ই-পেপার শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে এখনও সুস্পষ্ট ঘোষণা পাইনি

আমার বার্তা অনলাইন
০১ আগস্ট ২০২৫, ১৭:৫০

পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনো সুস্পষ্ট ঘোষণা পাইনি বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (১ আগস্ট) হাটহাজারী মাদরাসা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

জুলাই সনদের প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদের খসড়া জাতীয় ঐকমত্য কমিশন থেকে সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছিল। সেখানে সুপারিশ সবাই গ্রহণ করেছে। সেই সুপারিশগুলো একত্র করে জুলাই সনদ প্রণীত হবে।

তিনি আরও বলেন, জুলাই সনদে যেসব সুপারিশ থাকবে সেগুলো ২ বছরের মধ্যে বাস্তবায়ন করবেন বলে সব রাজনৈতিক দল প্রতিশ্রতি দিয়েছে। ঐকমত্য কমিশন এ ব্যাপারে অঙ্গীকার ও প্রতিশ্রুতি চেয়েছিল। আমরা সেটা করেছি। এটা বাস্তবায়নের জন্য সংবিধান, আইন ও বিধিবিধানের যেসব সংশোধনী প্রয়োজন হবে, সেগুলো আমরা করবো বলে প্রতিশ্রুতি দিয়েছি।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ঐকমত্য কমিশনের সংস্কারের ৮২৬টি প্রস্তাবের মধ্যে ৫১টি বাদে বাকি সবগুলোতে বিএনপি একমত হয়েছে। ১১৫টি প্রস্তাবে ভিন্নমত দিয়েছে।

এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনে কোনো বাঁধা দেখছে না বিএনপি। আশা করছি সরকার দ্রুত নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দেবে।

তিনি বলেন, বিএনপির নেতৃত্বেই বিগত ১৬ বছর ধরে বিরোধী দলগুলো আন্দোলন চালিয়ে গেছে। সবচেয়ে বেশি শহিদ, বিচারবহির্ভূত হত্যার শিকার, মামলা-হামলার শিকার হয়েছে বিএনপি। সবাইকে সঙ্গে নিয়ে বিএনপি এ লড়াই-সংগ্রাম চালিয়ে গেছে।

বিএনপির এই নেতা বলেন, বারবার বিএনপিকেই এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দায়িত্ব নিতে হচ্ছে। বাকশালের পরেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছে বিএনপির হাত ধরে। এরশাদের স্বৈরাচারী শাসনের পরেও দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছে বিএনপির হাত ধরে। এবারও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে নেতৃত্ব দিয়েছে বিএনপি।

এর আগে, হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির প্রয়াত শাহ আহমদ শফী ও প্রতিষ্ঠাতা মহাসচিব প্রয়াত জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত এবং মাদরাসা কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন সালাহউদ্দিন আহমদ ও নজরুল ইসলাম খান।

আমার বার্তা/জেএইচ

বিএনপি জুলাই সনদকে প্রতারণার দলিলে পরিণত করেছে: সংসদে নাহিদ

জুলাই জাতীয় সনদকে অন্তহীন প্রতারণার দলিলে পরিণত করেছে বিএনপি এবং এই সনদকে দলীয় ইশতেহারে পরিণত

গণভোটের রায় বাস্তবায়নে মহাসমাবেশ করবে ১১ দলীয় জোট

জুলাই সনদ অনুযায়ী সংস্কার বাস্তবায়নে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত

বিশেষ কাউকে সুবিধা দিতেই কি আইনের বয়সসীমা বাতিল: সংসদে আখতার

সংসদে পাস হওয়া সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং বীমা কর্পোরেশন আইনের সংশোধনী নিয়ে গভীর উদ্বেগ

নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা

ঢাকায় পহেলা মে শ্রমিক সমাবেশে প্রথমবারের মতো বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশ

মমেক হাসপাতালে হাম উপসর্গে নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

আমি ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি: রোনালদো

শনিবার দেশজুড়ে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস

জুলাই অভ্যুত্থানে শহীদদের অধিকাংশই শ্রমিক: জ্বালানি প্রতিমন্ত্রী

লুকিয়ে রাখা অস্ত্র বের করছে ইরান, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রও

রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

ইতালিতে ছোট ভাইকে হত্যা করে পরিবারকে মরদেহ দেখাল বড় ভাই

২২৬ পেরিয়ে যাব, বিজেপি টাকা দিয়ে বুথফেরত সমীক্ষা দেখিয়েছে

বৃষ্টি ও তেলের দামের প্রভাব পড়েছে বাজারে

আমাদের প্রথম দায়িত্ব জনগণের দেখভাল করা: সংসদে প্রধানমন্ত্রী

৩৭ হাজার কোটির ১৪ এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান

নারায়ণগঞ্জে নববর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিএনপি জুলাই সনদ থেকে সরে যায়নি আঁকড়ে ধরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ

বাংলাদেশের এক নম্বর সমস্যা—বেকারত্ব

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব হবে, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর

প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত, ৬ লাখ টাকা পেল ০০০১০৩৫ নম্বর