ই-পেপার রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

৮ ঘণ্টা পর পাটুরিয়া ও আরিচা নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক

আমার বার্তা অনলাইন
২৪ জানুয়ারি ২০২৫, ১১:২১

ঘন কুয়াশার কারণে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় নৌপথ পারাপারে অপেক্ষামান যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পারাপার শুরু হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে দুই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) মধ্যরাত দেড়টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং মধ্যরাত পৌনে ২টার দিকে আরিচা-কাজিরহাট নৌপথে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের এডিজিএম (বাণিজ্য) মো. সালাম হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নদী এলাকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। এ পর্যায়ে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এ কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দুটি নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে আজকে বেলা পৌনে ১১টার দিকে নদীতে কুয়াশার পরিমাণ কমে গেলে দুটি নৌপথে ফেরি চলাচল শুরু করা হয় বলে তিনি জানান।

এদিকে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহা ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, দীর্ঘ ৮ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল পুনরায় শুরু হয়। ঘাটে আটকে থাকা যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে। বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলিয়ে ১৫টি ফেরি চলাচল করছে।

আমার বার্তা/জেএইচ

টানা চার দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া

টানা চার দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়ের তেঁতুলিয়া। উত্তরের শীতল বাতাস ও হাড়কাঁপানো শীতে

মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া, নামছে তাপমাত্রা

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা চার দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে। উত্তরের শীতল বাতাস ও হাড়কাঁপানো শীতে

স্বর্ণ চুরির মিথ্যা অভিযোগে পরিবারের ওপর নির্যাতন

কক্সবাজারের টেকনাফে স্বর্ণ চুরির একটি কথিত অভিযোগকে কেন্দ্র করে নিরীহ একটি পরিবারের ওপর ভয়াবহ নির্যাতনের

নির্বাচনকে বানচাল করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: মনিরুল হক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি ও  চট্টগ্রাম-৮ আসনের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আজ

হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ

দেশের অর্থনীতির সূচকগুলো মন্দা অবস্থায়, বেড়েছে বেকারত্ব

টানা চার দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া

মালয়েশিয়ার হরাইজন রেমিট এসডিএন বিএইচডির সঙ্গে যমুনা ব্যাংকের চুক্তি

নতুন করে শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে: বিএনপি মহাসচিব

উত্তরায় জুলাই রেবেলস সংগঠনের একজন সদস্যের ওপর হামলা

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪ এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে

বিএনপির মনোনয়ন ঘিরে তীব্র অস্বস্তি, অর্ধশতাধিক আসনে কোন্দল

মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া, নামছে তাপমাত্রা

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেপ্তার

রাজধানীর তিন এলাকায় চারটি ককটেল বিস্ফোরণ, আহত ১

মার্কিন সেনা হত্যায় ‘কঠোর প্রতিশোধের’ হুঁশিয়ারি ট্রাম্পের

আজ শহীদ বুদ্ধিজীবী দিবস

শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে সম্মুখসারির যোদ্ধা

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ২ শিক্ষার্থী নিহত

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

১৪ ডিসেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

সুদানে জাতিসংঘের শান্তিরক্ষী ঘাঁটিতে হামলায় ৬ বাংলাদেশি নিহত