ই-পেপার মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

বোর্ডের ভরাডুবির মাঝেও কুমিল্লা জিলা স্কুলের অনন্য কীর্তি

আমার বার্তা অনলাইন
১১ জুলাই ২০২৫, ১৩:৫৩

চলতি বছরের এসএসসি পরীক্ষায় ফলাফল ভরাডুবির মাঝেও বিরল কৃতিত্ব অর্জন করেছে কুমিল্লা জিলা স্কুল। শতভাগ পাসের পাশাপাশি ৩৪৪ জন জিপিএ-৫ পেয়েছে এ বিদ্যালয়টি থেকে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামছুল ইসলামের ঘোষিত ফলাফল বিবরণীতে এ তথ্য জানা গেছে।

ফলাফল বিবরণী থেকে জানা গেছে, চলতি বছর কুমিল্লা জিলা স্কুল থেকে ৩৬৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। যার মধ্যে সবাই পাস করে। এসব পরীক্ষার্থীর মধ্যে ৩৪৪ জন জিপিএ-৫ পেয়েছে। জিপিএ-৫ এর এই হার অতীতের যেকোনো রেকর্ডকে ভঙ্গ করেছে শুধুমাত্র বিজ্ঞান বিভাগ নিয়ে পাঠদান করা ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানে।

গেল বছর সমপরিমাণ পরিক্ষার্থী পরীক্ষা দিয়ে শতভাগ পাসের পাশাপাশি জিপিএ-৫ পেয়েছিল সর্বোচ্চ ৩২৫ জন। যার শতকরা ৮৯ দশমিক শূন্য ৫ শতাংশ। যেটি বিগত বছরগুলোর সর্বোচ্চ ছিল। কিন্তু এবার ৯৪ দশমিক ২৫ শতাংশ জিপিএ-৫ পেয়ে অতীতের সকল রেকর্ড অতিক্রম করেছে প্রতিষ্ঠানটি।

অপরদিকে, ফলাফল বিপর্যস্ত হওয়া কুমিল্লা শিক্ষাবোর্ডে শতভাগ পাস করায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিদ্যালয়টির অভিভাকরা।

তাসনিম জাহান নামের এক অভিভাবক ঢাকা পোস্টকে বলেন, পুরো বোর্ডে যেখন ফলাফল খুব হতাশাজনক, সেখানে আমার ছেলের স্কুল শতভাগ পাস করেছে। এটা অন্যরকম অনুভূতি। সন্তানের ফলাফল নিয়ে টেনশনে ছিলাম। আল্লাহর কাছে শোকর যে আমার ছেলে জিপিএ-৫ পেয়েছে।

ইফতেখার উদ্দিন নামের এক অভিভাবক ঢাকা পোস্টকে বলেন, কুমিল্লা জিলা স্কুল দেশের প্রাচীন একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের প্রতি আমাদের সবসময় যে আস্থা রয়েছে, এবারও প্রতিষ্ঠানটি সাফল্য দেখিয়েছে। শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় কুমিল্লা জিলা স্কুল কৃতিত্ব বজায় রেখেছে।

কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হাফিজ ঢাকা পোস্টকে বলেন, গত বছরের জুলাইয়ে আন্দোলনের সময় শিক্ষার্থীদের ক্লাসে পেতাম না। এ নিয়ে কিছুটা দুশ্চিন্তায় ছিলাম। মাস ছয়েক আগে থেকে অপেক্ষাকৃত দু্র্বল শিক্ষার্থীদের ভাগ করে আলাদা করে শিক্ষকদের দিয়ে পাঠদান করিয়েছি। আলহামদুলিল্লাহ আমরা অতীতের যেকোনো রেকর্ড ভেঙেছি। এছাড়াও অভিভাবকদের নিয়ে বারংবার বসেছি। সবার ঐকান্তিক প্রচেষ্টায়ই আজকের এই ফলাফল।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। কুমিল্লা শিক্ষাবোর্ডে এ বছরের পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ। এ বছর মোট ১ লাখ ৬৭ হাজার৫৭২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন কুমিল্লা বোর্ড থেকে। তাদের মধ্যে পাস করেছেন ১ লাখ ৬ হাজার ৫৮১ জন। বিজ্ঞান বিভাগে পাসের জার ৮৮ দশমিক ০১, মানবিকে ৪৬ দশমিক ৭৭ এবং বাণিজ্য বিভাগে ৫৩ দশমিক ৯২ শতাংশ। পাসের হার ও জিপিএ -৫ প্রাপ্তিতে এগিয়ে আছে মেয়েরা।

আমার বার্তা/জেএইচ

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

পাবনার ঈশ্বরদীতে টানা পাঁচদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী। ইতিহাসের আর কোনো দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু