ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

মাসে ৩ হাজার টাকা পাবেন সুবিধাবঞ্চিত ঢাবি ছাত্রীরা

আমার বার্তা অনলাইন:
১৫ জানুয়ারি ২০২৫, ১৭:৫৯
আপডেট  : ১৫ জানুয়ারি ২০২৫, ১৮:০০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশাসন সুবিধাবঞ্চিত ছাত্রীদের দেবে মাসে ৩ হাজার টাকা, যা আগামী মাস থেকেই দেওয়া হবে। শিক্ষার্থীবান্ধব এমন উদ্যোগ নেওয়ায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ছাত্র-ছাত্রীরা।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ঢাবির অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলনে কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত আবাসন সুবিধা নেই। আবাসন নিশ্চিতে আমরা বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছি কিন্তু সেটা সময়সাপেক্ষ। কিন্তু শিক্ষার্থীদের চাহিদার প্রেক্ষিতে আমরা আপাতত আর্থিক সহায়তা কার্যক্রম হাতে নিচ্ছি।

আবাসন সংকটের কারণে যেসব নারী শিক্ষার্থী হলে থাকতে পারেন না তাদের জন্য আগামী মাস থেকে আবাসন সহায়ক আর্থিক সহায়তা (সাময়িক) কার্যক্রম চালু করা হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতি শিক্ষার্থীকে মাসিক তিন হাজার টাকা করে দেওয়া হবে।

অস্থায়ীভাবে বাঙ্ক বেড স্থাপন করা হচ্ছে জানিয়ে কোষাধ্যক্ষ বলেন, এই সহায়তা খুব বেশি না কিন্তু এর ফলে শিক্ষার্থীরা কিছুটা হলেও উপকারী হবে। যাদের আমরা সিট দিতে পারিনি সবাইকেই এই সহায়তা দেওয়া হবে।

চীনের বাংলাদেশ দূতের বরাত দিয়ে অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, ইতোমধ্যেই আড়াই হাজার নারী শিক্ষার্থীদের থাকার জন্য একটি হল নির্মাণ করে দিবে চীন সরকার।

এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ অনেকে।

আমার বার্তা/এমই

অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীবান্ধব কর্মপরিবেশ জরুরি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (সিজিডিএস)-এর উদ্যোগে নীতি থেকে বাস্তবতায় : বাংলাদেশে

জাবিসাসের সভাপতি মাহ্ আলম, সম্পাদক রাজিব

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২৬ সেশনের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে

ইবি শিক্ষিকা হত্যার ঘটনায় শাস্তি পেলেন দুই শিক্ষক ও এক কর্মকর্তা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডে জড়িত দুই

ইবি শিক্ষিকা রুনা হত্যার বিচারের দাবিতে রাবিতে মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক শিক্ষার্থী ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি আসমা সাদিয়া রুনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৮

রংপুরের তারাগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে যাবেন প্রধানমন্ত্রী

বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীতে ডেসকোর বিশেষ অভিযান

ইতেকাফে মোবাইল ব্যবহার, কখন জায়েজ, কখন ক্ষতির কারণ?

জাতিসংঘে ইরানের পক্ষে শক্ত অবস্থান নিলো রাশিয়া ও চীন

ট্রেনে ঈদযাত্রার প্রথম দিন: পরিবারের সদস্যরা ফিরছেন নীড়ে

ঈদের আগে চড়া মুরগির বাজার, দাম কমেছে সবজির

পাকিস্তানি ক্রিকেটারকে কেনায় সানরাইজার্স হায়দরাবাদকে বয়কটের ডাক

ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত

নববধূ মিতুসহ তিনজনের দাফন সম্পন্ন

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে: পানিসম্পদ মন্ত্রী

ইরানে ক্ষমতাসীনদের হত্যা করা ‘খুবই সম্মানজনক’: ট্রাম্প

ধামরাইয়ে উপজেলা পরিষদের পুকুর থেকে নারীর ম*রদেহ উদ্ধার

গণপরিবহনে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে: সড়কমন্ত্রী

“মানুষ ফাউন্ডেশন” এর আয়োজনে ঈদবস্ত্র বিতারণ ও ইফতার মাহফিল

ঢাকার বাতাস আজ সহনীয়, বাড়ছে দেশের তাপমাত্রা

ইরাকে হামলায় ফরাসি সেনা নিহত, আহত কয়েকজন: ম্যাক্রোঁ

‘ইরান আগের মতো নেই’: নেতানিয়াহুর দাবি