ই-পেপার বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

ডিআইইউতে ফটো এডিটিং ওয়ার্কশপ

ডিআইইউ প্রতিনিধি:
২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩৬

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ'র) ডিআইইউ ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো ফটো এডিটিং ওয়ার্কশপ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাসে শুরু হলো ফটো এডিটিং ওয়ার্কশপ।দুপুর ১টা থেকে শুরু হয়ে ৩টায় শেষ হয় কর্মশালা । ওয়ার্কশপে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৬০ জন শিক্ষার্থী।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উপাচার্য ড. জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইইউ ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের উপদেষ্টা মুজাহিদুর রহমান, চিফ অ্যাডভাইজার সহযোগী অধ্যাপক মিলি রহমান এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড.এ.টি.এম মাহাবুর রহমান সরকার।

উপাচার্য ড. জাহিদুল ইসলাম বলেন, ভবিষ্যতে আরও বড় আয়োজনের পরিকল্পনা রয়েছে, যেখানে শিক্ষার্থীদের তোলা ছবি ও ভিডিও ব্যবহার করে প্রদর্শনী করা হবে।এবং প্রশিক্ষণ শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন উপাচার্য।

কর্মশালার প্রশিক্ষক ও ডিআইইউ ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের সভাপতি লিটন মাহমুদ বলেন, আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের ফটোগ্রাফি ও এডিটিং দক্ষতাকে আরও সমৃদ্ধ করা। আগ্রহী শিক্ষার্থীদের জন্য নিয়মিত এমন কর্মশালা আয়োজনের চেষ্টা করা হবে। শিক্ষার্থীদের ফটোগ্রাফির মৌলিক কৌশল, পোর্ট্রেট, ফটোশপ, লাইটরুমসহ বিভিন্ন সফটওয়্যারের ব্যবহার এবং এডিটিং–এর ব্যবহারিক দিক তুলে ধরেন।

কর্মশালায় অংশগ্রহণ করা শিক্ষার্থী পূর্ণ বলেন, “আমরা অনেক কিছু শিখতে পেরেছি ফটো এডিটিং-এর। এখন আমরা যেকোন ছবি এডিট করতে পারব এবং সহপাঠীদেরও শেখাতে পারব। আমরা চাই এরকম কর্মশালা আরও হোক।”

এই কর্মশালার উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের ফটোগ্রাফি ও ফটো এডিটিং–এ দক্ষ করে তোলা এবং তাঁদের সৃজনশীলতাকে উজ্জীবিত করা। অংশগ্রহণ করা শিক্ষার্থীদের ক্যামেরায় তোলা সাধারণ ছবি এডিটিং–এর মাধ্যমে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তোলা যায় সেটা প্রশিক্ষণ দেওয়া হয়।

ডিআইইউ ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের আয়োজক কমিটি বলেন, ভবিষ্যতেও এমন কর্মশালা অব্যাহত থাকবে।যাতে শিক্ষার্থীরা ভালো ভাবে ছবি ও ভিডিও নিজেই এডিটিং করতে পারে।

আমার বার্তা/এমই

খালেদা জিয়ার জানাজায় ডাকসুর পক্ষ থেকে ১০টি বাসের ব্যবস্থা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ সহজ করতে ডাকসুর

জকসু নির্বাচন স্থগিত: বিক্ষোভে উত্তাল জবি ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের ঘোষণার পর বিক্ষোভে উত্তাল

জকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদ ও দ্রুত

খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।  আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু