ই-পেপার বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

রাঙ্গুনিয়া প্রেস ক্লাবে মতবিনিময় ও ইফতার মাহফিল

তৈয়্যবুল ইসলাম(মাল্টিমিডিয়া প্রতিনিধি) রাঙ্গুনিয়া :
১৫ মার্চ ২০২৫, ২০:৩৭
ছবি : প্রতিনিধি

পেশাদার সাংবাদিকদের সংগঠন রাঙ্গুনিয়া প্রেস ক্লাব কনফারেন্স কক্ষে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরীর আয়োজনে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মুরাদ চৌধুরী বলেন, "রাঙ্গুনিয়ায় ৫০ শয্যার একটি হাসপাতাল থাকলেও তা জনগণের তুলনায় অপ্রতুল। এক্ষেত্রে উত্তর রাঙ্গুনিয়া এবং দক্ষিণ রাঙ্গুনিয়ায় পৃথক ২৫ শয্যাবিশিষ্ট দুটি হাসপাতাল হলে জনগণ উপকৃত হবে। তিনি আরো বলেন, রাঙ্গুনিয়াকে পরিকল্পিত ইকোনমিক জোনে পরিণত করা যেতে পারে। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং কাপ্তাই সড়ককে চার লেইনে উন্নীতকরণ এবং মরিয়মনগর ডিসি সড়ক প্রশস্ত করলে সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে।"

রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ ইলিয়াস তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন প্রেস ক্লাব এর সাবেক সভাপতি আকাশ আহমেদ। উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপির যুগ্ন আহবায়ক আবদুল শুক্কুর, পৌরসভা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন, সদস্য সচিব মোহাম্মদ মহসিন, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের আহবায়ক শাহজাহান সিকদার, জেলা যুবদলের সদস্য আনোয়ার হোসেন, আবদুল হালিম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শোয়েব কাদের, সাবেক বিএনপি নেতা মুহিবুল্লাহ মারুফী, সরফভাটা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আরিফুল হক চৌধুরী সবুজ, পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা, মো. মোরশেদসহ প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে এস এ মুরাদ চৌধুরী বলেন, " দলের প্রয়োজনে এবং রাঙ্গুনিয়ার জনগণের স্বার্থে দলীয় মনোনয়ন চাইবো। দল মনোনয়ন দিলে নির্বাচন করবেন, না দিলেও যাকে দেবে তার পক্ষে কাজ করবো।" ২০১৮ সালেও তিনি মনোনয়ন চেয়েছেন এবং দলের দু:সময়ে দল ছেড়ে যাননি, জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি। শেষে রাঙ্গুনিয়া প্রেস ক্লাব কার্যালয়ে একটি টিভি উপহার দেন এস এ মুরাদ চৌধুরী।

জামায়াতের নির্বাচনী কার্যালয় থেকে ৭ লাখ টাকাসহ পোলিং অফিসার আটক

শরীয়তপুরের নড়িয়া পৌরসভার দক্ষিণ বৈশাখীপাড়া এলাকার জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী কার্যালয় থেকে ৭ লাখ ২০

মির্জাপুরে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, ১২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

টাঙ্গাইলের মির্জাপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন

ঠাকুরগাওয়ের জামায়াত আমির রংপুর মেডিকেলের সিসিউতে ভর্তি

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে

একটি বিশেষ পোশাক নিয়ে শঙ্কা জোনায়েদ সাকির

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ আব্দুর রহিম সাকি। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে পৌর এলাকার আমেনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের নির্বাচনী কার্যালয় থেকে ৭ লাখ টাকাসহ পোলিং অফিসার আটক

টকশোতে নীতিকথা বলা লোকেরা ভোটারদের টাকা দিচ্ছেন: নজরুল ইসলাম

চক্রান্ত-সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধের ঘোষণা জামায়াতের

জামায়াত নেতাকে যারা আটক করেছে তারা সিদ্ধান্ত নেবে: ইসি সচিব

রাজনৈতিক দলগুলোকে ফলাফল মেনে নেওয়ার আহ্বান সিইসির

সুত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক

মির্জাপুরে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, ১২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

নির্বাচনের আগের দিন দুই ডিআইজি ও ২ পুলিশ সুপারকে বদলি

ঠাকুরগাওয়ের জামায়াত আমির রংপুর মেডিকেলের সিসিউতে ভর্তি

রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে ১০ লাখ পোস্টাল ব্যালট

ফলাফল ঘোষণা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে: ফয়জুল করীম

ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের শতকরা হার পাঠাতে ইসির নির্দেশ

একটি বিশেষ পোশাক নিয়ে শঙ্কা জোনায়েদ সাকির

মানিকগঞ্জে ১৩ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৫১৫ কেন্দ্র, পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম

নওগাঁয় ভোট কেন্দ্রের পাশে ৫ টি পেট্রোল বোমা উদ্ধার নিষ্ক্রিয় করে যৌথবাহিনি

চাকরি, সুশাসন আর কথা বলার স্বাধীনতা চায় বাংলাদেশের জেন-জি

আলেম-ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা ও অভিনন্দন

গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

কাল ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায়, চলবে একটানা ৯ ঘণ্টা

ভোটকেন্দ্রে গিয়ে জনগণকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে বললেন প্রধান উপদেষ্টা