ই-পেপার বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

হরমুজ প্রণালি বন্ধ ও যুদ্ধবিরতি নিয়ে শঙ্কায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

আমার বার্তা অনলাইন:
০৯ এপ্রিল ২০২৬, ১৭:৫৮

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা এবং জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি আবোরও বন্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৩ শতাংশ বেড়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (০৯ এপ্রিল) গ্রিনিচ মান সময় সকাল ১০টা ৫৫ মিনিটে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম প্রায় ২ দশমিক ৬৯ ডলার বা ৩ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ৭১ ডলারে দাঁড়িয়েছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ফিউচারসের দাম ২ দশমিক ৯৯ ডলার বা ৩ দশমিক ২ শতাংশ বেড়ে ৯৭ দশমিক ৪০ ডলারে পৌঁছেছে।

এরআগে গতকাল বুধবার ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির ঘোষণার ফলে হরমুজ প্রণালি পুনরায় খুলে যাবে এমন আশাবাদে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে উভয় বেঞ্চমার্কই ব্যারেল প্রতি ৯২ ডলারের নিচে নেমে আসে। তবে একই দিন রাতে লেবাননে ইসরায়েলি বিমান বাহিনী হামলা চালানোর পর ফের বাড়তে শুরু করে তেলের দাম।

বিশ্লেষকরা বলেছেন, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির অনিশ্চয়তার জেরে দ্বিধাগ্রস্ত বিনিয়োগকারীরা। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি ভেস্তে গেলে তেলের প্রবাহের ওপর কী প্রভাব ফেলবে, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট বার্তা পাওয়া যায়নি। ছিল না।

তেলের বাজার পর্যবেক্ষণ সংস্থা ভান্দা ইনসাইটস-এর জ্যেষ্ঠ বিশ্লেষক বন্দনা হরি বলেছেন, ‘শিগগিরই প্রণালিটি অর্থপূর্ণভাবে পুনরায় খোলার সম্ভাবনা ক্ষীণ বলে মনে হচ্ছে, ফলে বাজার কিছুটা অস্থিতিশীল, নইলে এতক্ষণে দাম যুদ্ধবিরতির আগের পর্যায়ে ফিরে আসার কথা ছিল।’

এরআগে গতকাল বুধবার যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘণ্টা পরই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলে ফের হরমুজ প্রণালি বন্ধ করে ইরান।

ইরানের অভিযোগ, যে ১০ দফা শর্তের ভিত্তিতে যুদ্ধবিরতি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার মধ্যে তিন দফা লঙ্ঘিত হয়েছে। যুদ্ধবিরতির পর‌ও লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে বলে অভিযোগ তাদের। এ ছাড়া ইরানে ড্রোন হামলার‌ও অভিযোগ তুলেছে তারা। পাশাপাশি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়েও শর্তখেলাপ হয়েছে বলে অভিযোগ তেহরানের।

ইরান ফের হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে বন্ধ করার কারণে বিভিন্ন দেশের তেলবাহী জাহাজগুলো ফিরে যেতে বাধ্য হচ্ছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ‘ইরান ও আমেরিকার যুদ্ধবিরতির শর্ত স্পষ্ট। হয় যুদ্ধবিরতি, নয়তো ইসরায়েলকে সঙ্গে নিয়ে যুদ্ধ অব্যাহত রাখা। দু’টি একসঙ্গে চলতে পারে না। লেবাননের গণহত্যা সমস্ত বিশ্ব দেখছে।’

তেহরানের স্পষ্ট বার্তা, ‘এখন আমেরিকার কোর্টে বল। তারা প্রতিশ্রুতি রক্ষা করবে কি না, তার অপেক্ষায় বিশ্ব।’ - সূত্র: রয়টার্স

আমার বার্তা/এমই

ইসরায়েলের হামলা যুদ্ধবিরতি লঙ্ঘন, ইরান লেবানিজদের কখনো ছেড়ে যাবে না

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধবিরতির পরও গতকাল লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে দুইশরও বেশি

নজরুল, এনআরসি ও ভোটার তালিকা-এক মঞ্চে বিজেপিকে ঘিরে বার্তা মমতার

পশ্চিমবঙ্গে ভোট প্রচারণায় আবার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (৯

চুক্তি না হওয়া পর্যন্ত ইরান ঘিরে সেনা মোতায়েন থাকবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের অবসান এবং দুই দেশের মধ্যকার উত্তেজনা স্থায়ীভাবে প্রশমনের জন্য পাকিস্তানের মধ্যস্থতায় আগামী ১০

সাংবাদিক হত্যা যুদ্ধাপরাধ, ইসরায়েলের বিরুদ্ধে তদন্তের আহ্বান সিপিজের

ইসরায়েলের হামলায় একদিনে লেবানন ও গাজায় অন্তত তিনজন সাংবাদিক নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে কমিটি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক লেনদেনে কর আরোপের চিন্তা করছে সরকার: এনবিআর চেয়ারম্যান

আল্লাহ ভালো জানেন একাত্তরে কার কী ভূমিকা ছিল: জামায়াত আমির

চট্টগ্রামে মাকে মারধরের ভিডিও ভাইরাল, অভিযুক্ত ছেলে আটক

ইসরায়েলের হামলা যুদ্ধবিরতি লঙ্ঘন, ইরান লেবানিজদের কখনো ছেড়ে যাবে না

ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার করতে চায় সরকার: তথ্যমন্ত্রী

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে জাপানি কর্মকর্তার সঙ্গে সিটিটিসি প্রধানের বৈঠক

নিউজিল্যান্ড সিরিজ ঘিরে নিরাপত্তা প্রস্তুতি সভা ডিএমপির

শিশু রাতুল ও পানি বিক্রেতা বৃদ্ধা শাহানুরের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

গণবিরোধী বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

অটোরিকশা সংকটের মানবিক সমাধান

মধ্যপ্রাচ্য সংকটে বাংলাদেশের প্রকৃত জিডিপি কমতে পারে ১.২ শতাংশ

২৬ দিনে হাম-উপসর্গে ১৬৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ২ হাজার ২৪১

হরমুজ প্রণালি বন্ধ ও যুদ্ধবিরতি নিয়ে শঙ্কায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

বাংলাদেশে আর কোনো মানিক-খায়রুল চাই না: সংসদে আইনমন্ত্রী

বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

প্রধান বিচারপতির দায়িত্বে বিচারপতি মো. আশফাকুল ইসলাম

সিঙ্গাপুরে জনশক্তি রপ্তানি বৃদ্ধি ও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে আলোচনা

নজরুল, এনআরসি ও ভোটার তালিকা-এক মঞ্চে বিজেপিকে ঘিরে বার্তা মমতার

শ্রমবাজার খুলতে সম্মত মালয়েশিয়া ও ব্যয় কমানোর উদ্যোগ

লে. জেনারেল আসাদুল্লাহ জাতিসংঘ শান্তি মিশনের ফোর্স কমান্ডার নির্বাচিত