্দৌলার কাশিম বাজার কুঠি দখল।

১৭৭৯ - দুর্নীতির অভিযোগে ঘানার সাবেক সামরিক শাসক জেনারেল অচিয়ামকে মৃত্যুদণ্ড দেয়া হয়। স্পেন ফ্রান্সের সঙ্গে মিলিত হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৮১৯ - পশ্চিম ভারতের কচ্ছ জনপদে সপ্তাহব্যাপী ভূমিকম্প প্রবাহ শুরু হয়। প্রায় সাতবার ভূমিকম্পে সিন্দ্রিনগরসহ বহু স্থান সমুদ্রগর্ভে তলিয়ে যায়।

১৮৯৪ - ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি প্রতিষ্ঠিত হয়।

১৯০৩ - ফোর্ড মোটর কোম্পানি প্রতিষ্ঠিত হয়। জার্মানির সাধারণ নির্বাচনে সমাজতান্ত্রিক পার্টি জয় লাভ করে।

১৯২০ - লন্ডনে লিগ অব নেশন কাউন্সিলের প্রথম জনসভা।

১৯৪৪ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে মার্কিন বিমান বাহিনী জাপানের দক্ষিণাঞ্চলীয় ফুকুলা শহরে হামলা শুরু করে।

১৯৫৮ - হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ইমরে নগিরের মৃত্যুদণ্ড কার্যকর।

১৯৬৩ - রাশিয়া থেকে বিশ্বের প্রথম নারী নভোচারী ভেলেনটিনা তেরেসকোভামহাকাশ পাড়ি দেয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

১৯৭২ - নিউইয়র্কে জাজ সংগীতের জাদুঘর প্রথম দর্শকদের জন্য খুলে দেয়া হয়।

১৯৭৬ - দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ-শ্বেতাঙ্গ দাঙ্গায় অনেক হতাহত হয়।

১৯৭৭ - লিওনিদ ব্রেজনেভ সোভিয়েত প্রেসিডেন্ট হন।

>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:

১৭৩৩ - ব্রিটেনের বিখ্যাত রসায়নবিদ ও পদার্থ বিজ্ঞানী জোসেফ প্রিস্টলি।

১৮৮২ - মোহাম্মদ মোসাদ্দেক, তেহরানে জন্মগ্রহণকারী বিখ্যাত ইরানি রাজনীতিবিদ।

১৮৮৮ - আলেক্সান্দ্র্‌ আলেক্সান্দ্রোভিচ ফ্রিদমান, রুশ গণিতজ্ঞ, বিশ্বতত্ত্ববিদ এবং পদার্থবিজ্ঞানী।

১৮৯০ - স্ট্যান লরেল, ইংরেজ চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক।

১৯০২ - বারবারা ম্যাকলিন্টক, নোবেল বিজয়ী মার্কিন জীববিজ্ঞানী।

১৯০৬ - অ্যালেন ফেয়ারফ্যাক্স, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

১৯০৭ - জ্যাক অ্যালবার্টসন, মার্কিন অভিনেতা।

১৯১৫ - জন টুকি, মার্কিন পরিসংখ্যানবিদ।

১৯২০ - হেমন্ত মুখোপাধ্যায়, বাংলার খ্যাতিমান সংগীতশিল্পী, সুরকার, সংগীত পরিচালক ও প্রযোজক।

১৯২৬ - এফ্রিয়ান রিস মন্ট, গুয়েতেমালা এন জেনারেল এবং রাজনীতিবিদ।

১৯২৭ - টম গ্রেভেনি, ইংলিশ ক্রিকেটার এবং স্পোর্টসকাস্টার।

১৯৩৭ - এরিখ সেগাল, মার্কিন সাহিত্যিক, চিত্রনাট্যকার ও অধ্যাপক।

১৯৪৫ - বিকাশচন্দ্র সিংহ, ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী।

১৯৫০ - মিঠুন চক্রবর্তী, ভারতের চলচ্চিত্র জগতে খ্যাতিমান বাঙালি অভিনেতা, সমাজ সংগঠক ও উদ্যোক্তা।

১৯৫১ - রবার্তো দুরান, সাবেক পানামিয় পেশাদার মুষ্টিযোদ্ধা।

১৯৬১ - রবি কার, সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৯৬৭ - ইয়ুর্গেন ক্লপ, জার্মান ফুটবল কোচ এবং সাবেক ফুটবলার।

১৯৮০ - জোয় ইয়ুং, হংকংয়ের একজন গায়িকা এবং অভিনেত্রী।

১৯৮৬ - ফের্নান্দো মুসলেরা, আর্জেন্টিনায় জন্মগ্রহণকারী উরুগুয়ের একজন পেশাদার ফুটবলার।

১৯৯৫ - জোসেফ স্কুলিং, বিশিষ্ট সিঙ্গাপুরী সাঁতারু।

>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:

