ই-পেপার সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

মেহেরপুর সীমান্ত দিয়ে ১৭ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

আমার বার্তা অনলাইন
০১ আগস্ট ২০২৫, ১৮:১৪

মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নারী, শিশুসহ ১৭ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর তাদের হস্তান্তর করা হয়।

এদিন বিকেল ৩টায় চুয়াডাঙ্গায়-৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. হায়দার আলী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এবং ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে সীমান্ত মেইন পিলার ১০৫-এর নিকট শূন্য লাইনে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি আনুষ্ঠানিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) মুজিবনগর কোম্পানি কমান্ডার না. সুবেদার শ্রী তাপস কুমার এবং ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের হ্নদয়পুর বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর শ্রী ধরমেন্দ্রদাহ নেতৃত্ব প্রদান দেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পূর্বে বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী ১৭ জন বাংলাদেশি নাগরিককে বিএসএফ কর্তৃক বিজিবির নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। হস্তান্তরপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে আটজন পুরুষ,পাঁচজন নারী এবং চারজন অপ্রাপ্তবয়স্ক শিশু রয়েছে।

হস্তান্তরকৃত ব্যক্তিরা হলেন—বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার আব্দুল রহমানের ছেলে মো. নাসির (৫৬), একই এলাকার মো. নাসিরের মেয়ে মঞ্জু (৪৫), মঞ্জুর ছেলে ইয়াসিন (২৩), খুলানা জেলার ফুলতলা গ্রামের কাউসারের ছেলে বুলবুল পাটোয়ারী (৩৫), বুলবুল পাটোয়ারীর ছেলে আদনান (১০), একই জেলার ডুমুরিয়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে রাজু খান (৩২), রাজু খানের দুই ছেলে ইসরাফিল (৪) ও ওমর (৩ মাস) এবং মেয়ে মারিয়া (২), একই গ্রামের কুরবার খানের মেয়ে কহিনূর (২৮), একই জেলার উত্তরধী গ্রামের জাফর শেখের মেয়ে রাজিয়া (৫০), খুলনা জেলার পথের বাজার ফুলতলা গ্রামের ইসলামের মেয়ে আফরিন (৩০), খুলনার মোড়েলগঞ্জের আব্দুল করিমের ছেলে রফিকুল (৪২), খুলনার ফুলতলা গ্রামের মিনাজউদ্দীনের ছেলে মো. আনসার খান (৬২), মো. আনসার খানের ছেলে মো. রাজু আহাম্মেদ (২৮), যশোরের নোয়াপাড়া জাফরপুর গ্রামের আহাম্মেদ আলীর মেয়ে ফাতেমা (৪২), এবং বর্ডারহাট গ্রামের নরেন্দ্রবর্মনের ছেলে বিধানবর্মন (১৯)।

মুজিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমন বলেন, বিজিবি ১৭ জনকে থানায় হস্তান্তর করেছে।

আমার বার্তা/জেএইচ

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

পাবনার ঈশ্বরদীতে টানা পাঁচদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী। ইতিহাসের আর কোনো দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু