ই-পেপার রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

কুয়াশা কাটবে কখন, জানাল আবহাওয়া অফিস

আমার বার্তা অনলাইন
০২ জানুয়ারি ২০২৬, ১২:২৪

টানা চার দিন পর গত বুধবার রাজধানীতে রোদের মুখ দেখা যায়। দেশের অন্যত্রও কুয়াশা কমে যেতে শুরু করে। গতকাল শীতের স্বাভাবিক কুয়াশা থাকলেও রোদ ছিল প্রায় সকাল থেকেই। কিন্তু আজ (শুক্রবার) সকাল থেকেই আবার কুয়াশায় ঢেকে গেছে রাজধানীর চারদিক।

শুক্রবার (২ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুসারে রাজধানীসহ দেশের দুই-তৃতীয়াংশ এলাকা কুয়াশায় ঢেকে গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকালের চেয়ে আজ শৈত্যপ্রবাহের বিস্তৃতি কমেছে। আজ দেশের সাত জেলায় বইছে শৈত্যপ্রবাহ। গতকাল ১৬ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যায়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, আজ রাজধানীসহ অন্তত দুই তৃতীয়াংশ এলাকায় কুয়াশা ছড়িয়ে আছে। রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু অংশ ছাড়া দেশের অন্যত্র কুয়াশা আছে।

এত কুয়াশা হওয়ার কারণ নিয়ে আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, শীতের দিনে কুয়াশা থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু এত বেশি হওয়ার একটা কারণ হতে পারে এখন পশ্চিমা লঘুচাপের অনুপস্থিতি। সাধারণত প্রতি মাসে দুই বার এ লঘুচাপ আসে। কিন্তু গত ডিসেম্বর মাস থেকে এর দেখা নেই। লঘুচাপ থাকলে বৃষ্টি হয়, তাতে কুয়াশা কমে। আবার সেই সঙ্গে বাতাসের গতিবেগ বাড়ে। তাতে কুয়াশা ছড়িয়ে পড়তে পারে।

গতকাল সকালের মতো আজ সকাল থেকেই ঢাকার বাতাস অস্বাস্থ্যকর। আজ সকালের দিকে বায়ুর মান ছিল ১৫৫। গতকাল সকালের দিকে ১৭৭ থাকলেও রাতের দিকে এ মান হয়েছিল ২৭৭। অর্থাৎ সন্ধ্যার পর থেকে রাতভর বেড়েছে দূষণের পরিমাণ। এই দূষণের প্রধান উপাদান বাতাসের অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫।

আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, ইতিমধ্যে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের বিভিন্ন স্থানে কুয়াশা কমে এসেছে। ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অংশে আবার কুয়াশা আছে। বেলা বেড়ে যাওয়ার সঙ্গে কুয়াশা কমে আসতে পারে।

আমার বার্তা/জেএইচ

শীত কিছুটা বাড়বে, তবে আগামী সপ্তাহ থেকে বাড়বে তাপমাত্রা

আগামী কয়েকদিন তাপমাত্রা কমে দেশজুড়ে আবার শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে। বুধবার (৪ ফেব্রুয়ারি) থেকে

ভোরে দেশের বিভিন্ন স্থানে ৪.১ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত

আজ ভোরবেলা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে

বিশ্বে দূষিত শহরের তালিকায় ৫ নম্বরে ঢাকা, শীর্ষে মিশরের কায়রো

অব্যাহত রয়েছে বৈশ্বিক বায়ুদূষণ পরিস্থিতির অবনতি। বিশেষ করে শীতকালীন শুষ্ক আবহাওয়ায় মেগাসিটি ঢাকার বায়ুমান প্রায়ই

শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

সারাদেশে আগামী ৫ দিনের শীত নিয়ে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, এ সময়ের মধ্যে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন উপলক্ষে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি

বিআরটিসি’র নিজস্ব ব্যবস্থাপনায় বাস তৈরির সক্ষমতা গর্বের ও অহঙ্কারের

আইসিসি হারাতে পারে ৩৬ হাজার কোটি টাকার চুক্তি

ধামরাইয়ে রাইস মিল ডাকাতি: ৪ জন গ্রেপ্তার

দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর

নানিবাড়ির মানুষের কাছে ভোট উপহার চাইলেন তারেক রহমান

দুই দলের প্রধানের পরস্পরবিরোধী বক্তব্য তাদের রাজনৈতিক কৌশল

ফেনীতে অনশন কর্মসূচির পর এসি ল্যান্ডকে নির্বাচনী কার্যক্রম থেকে অব্যাহতি

বিটিভিতে নাহিদ ও মামুনুলের ভাষণ প্রচার রোববার, পরদিন তারেক ও শফিকুরের

আ.লীগের ভোটারদের ৩৭.৯% বিএনপিকে ৩৭% জামায়াতকে ভোট দিতে চান

বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না: মির্জা আব্বাস

কারাগার থেকে ভোট দিলেন সালমান, আনিসুল ও পলকসহ ভিআইপি বন্দিরা

জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেবো না: জামায়াত আমির

তারেক রহমানের বরিশাল সফর: গতি ফিরেছে দক্ষিণাঞ্চলের রাজনীতিতে

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমোদন নেই: মা‌র্কিন দূতাবাস

বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল বিভাগে নাহিদ

বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান

চা শ্রমিকদের স্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করবো: ডা. শফিকুর রহমান

মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ: মৎস্য উপদেষ্টা

সহজ ম্যাচ হারতে হারতে জিতল পাকিস্তান