ই-পেপার শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

জন্মনিবন্ধনে বাবা-মায়ের বাল্যবিয়ের ‘শাস্তি’ পাচ্ছে শিশু

আমার বার্তা অনলাইন:
২৮ আগস্ট ২০২৫, ১১:১০

সন্তানের জন্মনিবন্ধন করা নিয়ে জটিলতায় পড়েছেন বাল্যবিবাহ হওয়া বাবা-মা। এতে শিশুর ১৮ ধরনের সেবা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় সরকার বিভাগ বলছে, অভিভাবকরা লিখিতভাবে প্রতিকার চাইলে বিষয়টি জন্ম-মৃত্যু নিবন্ধন কর্তৃপক্ষকে জানানো হবে।

শিমু তার শিশু সন্তানের জন্মনিবন্ধন করতে বেশ কয়েকদিন ধরে যশোর পৌরসভায় ঘোরাফেরা করছেন। অনলাইনে আবেদন করলেও সফটওয়্যারে তার আবেদন গ্রহণ করছে না। বলা হচ্ছে শিশুটির মায়ের বয়স ১৮ বছরের কম।

ভুক্তভোগী শিমু বলেন, ‘অমার জন্ম সাল ২০০৮। আমার জন্মনিবন্ধন অনুযায়ী আমার বয়স ১৮ না হওয়ায় আমার মেয়ের জন্মনিবন্ধন করা যাবে না বলে দিয়েছে। কিন্তু মেয়ের জন্মনিবন্ধন করা জরুরি। এজন্য বার বার পৌরসভায় আসছি। কথা বলছি। দেখি সমস্যার সমাধান করতে পারি কিনা।’

শুধু শিমু সন্তান নয়, সারাদেশে তার মতো ১৮ বছরের কম বয়সী মায়ের সন্তানেরা জন্মনিবন্ধন করতে পারছে না। এমনকি বাবার বয়স ২২ বছরের কম হলেও জন্মনিবন্ধন করা যাচ্ছে না।

যশোর পৌরসভার ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মাসুদ রানা বলেন, বাংলাদেশে আইন করে বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। তারপরও অনেকের বাল্যবিয়ে হচ্ছে এবং তারা সন্তান জন্ম দিচ্ছেন। জন্মনিবন্ধনের নতুন সফটওয়্যার আসার পর আমরা অনেক আবেদন পেয়েছি, যাদের মায়ের বয়স ১৮ বছরের কম। অনলাইনে তাদের জন্ম নিবন্ধন আবেদন করা সম্ভব হয়নি। বাধ্য হয়ে ফেরত দিয়েছি। এ বিষয়ে আমাদের কিছুই করণীয় নেই।

যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা সেলিম রেজা বলেন, ‘আমরা প্রতি মাসে এ ধরনের ৪/৫টি আবেদন পাই। কম বয়সী বাবা-মায়েরা সন্তানদের জন্মনিবন্ধনে সৃষ্ট সমস্যার কথা বললেও তারা মানতে চান না। অনেকে দুর্ব্যবহারও করেন।’

ইউনিয়নের সচিব মোহাম্মদ রুহুল আমিন বলেন, ‘বাল্যবিবাহের জন্য এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তার বাবা-মায়ের কারণে শিশুটি তার প্রথম নাগরিক অধিকার জন্মনিবন্ধন করতে ব্যর্থ হচ্ছে। এর ফলে ওই শিশুর টিকা গ্রহণ, স্কুল ভর্তি থেকে শুরু করে ১৮ ধরনের সরকারি সেবা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর একটি আশু সমাধান প্রয়োজন।’

বাল্য বিবাহে কাজিদের সম্পৃক্ততা প্রসঙ্গে জানতে চাইলে যশোর জেলা কাজী সমিতির সভাপতি মাওলানা মোশাররফ হোসেন বলেন, ‘অসাধু কাজিদের আশ্রয়ে একটি চক্র বাল্যবিবাহ সম্পন্ন করছে। এদের গ্রেফতার করে কারাগারে পাঠালেও সংশোধন হয় না। জেল থেকে বেরিয়ে আবারও তারা বাল্যবিবাহ নিবন্ধন করে। এই চক্রের লাগাম টানতে এবং বাল্যবিবাহ বন্ধে অনলাইন বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা চালু করা জরুরি। এতে জনগণের উপকার হবে। বাল্যবিবাহের কুফল থেকেও মানুষ মুক্তি পাবে।’

জন্মনিবন্ধনের এ জটিলতা সম্পর্কে অবগত হলেও সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেই। এ বিষয়ে জানতে চাইলে যশোরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. রফিকুল হাসান বলেন, ‘কিছু মানুষ এ সমস্যায় ভুগছেন। তবে আমরা এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিভাবকরা লিখিতভাবে প্রতিকার চাইলে বিষয়টি জন্ম-মৃত্যু নিবন্ধন কর্তৃপক্ষকে জানানো হবে।’

প্রসঙ্গত, ২০১০ সাল থেকে অনলাইনে জন্মনিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যেই তার জন্মনিবন্ধন করা বাধ্যতামূলক।

আমার বার্তা/এল/এমই

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

পাবনার ঈশ্বরদীতে টানা পাঁচদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী। ইতিহাসের আর কোনো দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু