ই-পেপার বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

৬ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন:
০৬ নভেম্বর ২০২৬, ১১:৫১

আজ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ ● ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ● ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

১৯৭৫- আবু সাদাত মোহাম্মদ সায়েম, বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি, দেশটির ষষ্ঠ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

১৭৬৩- নবাব মীর কাশিমের কাছ থেকে ব্রিটিশরা পাটনা ছিনিয়ে নেয়।

১৮১৩- মেক্সিকোর স্বাধীনতা ঘোষিত হয়।

১৮৮৪- ডমিনিকান রিপাবলিক সংবিধান প্রতিষ্ঠিত হয়।

১৮৬০- আব্রাহাম লিংকন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯১৭- লেলিনের নেতৃত্বে রাশিয়ার সশস্ত্র সংগ্রাম শুরু হয়।

১৯৫২- প্রশান্ত মহাসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম হাইড্রোজেন বোমার বিস্ফোরণ হয়।

১৯৬২- দক্ষিণ আফ্রিকাকে জাতিসংঘ থেকে বহিস্কার করা হয়।

১৯৭৫- খালেদ মোশাররফের অভ্যুত্থান ব্যর্থ হয় এবং সঙ্গী-সাথীদের সিপাহীদের গুলিতে নিহত হন।

১৯৮৫- আলী হাসান মুইনি তানজানিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৮৮- চীনের জুনান প্রদেশে ভূমিকম্পে প্রায় ১ হাজার লোকের প্রাণহানি ঘটে।

১৯৯০- পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নওয়াজ শরিফ শপথ গ্রহণ করেন।

১৯৯১- ফিলিপাইনে টাইফনে ৭ সহস্রাধিক লোকের মত্যু।

১৯৯৬- বিল ক্লিনটন পুনরায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন।

আজকের দিনে যাদের জন্ম

১৪৯৪- প্রথম সুলাইমান, তিনি ছিলেন উসমানীয় সাম্রাজ্যের দশম এবং সবচেয়ে দীর্ঘকালব্যাপী শাসনরত সুলতান।

১৮১৪- অ্যাডলফে সাক্স, তিনি ছিলেন বেলজিয়ান বংশোদ্ভূত ফরাসি যন্ত্র ডিজাইনার ও স্যাক্সোফোন উদ্ভাবক।

১৮৪১- আরমান্ড ফালিয়েরেস, তিনি ছিলেন ফরাসি রাজনীতিবিদ ও ৯ তম প্রেসিডেন্ট।

১৮৫১- চার্লস ডও, তিনি ছিলেন আমেরিকান সাংবাদিক ও অর্থনীতিবিদ।

১৯২১- জেমস জোনস, তিনি ছিলেন আমেরিকান সৈনিক, সাংবাদিক ও লেখক।

১৯২৫- মাইকেল বউকুয়েট, তিনি ফরাসি অভিনেতা।

১৯৩২- ফ্রাঁসোয়া অ্যাংলার্ট, তিনি নোবেল পুরস্কার বিজয়ী বেলজিয়ান পদার্থবিদ ও শিক্ষাবিদ।

১৯৪৭- ক্যারোলিন সেয়মউর, তিনি ইংরেজ অভিনেত্রী।

১৯৫৫- মারিয়া শ্রিভার, তিনি আমেরিকান সাংবাদিক ও লেখক।

১৯৭২ - থান্ডি নিউটন, তিনি ইংরেজ অভিনেত্রী ও গায়িকা।

১৯৮৭- আনা ইভানোভিচ, তিনি সার্বিয়ান টেনিস খেলোয়াড়।

১৯৮৮- এমা স্টোন, মার্কিন জনপ্রিয় অভিনেত্রী।

১৯৯০- আন্দ্রে হোর্স্ট শুর্লে, তিনি জার্মান ফুটবলার।

আজকের দিনে যাদের মৃত্যু

৬৪৪- উমর ইবনুল খাত্তাব, খলিফা (জ. ৫৭৯)।

১৪৯২- আন্টইনে বুস্নইস, তিনি ছিলেন ফরাসি সুরকার ও কবি।

১৯৪১- মরিস লি ব্লাঞ্চ, তিনি ছিলেন ফরাসি লেখক।

১৯৬৪- হান্স ভন ইউলার-ছেলপিন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান সুইস প্রাণরসায়নী ও একাডেমিক।

১৯৮৫- সঞ্জীব কুমার, একজন ভারতীয় অভিনেতা যিনি বলিউড চলচ্চিত্রে অভিনয় করতেন।

১৯৯১- জিন টিয়েরনেয়, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী ও গায়িকা।

২০০৭- হিলডা ব্রাইড, তিনি ছিলেন ইংরেজ অভিনেত্রী।

আজকের দিনের দিবস

ডমিনিকান রিপাবলিক: সংবিধান দিবস (১৮৮৪)

তাজিকিস্তান: সংবিধান দিবস (১৯৯৪)

তাতারস্তান: সংবিধান দিবস (১৯৯২)

১৭ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ● ৬ জমাদিউস সানি ১৪৪৮।

১৬ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ● ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ  ● ৫ জমাদিউস সানি ১৪৪৮।

বাংলা কিউআর: ক্যাশলেস অর্থনীতির পথে নতুন যাত্রা

একবিংশ শতাব্দীতে বিশ্বজুড়ে আর্থিক লেনদেনে বড়ো পরিবর্তন এসেছে। একসময় কেনাকাটা বা অর্থ পরিশোধের প্রধান মাধ্যম

১৫ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ● ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ● ৪ জমাদিউস সানি ১৪৪৮।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মওলানা ভাসানী: গণমানুষের কণ্ঠস্বরের ৫০ বছর

রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

কুমিল্লা সাতবাড়িয়া মাদরাসায় বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ব্যবসার অনুমোদন ১৪ দিনে নামাতে বিশ্বব্যাংকের সহায়তা চান বাণিজ্যমন্ত্রী

চোখের মণির স্বাভাবিক রঙ বা আকৃতি পরিবর্তন হলে

উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব

ডিএফসি অর্জনের কারণে বিদেশি বিনিয়োগ আসবে: মাহদী আমিন

ঢাকায় মরক্কো ‘গ্রিন মার্চ’-এর ৫১তম বার্ষিকী পালিত 

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতেই হবে: তথ্য উপদেষ্টা জাহেদ 

রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

গোপালগঞ্জে যাদের অস্ত্র হাতে দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে: তথ্য উপদেষ্টা

হুথিদের সঙ্গে লড়াইরত জোটের কমান্ডারকে অপসারণ করল সৌদি

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২৬, মিরপুরে সর্বোচ্চ

সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা, জিজ্ঞাসাবাদে ডিবি

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

বিমানবন্দর এলাকায় দুই দফা ককটেল বিস্ফোরণ, তিন পথচারী আহত

মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

জেলখানা থেকে হয়তো জীবিত ফিরব না: ইমরান খানের খোলা চিঠি