ই-পেপার শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

দেশের উপকূলীয় ৭ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস, ৩ নম্বর সতর্কতা

আমার বার্তা অনলাইন:
১৯ আগস্ট ২০২৬, ১১:২৪

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি দুর্বল হয়ে লঘুচাপের পরিণত হয়ে ভারতের ঝাড়খণ্ড রাজ্য ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। তবে সাগর এখনো রয়েছে উত্তাল। এ ছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। মৌসুমি বায়ু ও লঘুচাপের প্রভাবে উপকূলীয় ৭ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এ ছাড়া দেশের ৮টি বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর এবং উপকূলের খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে হবে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলরে কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আজ বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের আগামী ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আজ রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু এলাকা এবং রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রাজধানী ও আশপাশের এলাকায়ও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল ৭টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও এর আশপাশের অঞ্চলে দুপুর ১টা পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় বাতাসের গতিবেগ দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় বৃষ্টি হয়েছে ২ মিলিমিটার। এ ছাড়া আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২০ ডিগ্রি সেলসিয়াস। এদিকে রাজধানীতে আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩৫ মিনিটে।

ঢাকার বাতাস আজ 'অস্বাস্থ্যকর', বায়ুদূষণে শীর্ষে লাহোর

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, বায়ুমান সূচকে (AQI) শহরটির স্কোর

কমেছে বৃষ্টির প্রবণতা, টানা শুষ্ক আবহাওয়ার আভাস

কমতে শুরু করেছে মৌসুমি বায়ুর দাপট। উত্তর মিয়ানমার ও সংলগ্ন এলাকার লঘুচাপটি দুর্বল হয়ে পড়ায়

নিয়মিত বৃষ্টি তবু ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বিশ্বে তালিকায় সপ্তম

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ সপ্তম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ১৩৭।

চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, সপ্তাহের শেষে বাড়বে তাপমাত্রা

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি স্থলভাগে প্রবেশ করে দুর্বল হতে শুরু করলেও এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘লেখালেখিতে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার কনটেন্ট পরিহার করতে হবে’

তরুণদের সরলপথে চলতে ইসলামের নির্দেশনা

নিখোঁজ শিশুউদ্ধারে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন

প্রাণীর চোখে পৃথিবী ও আমাদের ভবিষ্যৎ

টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে নিখোঁজ কিশোরী উদ্ধার

৫বছরে প্রায় দ্বিগুণ এলপিজির দাম, তবুও নির্ধারিত দামে মিলছে না বাজারে  

দখল, হামলা ও চাঁদাবাজির ছায়া: ঘটনার পর নয়, আগেই কেন নয় ?          

বিশ্ব প্রাণী দিবস আজ

পুলিশের গুলি খাবো, তবু হেলমেট পরবো না: আখতারুজ্জামান

শেষবার আর্জেন্টিনার জার্সি পরতে দেশে মেসি

ভেঙে পড়েছে গণপূর্তের চেইন অব কমান্ড, প্রকৌশলীদের মাঝে চরম অসন্তোষ

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

এক দিনের রিমান্ডে মেজর (অব.) আখতারুজ্জামান

ইলিশ আহরণে বিরত রাখতে সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ১৬৫৭ টন চাল বরাদ্দ

মুক্তিযোদ্ধাদের মরদেহ দাফন ও সৎকারে বরাদ্দ সাড়ে ৯ কোটি টাকা

রাড্ডায় ভাঙচুর, জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি গ্রেপ্তার

অন্যের খেলার দাবার বোর্ড হতে চাই না: শামা ওবায়েদ

দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করা হয়

বিএনপিতে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সংস্কৃতি পুরোনো: আলাল

সেনা নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে পারমানবিক জ্বালানি