৬৭৯ - উন্মুল মোমেনিন হজরত উম্মে সালমা (রা.)।

১৮৬৯ - অস্ট্রেলীয় আবিষ্কারক চার্লস স্টুর্স্ট।

১৮৬১ - হরিশচন্দ্র মুখোপাধ্যায়, প্রখ্যাত বাঙালি সাংবাদিক ও সমাজসেবক।

১৮৭৮ - ক্রফোর্ড উইলিয়ামসন লং, মার্কিন শল্যচিকিৎসক ও ওষুধবিজ্ঞানী।

১৯২৫ - দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, বাঙালি আইনজীবী, স্বাধীনতা সংগ্রামী এবং রাজনীতিবিদ।

১৯৪৪ - আচার্য স্যার প্রফুল্ল চন্দ্র রায়, প্রখ্যাত বাঙালি রসায়ন বিজ্ঞানী।

১৯৫৩ - ইংল্যান্ডের প্রথম নারী কেবিনেট মন্ত্রী মার্গারেট বন্ডফিল্ড।

১৯৫৮ - ইমরে নাগি, হাঙ্গেরির বিশিষ্ট সমাজতান্ত্রিক রাজনীতিবিদ।

১৯৭৭ - ভের্নার ফন ব্রাউন, বিখ্যাত জার্মান-মার্কিন প্রকৌশলী ও বিশিষ্ট বিজ্ঞানী।

১৯৭৯ - নিকোলাস রে, মার্কিন চলচ্চিত্র পরিচালক।

১৯৯৩ - লিন্ডসে হ্যাসেট, অস্ট্রেলীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার।

২০১২ - সুজান টাইরেল, মার্কিন অভিনেত্রী।

২০১৩ - খোন্দকার আশরাফ হোসেন, বাংলাদেশের একজন কবি এবং সাহিত্য সমালোচক।

২০১৫ - চার্লস কোরিয়া, ভারতীয় স্থপতি ও নগর পরিকল্পনাবিদ।

২০১৭ - হেলমুট কোল, জার্মানির বিশিষ্ট রক্ষণশীল রাজনীতিবিদ ও জার্মানির সাবেক চ্যান্সেলর।

২০২১ - স্বাতীলেখা সেনগুপ্ত, ভারতীয় বাঙালি মঞ্চাভিনেত্রী।

আমার বার্তা/এমই

১৫ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

আজ সোমবার, ১৫ জুন ২০২৬ ● ০১ আষাড় ১৪৩৩ বঙ্গাব্দ ● ২৮ জ্বিলহজ ১৪৪৭। আজকের

১৪ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

আজ রবিবার, ১৪ জুন ২০২৬ ● ৩১ জৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ● ২৭ জ্বিলহজ ১৪৪৭। আজকের

১৩ জুন ঘটে যাওয়া নানান ঘটনা 

  আজ শনিবার, ১৩ জুন ২০২৬ ● ৩০ জৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ● ২৬ জ্বিলহজ ১৪৪৭। আজকের

১২ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

আজ শুক্রবার, ১২ জুন ২০২৬ ● ২৯ জৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ● ২৫ জ্বিলহজ ১৪৪৭। আজকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেতানিয়াহুর জন্য রাজনৈতিক দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১৬ বছর পর বিশ্বকাপে ফিরে ইরানকে রুখে দিলো নিউজিল্যান্ড

পিছিয়ে পড়ে সৌদি আরবের সঙ্গে হার এড়ালো সাবেক চ্যাম্পিয়ন উরুগুয়ে

আত্মঘাতী গোলে জয় হাতছাড়া, বেলজিয়ামের সঙ্গে ড্র মিশরের

ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প

স্পেনকে হতাশায় ডুবিয়ে প্রথম বিশ্বকাপেই অঘটন কেপ ভার্দের

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

ক্যালিফোর্নিয়ায় মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ জন

১৬ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

মরক্কোর ফুটবলের বিস্ময়কর উত্থান: বিশ্বমঞ্চে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী

অর্থনীতিকে পুনর্গঠন করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার: অর্থমন্ত্রী

বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক করা হবে: প্রতিমন্ত্রী

সরকারিভাবে নতুন পাটকল স্থাপন নয়, সব যাবে বেসরকারি ব্যবস্থাপনায়

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

সরকারের তোষামোদ নয় জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করছে ব্রিটেন

নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূতের ব‍্যতিক্রমী উদ‍্যোগ “ম‍্যাংগো ডিপ্লোমেসি”

বড়দিনের আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেয়ার আশা শিক্ষামন্ত্রীর

আন্দালিব রহমান পার্থ পেলেন আইন মন্ত্রণালয়-সম্পর্কিত নতুন দায়িত্ব

‘গ্রাম বাঁচলেই বাঁচবে বাংলাদেশ’: তারেক রহমানের নতুন রাজনৈতিক দর্শন