ই-পেপার বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

মাছ ধরতে গিয়ে নিখোঁজের ৭ দিন পর ভেসে এলো জেলের মরদেহ

আমার বার্তা অনলাইন
০১ আগস্ট ২০২৫, ১৩:৪৫

পটুয়াখালীর কুয়াকাটা সৈকত সংলগ্ন এলাকায় ভেসে আসে নিখোঁজ এক জেলের মরদেহ। ৭ দিন আগে সাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হয়েছিলেন ৬০ বছর বয়সী নজরুল ইসলাম।

শুক্রবার (১ আগস্ট) সকালে জোয়ারের পানিতে কুয়াকাটা সমুদ্র সৈকতের মাঝিবাড়ি এলাকায় তার মরদেহ ভেসে আসে। মরদেহটি অর্ধগলিত হওয়ায় কেউ চিনতে না পারলেও তার ছেলে নশা হাওলাদার মরদেহের গায়ে থাকা রেইনকোট দেখে তার বাবাকে চিনতে পারেন।

মৃতের ছেলে নশা হাওলাদার বলেন, আমার বাবা একজন জেলে। গত ২৩ জুলাই মাছ ধরার জন্য গভীর সমুদ্রে গিয়েছিলেন। এসময় তাদের ট্রলার ডুবে গেলে তিনি নিখোঁজ হন। এতদিন পর আজ সকালে একটি মরদেহ ভেসে এসেছে শুনে চলে আসি, এসে দেখি আমার বাবার মরদেহ।

নিহত নজরুল ইসলাম উপজেলার লালুয়া ইউনিয়নের চর-চান্দু পাড়া গ্রামের মৃত তাজেম আলী হাওলাদারের ছেলে। তিনি এফবি সাগরকন্যা নামের একটি মাছ ধরার ট্রলারে জেলের কাজ করতেন।

উল্লেখ্য, গত ২৩ জুলাই উপজেলার মহিপুর মৎস্য বন্দর থেকে এফবি সাগরকন্যা নামের একটি মাছ ধরার ট্রলার ১৫ জন জেলে নিয়ে গভীর সমুদ্রে যায়। যাওয়ার একদিন পরেই বৈরী আবহাওয়ার প্রভাবে ট্রলারটি ডুবে গেলে নিখোঁজ হয় সব জেলে। নিখোঁজের ৪ দিন পর বিভিন্নভাবে ১০ জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ৫ জনের কোনো খোঁজ মেলেনি। তাদের একজন নজরুলের মরদেহ পাওয়া গেলেও এখনো নিখোঁজ ৪ জেলে।

ঘটনাস্থলে উপস্থিত কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছি। নিহতের আত্মীয় স্বজনরা এসেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমার বার্তা/জেএইচ

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

পাবনার ঈশ্বরদীতে টানা পাঁচদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী। ইতিহাসের আর কোনো দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু