ই-পেপার বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

পাইকগাছায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আমার বার্তা অনলাইন:
০৬ আগস্ট ২০২৫, ১৭:৩৪

খুলনার পাইকগাছা উপজেলার নগর শ্রীরামপুরে দুই হাজারের বেশি রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দিয়েছে জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার। মানবসেবার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাসস চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন।

বুধবার (৬ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে চিকিৎসা কার্যক্রম। ব্র্যাক ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের অভিজ্ঞ ডাক্তার-নার্সদের ১২ সদস্যের মেডিকেল টিম সাইটসেভার্সের আর্থিক সহায়তায় চক্ষু রোগীদের চিকিৎসা দেন এবং ছানি রোগীদের বাছাই করেন।

এ পর্যন্ত আয়োজিত ক্যাম্পগুলোর মধ্যে এটিই ছিল বৃহত্তম। পাঁচ শতাধিক ছানি রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। এদের প্রত্যেককে অপারেশনের পর দেয়া হবে বিনামূল্যে কালো চশমা ও এক মাসের প্রয়োজনীয় ওষুধ। ছানি রোগী শনাক্তে করা হয় চোখের চাপ, রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন পরীক্ষা।

চিকিৎসাসেবা গ্রহণকারীদের মধ্যে পাইকগাছা, কয়রাসহ আশপাশের বিভিন্ন এলাকার দরিদ্র ও অসহায় মানুষ ছিলেন। প্রয়োজন অনুযায়ী তাদের ফ্রি চশমা, ওষুধ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ দেয়া হয়।

চিকিৎসা নিতে আসা পাইকগাছার আনোয়ারা খাতুন বলেন, ‘চোখে অনেক দিন সমস্যা, কিন্তু টাকার অভাবে ডাক্তার দেখাতে পারিনি। আজ এখানে এসে ফ্রি চিকিৎসা ও অপারেশনের সুযোগ পেলাম। আল্লাহ যেন এই মানুষগুলোকে ভালো রাখেন।’

চক্ষু শিবিরে সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ। আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আনোয়ার আলদীন।

আনোয়ার আলদীন বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা এ ধরনের কার্যক্রম পরিচালনা করছি। বহু মানুষ দৃষ্টি সমস্যায় ভুগলেও অর্থাভাবে চিকিৎসা নিতে পারেন না। এই ক্যাম্পে সব শ্রেণির মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের উৎসাহিত করেছে।

ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, আনোয়ার আলদীন দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে নানা দাতব্য ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। মসজিদ, হেফজখানা, এতিমখানা, ক্লিনিক, রাস্তা-ঘাট নির্মাণ থেকে শুরু করে শীতবস্ত্র বিতরণ ও কোরবানির সময় গরিব-দুস্থদের মধ্যে গোশত সরবরাহসহ নানা কর্মসূচি বাস্তবায়নে তিনি এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র নেতা কে এম আশরাফুল আলম নান্নু, শেখ সামসুল আলম পিন্টু, আবুল হোসেন, মীর শাফায়েত হোসেন, ডা. হাফিজুর রহমান আশিক, ডা. আসিফ হাসান, মানবাধিকার সংগঠক সাংবাদিক মোস্তাফিজুর রহমান পারভেজসহ স্থানীয় রাজনৈতিক ও পেশাজীবী নেতারা।

আমার বার্তা/এল/এমই

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

পাবনার ঈশ্বরদীতে টানা পাঁচদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী। ইতিহাসের আর কোনো দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু