ই-পেপার শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

ডিমলায় সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ হাবিবুল হাসান হাবিব, ডিমলা প্রতিনিধি(মাল্টিমিডিয়া):
১০ আগস্ট ২০২৫, ১৮:১৩
ছবি : প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে উপজেলা কর্মরত সকল পেশাজীবি সাংবাদিকবৃন্দ। রবিবার (১০ আগষ্ট) দুপুরে ডিমলা স্মৃতি অম্লান চত্বরে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি ময়েন কবীর, দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি সহিদুল ইসলাম, দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি মিজানুর রহমান সবুজ, দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি আবু মোতালেব হোসেন, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি রেজওয়ান ইসলাম, দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধি জামান মৃধা, দৈনিক আমার বার্তা পত্রিকার প্রতিনিধি হাবিবুল হাসান হাবিব, , দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিভাগীয় ক্রাইম রিপোটার আতিকুল ইসলাম, দৈনিক বসুন্ধরা পত্রিকার প্রতিনিধি নয়ন ইসলাম, দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি বাদশা প্রামানিক, দৈনিক গনমুক্তি পত্রিকার প্রতিনিধি জাহিদুল ইসলাম, দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি জসিম উদ্দিন নাগর, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি আমিনুর ইসলাম দুলাল, দৈনিক যুগের আলো পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ আলী সানু, দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি মাসুদ রানা বকুল সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

গত বৃহস্পতিবার (৭আগস্ট) গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় একটি মার্কেটের ভিতর প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিন কাগজের গাজীপুরের স্ট্যাফ রিপোর্টার ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তিনি এক স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

মানববন্ধনে সাংবাদিকরা বলেন, গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়েও গলা কেটে হত্যার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি সেই সাথে হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় নিয়ে এসে বিচারের মুখোমুখি করার দাবী জানাচ্ছি। এদেশে সাগর-রুনী হত্যাসহ দেশের অসংখ্য সাংবাদিক হত্যাকান্ডের আজও বিচারের মুখ দেখেনি। সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়েও গলা কেটে হত্যা করা হয়নি বরং এটি গণমাধ্যমের স্বাধীনতা ও বাক-স্বাধীনতার ওপর সরাসরি হামলা করা হয়েছে। এভাবে সাংবাদিকদের উপর নির্যাতন, হত্যা চলতে থাকলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে। সাংবাদিকসহ সাধারন মানুষের নিরাপত্তা আজ হুমকির মুখে। মানববন্ধনে রাষ্ট্রীয় ভাবে দেশের সকল সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবী জানান সাংবাদিকরা।

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

পাবনার ঈশ্বরদীতে টানা পাঁচদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী। ইতিহাসের আর কোনো দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু