ই-পেপার শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঢাকায় মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদের সিংহাসনে আরোহণ দিবস পালন

রানা এস এম সোহেল:
৩১ জুলাই ২০২৫, ১৬:২০

বাংলাদেশে অবস্থিত মরক্কো দূতাবাস মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদের সিংহাসন আরোহণ দিবস উদযাপন করেছে। গতকাল বুধবার (৩০ জুলাই) রাতে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে তারা তাঁর সিংহাসন আরোহণের ২৬তম বার্ষিকী উদযাপনের জন্য একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, বিভিন্ন দলের রাজনৈতিক নেতা, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানেটি যথাক্রমে মরক্কো এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয়। এরপর মরক্কো দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স বোশাইব এজ জহরি বক্তব্য রাখেন। তিনি তাঁর বক্তব্যে মরক্কো বাংলাদেশ সম্পর্কের উপর জোর দেন। তিনি উল্লেখ করেন যে এই ভ্রাতৃপ্রতিম দেশদুটির মধ্যে বাণিজ্য খুব ভালো অবস্থায় রয়েছে এবং বছর বছর বৃদ্ধি পাচ্ছে।

তিনি সার ক্রয়ের এর জন্য মরক্কোকে বেছে নেয়ার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান । সেই সাথে ভবিষ্যতে বাংলাদেশ মরক্কো থেকে আরো বেশি পরিমাণে সার আমদানি করবে বলে আশা প্রকাশ করেন । মরক্কো বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের গার্মেন্টস পণ্য আমদানি করে থাকে । এটি ভবিষ্যতে আরো বাড়বে বলে তিনি আশা করছেন ।

মরক্কো একটি আধুনিক, উন্নত এবং মুসলিম দেশ । এর প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য এবং চমৎকার সংস্কৃতি রয়েছে । মরক্কো আফ্রিকার একটি উন্নত দেশ এবং বর্তমান রাজার অধীনে উত্তরোত্তর তা সমৃদ্ধি লাভ করছে ।

তিনি মরক্কোতে বাংলাদেশীদের বেশি বেশি ভ্রমণ করার আহ্বান জানান ।

মোস্তফা সরয়ার ফারুকী তাঁর বক্তব্যে গত বছরের জুলাই-আগস্ট মাসের শহীদদের স্মরণ করেন । তিনি বলেন বাংলাদেশ এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বলিষ্ঠ নেতৃত্বে একটি শক্তিশালী ও কার্যকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে ।

এরপর মরক্কোর উপর নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় ।

আমন্ত্রিত অতিথিদের ডিনার এর মাধ্যমে আপ‍্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।

আমার বার্তা/এমই

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে ভিড়ের মধ্যে পদদলিত

রামপুরায় সিএনজির ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু

আজ (মঙ্গলবার) বেলা পৌনে ১১টার দিকে ঢামেকের জরুরি বিভাগে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) চিকিৎসাধীন

মোহাম্মদপুরে সেনা অভিযানে বিদেশি পিস্তল ও পেট্রোল বোমা উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, পেট্রোল বোমা ও মাদক

পল্লবীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৪

ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। গ্রেফতাররা হলেন- মো.
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু