ই-পেপার বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

দুই মাসের আয় দিয়ে ৯ মাস দ্বীপের মানুষ কীভাবে চলবে?

আমার বার্তা অনলাইন:
২৯ জানুয়ারি ২০২৫, ১৮:৫৮
সেন্টমার্টিন দ্বীপ : ফাইল ছবি

পর্যটন মৌসুম শেষ হওয়ার দুমাস আগেই ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিন। শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে অক্টোবর পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ বন্ধ থাকবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এ নিষেধাজ্ঞা বলবৎ হতে যাচ্ছে। এ খবরে হতাশা ব্যক্ত করেছেন দ্বীপের পর্যটক সংশ্লিষ্টরা।

সেন্টমার্টিন হোটেল মারমেইড রিসোর্টের মালিক তৈয়ব উল্লাহ বলেন, ‘দ্বীপের মানুষের উপার্জনের প্রথম উৎস হলো পর্যটন ব্যবসা। নানান কারণে পাঁচ মাসের মধ্যে মাত্র দুমাস হলো পর্যটকরা দ্বীপে আসছেন। এ দুই মাসের আয় দিয়ে আগামী ৯ বা ১০ মাস দ্বীপের মানুষ কীভাবে চলবে?’

তিনি আরও বলেন, ‘বিধিনিষেধের কারণে দুমাসে যে সংখ্যক পর্যটক দ্বীপে এসেছেন তা খুব সীমিত। এ দুমাস হোটেলের কর্মচারীদেরও ঠিকমতো বেতনও দিতে পারিনি। সরকারের এমন সিদ্ধান্তে দ্বীপের বাসিন্দার খুবই হতাশাগ্রস্ত।’

দ্বীপের বাসিন্দা নুরুল আলম পেশায় একজন জেলে। তিনি বলেন, ‘পর্যটন মৌসুমে সাগর থেকে মাছ ধরার পরে সেগুলো হোটেল ও রেস্তোরাঁয় আমরা বেশি দামে বিক্রি করতে পারতাম। যদি পর্যটক না থাকে তখন সেগুলো আর কেনার লোক থাকে না।’

শুঁটকি ব্যবসায়ী রহিম উল্লাহ বলেন, ‘ধারদেনা করে লাখ লাখ টাকার শুঁটকি কিনে ব্যবসা করি। এ দুমাসের ব্যবসা দিয়ে খরচ পর্যন্ত তুলতে পারিনি। আবার যদি পর্যটক আসা বন্ধ হয়ে যায়, তাহলে আমরা চরম ক্ষতিগ্রস্ত হবো।’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ফেব্রুয়ারি থেকে ৯ মাসের জন্য সেন্টমার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে বলে জানান সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান।

তিনি বলেন, ‘নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আরও এক মাস বাড়ানো গেলে দ্বীপে মানুষরা উপকৃত হবেন। কারণ দ্বীপের এক-তৃতীয়াংশ মানুষ পর্যটক নির্ভরশীল। যারা হোটেল-রেস্তোরাঁ ও অন্যান্য দোকানপাট করেছেন, আগামী বছরের পর্যটন মৌসুম আসা পর্যন্ত তাদের সংসার চালাতে কষ্ট হবে। কারণ এ দুমাসে তারা তেমন টাকা আয় করতে পারেননি।’

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ৩১ জানুয়ারি শেষ হচ্ছে চলতি পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে পর্যটকদের ভ্রমণ। এটা ছাড়া নতুন কোনো সরকারি সিদ্ধান্ত আসেনি। তবে পর্যটক ছাড়া সেন্টমার্টিনে অন্যান্য ট্রলার চলাচল করতে পারবে।

আমার বার্তা/এমই

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

পাবনার ঈশ্বরদীতে টানা পাঁচদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী। ইতিহাসের আর কোনো দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু